| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরৎমেঘ
মিথ্যার প্রগাঢ় অন্ধকারের জাল ছিন্ন ভিন্ন করে প্রকাশমান সত্যকে অবলোকনের দীর্ঘ প্রতীক্ষার আর প্রকাশ্য দিবালোকে সংঘটিত ও সার্বজনীন অনুধাবিত অন্যায়, অবিচার, এবং জুলুমের ঘটনা গুলোকে আইনের মারপ্যাঁচের মোড়কে ঢুকিয়ে সময়ের স্রোতে অনবরত লুকানোর দৃশ্যে ক্ষতবিক্ষত বিবেক নিয়ে এই আমি।
ছাত্রলীগ নিয়ে কিছু বলা যাবেনা। কারন তারা জামায়াত শিবির প্রতিহত করার মহান দায়ীত্ব পেয়েছে আমাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে। আর এই গুরুদায়ীত্ব পালনের জন্য নিজেদের মধ্যে একটু আধটু প্র্যাক্টিসের প্রয়োজন আছেনা? এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো দেখছেনই তাদের অস্ত্রধারী ক্যাডার গুলা পুলিশের সাথে সাথে কী মহান দায়ীত্ব পালন করে দেশ ও জাতীর খেদমতে নিয়োজিত ছিল।
পুলিশ তাদের ধরে নাই। ধরতে গিয়েও খুঁজে পায় নায়। তাদের অস্ত্রের ও কোন সন্ধান এখন পর্যন্ত পায় নাই। বরং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সেই অস্ত্রধারী ক্যাডারদেরই একজনকে দেখতে হাসপাতালে গিয়ে চোখের অশ্রু বিসর্জন করেছিল আর বিমূর্ত আক্রমনকারীর ছায়ার মধ্যে শিবিরের প্রেত্বাত্তা দেখে তাদের বিরুদ্ধে চলতে থাকা জেহাদ নতুন করে শুরু করার আহবান জানাল। সত্যিই কী বিচিত্র সেলুকাস এই দেশ! ছাত্রলীগকে যে ছাত্রলীগও মারতে পারে বা আসলেই যে তারা মারামারির সাথে জড়িত সেটা দশ বছরের শিশু রাব্বী প্রাণ দিয়েও হয়তো এদেশের অন্ধ গোঁড়া আওয়ামী সমর্থকদের বিশ্বাস করাতে পারবেনা। যেমনটি পারেনি বিশ্বজিৎ। তার উপর আক্রমনকারী নরপশুরা ছাত্রলীগ ছিলনা। তারা ছিল নাকি শিবির। আমাদের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সেটাই প্রজ্ঞাপিত হয়েছিল।
জামায়াত শিবিরই যদি ঐ অপরাধ করে থাকে তবে কেন আজো উন্মোচিত করা হয়নি রাজশাহীর অস্ত্রধারী ক্যাডার তাকিমের সেই কথিত আক্রমনকারীদেরকে। সরকার তো জামায়াত শিবিরকে বেশ জামাই আদরেই রেখেছে সেটাতে দেশ বাসীর উপলব্ধিবোধের মোটেও ঘাটতি নেই। তারপরও কেন দেশবাসী আজও জানতে পারলোনা কে তাকে আক্রমন করেছিল? প্রশ্নটি এবং আজকের লেখাটি এজন্যই যে এই জামায়াত শিবিরের অজুহাতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী তাকিমের প্রতি সহমর্মিতা দেখিয়েছিলেন। দেখিয়েছিলেন কুয়োর ব্যাং এর মায়াকান্না। আর এর মাধ্যমে তিনি একমাত্র সেই ভয়ঙ্কর সন্ত্রাসীর সব বেআইনী কাজের বৈধতাই দেননি প্রকারান্তরে ছাত্রলীগের সব সন্ত্রাসীদের অবৈধ অস্ত্র বহনের লাইসেন্সও দিয়েছেন। যার ফলশ্রুতিতে আমরা হারিয়েছি বিশ্বজিৎকে। আবার গতকালকে হারালাম নিস্পাপ শিশু রাব্বীকে। আগামীকাল বা আগামী পোরশুদিন যে আমার বা আপনার আর কোন ভাই বা সন্তানকে হারাবোনা তার নিশ্চয়তা কোথায়?
তাই আসুন আমরা আমাদের আত্বাটাকে অনেক শক্ত করি। একটা বিশ্বজিৎ বা রাব্বীর লাশের এর বিনিময়ে যদি এভাবে ছাত্রলীগের হাতে দশটা জামায়াত শিবিরের লাশ ভবিষ্যতে রাস্তাই পড়তে পারে তাহলে ক্ষতি কি! পাঁচটা ছাত্রলীগের হাতে অবৈধ রামদা, চাপাতি আর পিস্তল দেখে যদি দশটা শিবির ভয়ে গর্তে মুখ লুকিয়ে থাকে তাহলে তো আর আমাদের দূর্বল (?) পুলিশ বাহীনীর উপর ঝটিকা হামলা হওয়ার আশঙ্কা থাকবেনা! সেই সাথে আসুন আমরা সবাই আওয়ামিলীগ করি আর আমাদের সন্তানদের দিই ছাত্রলীগের পাঠশালাতে। দেখবেন সপরিবারে আইনের উর্ধ্বে থাকাটা শূন্যে ভাসার চেয়েও কম রোমাঞ্চকর নয়! জীবনে কখনো শূন্যে ভাসার অভিজ্ঞতা না পেলেও অন্তত আইনের উর্ধ্বে থাকার অভিজ্ঞতা পাবেন এটা নিশ্চিত।
২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২
শরৎমেঘ বলেছেন: হুম! বড্ড হাসি পেলাম। আসলে ব্লগে কিছু ভালো ব্লগার আছে যারা জামায়াত শিবিরের পক্ষে কোন পোস্ট গেলে তার যুক্তিপূর্ণ কঠোর সমালোচনা করেন যা অবশ্যই প্রশংসনীয়। আবার কিছু থ্যাবড়া ব্লগার আছে যা অনেকটা সিজফ্রেনিক বা প্যারানয়েড রোগীর মতো এক্ষেত্রে লেখার মধ্যে সমালোচনার কোন ভাষা খুঁজে না পেয়ে শুধু লেখকের মধ্যে জামায়াত শিবিরের হ্যালুসেনিক ছায়ামূর্তি দেখে উল্লাসিত হন আর যাচ্ছেতাই গালাগালি করতে থাকেন। লেখার সমালোচনা করে লেখার মানসিক সুস্থতা যাদের নেই তাদের ট্যাগ নিয়ে শুধু শুধু দুশ্চিন্তার ও কিছু নেই।
২|
২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০
পরিবেশ বন্ধু বলেছেন: আসলেই দুঃখ লাগে আবার স্বাধীনতার ডাক দিতে হবে , আবার
অস্ত্র তুলে নিতে হবে নব্য সন্ত্রাসীদের হাত থেকে দেশকে , এহেন
বর্বরতা থেকে জাতীকে উদ্ধারে ।
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭
শরৎমেঘ বলেছেন: হুম ঠিক বলেছেন। তবে কোথাই সেই নের্তৃত্ব যার অধীনে থেকে গোটা জাতী এসব অপকর্মের বিরুদ্ধে গর্জে উঠবে? নের্তৃত্বের সবাই আজ দুর্নীতির আকন্ঠে নিমজ্জিত।
৩|
২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪
বাবা নুড়া বলেছেন: পুবোপুরি যুদ্ধ অপরাধ বিচার বানচালের অপচেষ্টা মূলক পোষ্ট !!
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪
শরৎমেঘ বলেছেন: বিচার তো চলছেই! তবে এর নিরপেক্ষতা নিয়ে কোন প্রশ্ন করা যাবে না। করলেই সেটাকে বানচাল করার চক্রান্ত হিসাবে গন্য করা হবে। আর এই চক্রান্তকারীর তকমা থেকে নিজেকে মুক্ত রাখতে বেশী বেশী জপতে থাকুন "বসে বসে এতো আইন কপচানোর দরকার কি দু একটাকে ঝুলিয়ে দিলেই হয়!"
৪|
২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২২
শার্লক বলেছেন: ব্রাভো গ্রামবাসী ব্রাভো। দাও জ্বালিযে পুড়িয়ে ছারখার করে সব কিছু।
যদি ছোট্ট শিশু না হয়ে কোন প্রাপ্ত বয়স্ক মাদ্রাসার শিক্ষার্থী মরতো, তাহলে তো এই হত্যাকান্ড বৈধতা পেয়ে যেত। রব উঠতো শিবির মারা হইছে। হয়তো এখনো বলতে পারে যে এই মাদ্রসা পড়ুয়া শিশু ভবিষ্যতে শিবির এ যোগ দিত আগেই তাকে খুন করে একটা শিবির কমানো হলো।
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
শরৎমেঘ বলেছেন: যুদ্ধাপরাধের বিচার করা হবে কিন্তু তার নিরপেক্ষতা নিয়ে কোন প্রশ্ন উত্থাপন করা যাবেনা।
বিশ্বজিৎকে ওরা কেন এভাবে মেরেছিল কারণ ওরা তাকে শিবির বা ছাত্রদল ভেবেছিল। তবে ছাত্রদল বা শিবির হলেই তাদেরকে এভাবে মারতে হবে এ প্রশ্ন উত্থাপন করা যাবেনা। জামায়াত শিবিরের মগজ ধোলায়ের আদর্শের বিস্তার ঠেকাতে তরুনদের মধ্যে এন্টিডট সরবরাহকারীদের প্লাটফর্ম হিসাবে ব্যাবহৃত প্রথম আলোর আনিসুল হক সাহেব নাকি ঠিক এধরনেরই একটি প্রশ্ন করে রীতিমত জামায়াত শিবির বনে গ্যাছেন।
৫|
২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮
wrongbaaz বলেছেন: রাব্বী, বিশ্বজিৎ তোমরা আমাদের ক্ষমা করো!
ওরা ছাত্রলীগ! তোমরা ওদের ভুলের মাসুল নও!
ওরা অনেক মহান দায়ীত্বে নিয়োজিত! ![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
শরৎমেঘ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্যে
৬|
২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ভাই দুপুরে ভাত খাচ্ছিলাম আর টিভিতে নিউজটা দেখতে ছিলাম। পুরো পরিবার চোখের জ্বল ফেললাম। আমারো একটি মাত্র ছেলে।
ভাবতে পারেন কোন বাবার সামনে এভাবে তরতাজা ছেলের বুলেটবিদ্ধ লাশ কতটা ভয়ঙ্কর রকম কষ্টের ! আমার বুক ভেঙ্গে যাচ্ছে আর কত কাল এমন দৃশ্য দেখবো? কেউকি নেই? মানুষ কতটা নষ্ট হলে এসব সহ্য করতে পারে?
উত্তর জানা আছে কি কারো??
ছাত্রলীগকে নিষিদ্ধ করা হোক
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩
শরৎমেঘ বলেছেন: এখান থেকে এদেশের মানুষের যথেষ্ঠ শিক্ষা নেওয়ার আছে। বিশ্বজিৎ এর শোকের রেশ কাটতে না কাটতেই ছাত্রলীগের সোনার ছেলেদের কাছে বলি হলো নিস্পাপ শিশু রাব্বী। এভাবে আর কত মায়ের বুক খালী হওয়ার পর এদেশে ছাত্র লীগের এসব জানোয়ারদের বিচার হতে দেখবো তা একমাত্র আল্লাহই ভালো জানেন।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯
শোয়েব হাসান বলেছেন: আপনাকে এখনই ছাগু ট্যাগ লাগানো হবে ,আপনি সোনার ছেলেদের নিয়ে কথা বলেছেন