| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাওন মনজুর
মাঝে মাঝে পানিও চিবিয়ে খেতে হয় আর আয়নাকেও দেখতে হয় দূরবীনের চোখে।
পৃথিবীর ওড়না টেনে ঢেকে দিয়েছি মর্গের চাঁদ,
কোন আনন্দ এসে শনাক্ত করবে একে।
অন্যদিকে এই নির্লজ্জ মহিলা বেঁচে থাকুক,
বেঁচে থাকুক তার পাকস্থলির ক্রিমিগুলো,
চুমুক চুমুক থুতু গিলুক,
থুতু ছেটাক নিজের দিকে।
নিজের আয়না বড় ভয়ঙ্কর,
নিজেকে মাঝে মাঝে গুম করে দেয়।
খোলা ম্যানহলে তারারা খসে পড়ে,
মিশে যায় বিলাতফেরত বিশ্বাসের টকের সাথ্
তখন কে কাকে জড়িয়ে নেয়?
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৫
অদ্বিতীয়া সিমু বলেছেন: পৃথিবীর ওড়না টেনে ঢেকে দিয়েছি মর্গের চাঁদ,
কোন আনন্দ এসে শনাক্ত করবে একে।
অন্যদিকে এই নির্লজ্জ মহিলা বেঁচে থাকুক,
বেঁচে থাকুক তার পাকস্থলির ক্রিমিগুলো,
চুমুক চুমুক থুতু .....