নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হা...হা...হা...

http://www.facebook.com/Kobitar.Khata

হা...হা...হা...

ব্লগে সাহিত্য রচনা করি না, ব্লগরব্লগর করি। সুতরাং এই ব্লগারের লেখায় ভাষার মাধুর্য, শুদ্ধ বানানরীতি খুঁজতে গেলে হতাশ হবেন।

হা...হা...হা... › বিস্তারিত পোস্টঃ

নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল

৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৪১

নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল,

যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আঁলো।

সবাই মোরে ছাড়তে পারে, বন্ধু যারা আছে,

নিন্দুক সে ছায়ার মত থাকবে পাছে পাছে।

বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে,

সাধক জনে নিস্তারিতে তার মত কে জানে?

বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার,

বিশ্বমাঝে এমন দয়াল মিলবে কোথা আর?

নিন্দুকে সে বেঁচে থাকুক বিশ্ব হিতের তরে;

আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে।





আমার ব্লগিং জীবনের শুরু থেকে আমার পিছনে যারা লেগে আছে, আমাকে যারা মিথ্যা অপবাদ দিয়েছে তাদের উৎসর্গ করছি।

মন্তব্য ৯ টি রেটিং +৪/-২

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৫

রাজিব খান০০৭ বলেছেন: আপনার বিরুদ্ধে ঐদিন দেখলাম কিছু বাজে প্রচারনা হলো।ঘটনাটা কি ভাই

৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:১৮

হা...হা...হা... বলেছেন: ঘটনা ব্যাপক..... অনেক বড় কাহিনী। পুরা কাহিনী নিয়ে একটি পোষ্ট লিখেছিলাম। কিন্তু ভয়ে দেওয় হলো না। কারণ মাননীয় মডারেটর মহোদন ব্যান মারতে পারে।


আমি একটু পূর্ণিমা বেশী পছন্দ করি। আমার প্রোফাইল এর ছবিটি দেখুন। সেখানেও পূর্ণিমা রাতের ছবি। তাই আমার নিক রেখেছিলম পূণির্মা। কিন্তু কেউ কেউ দেখি আমাকে আপু বলে ডাকে। আমার অনেকেই বলে আমি নাকি মেয়ে আইডি নিয়ে পোষ্ট করি। এই নিয়ে অনেকেই অনেকবার বাজে কমেন্ট করেছে এবং ভিন্ন ভিন্ন ভাবেও ৪/৫টি পোষ্ট করেছে। তাই আমি কর্তৃপক্ষের নিকট আবেদন করে আমার নিকটি বদল করে রাখি পূর্ণিমা নিত্য। এর মানে হলো আমার প্রোফাইলের ছবিটিতে প্রতিদিনই পূর্ণিমা। এই চাঁদ কখনো ডুবে না।

এর পরের কাহিনী হলো যারা আমাকে আপু বলে ডাকত তারা আমি ছেলে জেনে খুবই হতাশ হয়। নিজেকে অপমানিত মনে করে। তারা সেই প্রথম থেকেই আমাকে অপদস্ত করার চেষ্টা করছে।

একদম রিসেন্ট যে ঘটনাটি হলো সেটা এমন, কিছু দিন আগে নিশ্চয় লক্ষ করেছেন একটি ছেলে বার বার একটি পোষ্ট দিচ্ছিল। সে জানতে চাইছিল যে, তার কাছে কিছু টাকা আছে। এবং সে তা দিয়ে কিছু শেয়ার কিনতে চায়। আমি তাকে প্রত্যেকটি পোষ্টেই বলেছি কারো কথায় শেয়ার না কিনতে এবং না বুঝে শেয়ার ব্যবসা না করতে। তার পর শেয়ার ব্যবসা শেখা যায় এমন একটি সাইটের ঠিকানা খুজেঁ আলাদা একটি পোষ্ট করি। সেই পোষ্টে জনৈক ব্লগার আমাকে প্রশ্ন করে আমি যে সাইটের ঠিকানা দিয়েছি সেই সাইট নাকি আমার। এবং তিনি নাকি সেই সাইটের সাথে আরো একটি পর্নো সাইট খুঁজে পেয়েছেন। সেই সাইটও নাকি আমার। ফলে আমি ব্যপারটি ঠিক বুঝতে না পেরে ব্লগটি ড্রাপট করি। এর ২/৩দিন পর উনি আমার নামে বিশাল একটি পোষ্ট করেন। এবং আমার নামে মিথ্যা এবং ফটোশপের কিছু কারিগরী মিশিয়ে একটি পোষ্ট করেন। সেই পোষ্ট এই বিশ্বাস যোগ্য হয়েছে যে প্লাসের বন্যায় ভেসে গেছে। আর আমি হয়ে গেলাম সবার কাছে ঘৃণিত ব্যাক্তি। উনি প্রযুক্তির অনেক কিছু সেই পোষ্টে প্রয়োজ করেছেন। আমি যেহেতু কম্পিউটার ভাল বুঝিনা সেহেতু তার পোষ্টের অনেক কিছু বুঝিনি যার কারনে উত্তরও দিতে পারিনি। সুতরাং আমি আজ আপনাদের সবার কাছে ঘৃনার পাত্র।

২| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৭

ডিজিটালভূত বলেছেন: আমারও নিন্দুক হতে মনে চায়। আপনার নিন্দুক হতে হলে কি করতে হবে। একটু জানান। ধন্যবাদ +++++++++++++
কবিতা খুব সুন্দর হয়েছে।
জানতে ইচ্ছে করে আপনার গ্রামের বাড়ি কি ধানসিঁড়িতে?

৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:২২

হা...হা...হা... বলেছেন: আমার নিন্দা করেন... এটাই নিন্দুক হওয়ার সহজ পথ।



নাহ!!! আমার বসবাস আপাতত ইট কাঠের খাঁচায়। উত্তরা ১৪। সম্ভবত আপনিও আমার আশপাশে থাকেন, তাই না?

৩| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৫

রুবাইয়্যাত বলেছেন: কবিতা ভালো হয়েছে।


নিন্দুকের কথায় কান দেবেন না।
ইউ শুড গো অ্যাহেড।
ডোন্ট মাইন্ড। ;) ;)


ফটোশপ শিখতে চাই, আপনার এ সম্পর্কিত কোন ওয়েবসাইট থাকলে লিঙ্কটি শেয়ার করবেন প্লিজ।

৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০৪

হা...হা...হা... বলেছেন: ফটোশপে আপনার মতো গুরু আর দেখিনি। আমিও শিখতে চাই। কারণ আমি ওর্য়াড এবং উইন্ডোজ সেটাপ ছাড়া আর তেমন কিছু জানি না।

ঐ পোষ্ট দিয়ে খুব তৃপ্তি পেয়েছেন তো?

আপনার ২দিন আগেও একজন অপদস্ত করে ইন্নালিল্লাহ্ হয়ে গেছে। আপনাকে কিছুই করলাম না।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৪৯

পারভেজ আলম বলেছেন: লেখক বলেছেন: আপনার ২দিন আগেও একজন অপদস্ত করে ইন্নালিল্লাহ্ হয়ে গেছে। আপনাকে কিছুই করলাম না।

রুবাইয়্যাত, সাবধান, ইন্নালিল্লাহ হইয়া যাইবেন কিন্তু। :P

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৪

ধ্রুবমেঘ বলেছেন: আহারে...........দু:খ........
আপ্নের দু:খ দেইখ্যা চৌক্ষে পানি আয়া পড়ল........
নিক চেইন্জ করলেনই যখন তখন শাবনূর বা ওপু বিশ্বাস টাইপ লইতেন।
ওপু বিশ্বাস ভালা আছিল........পুরাই সাইয়া ;);)

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
উহাদের মাফ করিয়া দিন। উহারা অর্বাচীন!!
না বুঝিয়া বিদ্যার অগভীরতা প্রকাশ করে।
তবে আমি ইহাদের বুকে টানিয়া নেই পরম যতনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.