নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেহজাদ আমান। আমার লেখা ভালো লাগলে ফেসবুক প্রোফাইলের সাথে যুক্ত হতে পারেন। প্রোফাইল লিংকঃ https://www.facebook.com/shuvo.shokti/

শেহজাদ আমান

একজন সাংবাদিক, একটিভিস্ট ও সৃষ্টিশীল লেখক। আমার লেখা ভালো লাগলে ফেসবুক প্রোফাইলের সাথে যুক্ত হতে পারেন। প্রোফাইল লিংকঃ https://www.facebook.com/shuvo.shokti/

শেহজাদ আমান › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বরণীয়

২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৫

প্রিয় শুভানুধ্যায়ী,
আপনাদের এই ভরা মজলিসে এসে
পাঠ করলাম আমার ভালোবাসার ইশতেহার,
অথচ আপনারা কেবল এলেন, দেখলেন, শুনলেন,
বুঝলেন না প্রিয়তমার প্রতি আমার ভালোবাসার প্রচণ্ডতাকে!

প্রিয় শুভানুধ্যায়ী,
প্রিয়তমার প্রতি আমার ভালোবাসার যে গভীরতা
সে অবধি আজও পৌঁছতে পারেনি বলে
শুকিয়ে যাচ্ছে ওই প্রশান্ত মহাসাগরের জল,
প্রিয়তমার প্রেমের যে আগুন এবুকে জ্বলছে,
সেই আগুনের সমান হতে পারেনি বলে
আজ নেভার উপক্রম করছে ওই ভিসুভিয়াস আগ্নেয়গিরি,
প্রিয়তমার অমঙ্গলের আশঙ্কায় কেঁপে ওঠা
আমার বুকের কম্পনের সমকক্ষ হতে পারেনি বলে
নাকে খত দিয়ে অফ যাচ্ছে
তুরস্ক আর ইরানের প্রলয়ঙ্করী ভুমিকম্পগুলোও।
আর আমার মতো করে প্রেয়সিকে ভালোবাসতে পারবে না বলে
এই তো সেদিন লজ্জায় আত্মহত্যা করল '
'পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রেমিক' খেতাব পাওয়া
সেই চরমতম রোমান্টিক লোকটাও।

আমার প্রিয়তমার জন্য আমিই ঈশ্বর, আমিই রব
তার ভালোবাসার নৈবেদ্য শুধুই আমার প্রাপ্য,
ঈশ্বরকে দেখা যায় না বলেই কি বুঝতে পারছেন না তা?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৪

শেহজাদ আমান বলেছেন: ধন্যবাদ বস!

২| ২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ বস!

ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা থেকে সাবধান থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.