নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেহজাদ আমান

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সৃষ্টিশীল লেখক

শেহজাদ আমান › বিস্তারিত পোস্টঃ

ইউনুসনামা-১

২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১১

কী করার কথা ছিল তার, আর কী করেছেন তিনি!



প্রফেসর মুঃ ইউনুস!

জুলাই গণঅভ্যূত্থানে হাসিনার পতনের পর ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির ভিতর ঐক্য ধরে রাখা এবং তাদের সবাইকে নিয়ে কাজ করাটাই প্রধানতম নীতি হওয়ার কথা ছিল তার ও তার অন্তর্বর্তী সরকারের। কিন্তু তিনি ও তারা করল এর উল্টোটা।

অন্তর্বর্তী সরকারের সুবিবেচক কাজ হতে পারত আওয়ামী-বিরোধী সবচেয়ে বড় শক্তি বিএনপিকে তাদের পাশে সবার আগে রাখা। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন; তাদের একটা বড় ও প্রভাবশালী অংশের লক্ষ্য ছিল গণঅভ্যূত্থানে পাওয়া ক্ষমতাটাকেই যেন দীর্ঘায়িত করা। সেজন্য তারা করল কী?

জামাতকে তারা যেন মেইন দল বা তাদের মিত্র মনে করল। এর পাশাপাশি, জামাতের বি-টিম হিসেবে এনসিপিকে গঠন করানো হলো সরকারেরই একরকম প্রত্যক্ষ সহযোগিতায়। তাদেরকেই তারা সবচেয়ে বড় মিত্র হিসেবে পাশে রাখল কারণ, 'পাঁচ বছর, পাঁচ বছর' টাইপের দাবি বা, কথিত অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন থাকলে তাদের আপত্তি ছিল না, যে আপত্তিটা ছিল বিএনপির...কেননা, বিএনপি বরাবরের মতোই গণতান্ত্রিক ট্রানজিশান ও প্রসেসেরই পক্ষ ছিল।

ব্যাপারটা এমন দাঁড়াল যে জামাত-এনসিপির কোনো আপত্তি থাকল না নির্বাচন দেরিতে অনুষ্ঠিত করা বা ইউনুস সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার ব্যাপারে...কেননা সরকারের সবচেয়ে কাছের মিত্র ছিল এদুটো কথিত দলই এবং ইউনুস সরকার ক্ষমতায় থাকা মানেই ছিল তারাই একপ্রকার ক্ষমতায় থাকা।

আর, এহেন অগণতান্ত্রিক ও হীন উদ্দেশ্য পূরণে গত এক যুগে ফ্যাসিবাদবিরোধী সবচেয়ে বড়শক্তি বিএনপিকেও যেন শত্রু প্রতিপন্ন করে তাদের বিরোধিতা ও অসহযোগিতা শুরু করা হলো। ঠিকভাবে আমলে নেওয়া হলো না অন্যান্য ছোটখাট গণতান্ত্রিক ও বামধারার দলের দাবি বা আপত্তিকেও। কাছে রাখল কেবল ডানপন্থী জামাত ও এনসিপিকে।

নিজেদের স্বার্থপূরণে এভাবে ইউনুস সরকার ফ্যাসিবাদবিরোধী/আওয়ামীবিরোধী শক্তিগুলোর মধ্যেই বিরোধ তৈরি করল। ফিরে গেল যেন লীগের আমলের সেই ডকট্রিন 'ডিভাইড অ্যান্ড রুল'-এই! :D

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:২৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একটা ভিডিওতে দেখলাম, ইউনূস একা একা বিমানযাত্রা করেছেন। তাকে বিদায় জানানোর মতো একজনও কি ছিল না? এতদিন তাকে যারা বাবা বাবা করল, তারা কোথায়? নাকি প্রয়োজন শেষে ময়লা ডাস্টবিনে ছুড়ে মেরেছে?

২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৫

শেহজাদ আমান বলেছেন: তার নায়ক হওয়ার সুযোগ ছিল, কিন্তু হয়েছে খলনায়ক!

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩২

সৈয়দ কুতুব বলেছেন: ইউনুস সাহেব একা কি করবেন ? এডভাইজাররা কি সাধু ? B:-)

২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৬

শেহজাদ আমান বলেছেন: সেটাই বলেছি আমি আমার এই লেখাতে। সরকারের একটা বড় অংশের কথা উল্লেখ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.