| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১)
প্রিয় সিল্ক স্মিতা,
আপনার বায়োগ্রাফি ফিল্ম ডার্টি পিকচারে
আপনার চরিত্রে অভিনয় করা বিদ্যা বালানের সেই সংলাপ
মনে ভাস্বর এখনো-
“সবাই শরীর ছুঁতে চায়,
কিন্তু মাথায় হাত কেউ রাখতে চায় না।“
প্রিয় স্মিতা, আপনি জেনে কষ্ট পাবেন,
এই অগভীর মেধা ও মননের যুগে,
‘মাথায় হাত রাখলেও’
সেই মমতা, ভালোবাসার আশীর্বাদ
গণায় ধরে না
এমন নারীর সংখ্যা আজ অগণিত!
(২)
সুপ্রিয় সিংঘাম,
আশীর্বাদ দিন আমাকে!
আপনার প্রথম মুভিতে,
বলদর্পী জয়ক্রান্ত সিক্রের সাথে
একাই শেষ মোকাবেলার পথে চলার আগে
পুলিশ কর্তাদের বলেছিলেন,
“যা রাহা হু ম্যায়
জয়ক্রান্ত সিক্রেকে সাথ লড়নে কে লিয়ে
ও ভি একেলা!”
সাহিত্যাঙ্গনের নানা অনিয়ম, অনাচারের বিরুদ্ধে
লড়েছি, লড়ছি আমিও, প্রবলভাবে
“ও ভি একেলা!”
১৯ শে মার্চ, ২০২৬ রাত ১২:৩৯
শেহজাদ আমান বলেছেন: হুম, তবে এর ছবিটার মানবীয় দিকটা কেন যেন মানুষের চোখে প্রায় একেবারেই পড়েনি!
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০২৬ রাত ১২:১৯
সৈয়দ কুতুব বলেছেন: রোজা রমজান মাসে উলা উলা লার কথা মনে করিয়ে দিলেন ।