| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেহজাদ আমান
একজন সাংবাদিক, একটিভিস্ট ও সৃষ্টিশীল লেখক। আমার লেখা ভালো লাগলে ফেসবুক প্রোফাইলের সাথে যুক্ত হতে পারেন। প্রোফাইল লিংকঃ https://www.facebook.com/shuvo.shokti/
ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই আপনারাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গালাগাল করেন, তাঁকে কেবল 'বাকশাল' দিয়েই চিহ্নিত বা মূল্যায়ন করতে চান, আবার এদিকে জিন্নাহকে জন্মদিনের শুভেচ্ছা বা সম্মান জানান, তখন সেটা একেবারেই গ্রহণযোগ্য কোনো কাজ হতে পারে না।
মোটাদাগে জিন্নাহ যদি পাকিস্তানের জাতীর পিতা হন, তবে বাংলাদেশে সেটা বঙ্গবন্ধুকে বলাই যায়। এমনকি আমেরিকার মতো বাংলাদেশে 'ফাউন্ডিং ফাদার্স' হিসেবে যদি বেশ কয়েকজনের নাম আনেন, তবে সবচেয়ে বড় নামটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই!
কাজেই, স্রেফ জিন্নাহকে সম্মান দিবেন, আর বঙ্গবন্ধুকে কালিমালিপ্ত করবেন-- সেটাকে কি স্রেফ পাকিস্তানপন্থী মানসিকতা হিসেবেই ধরে নেবে না মানুষ?
২৪-এর ৫ আগস্টের পর দেশের বাড়বাড়ন্ত ডানপন্থী ও পাকিস্তানপন্থী জনগোষ্ঠী আশা করি ভেবে দেখবেন বিষয়টা!
২|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১৫
নিমো বলেছেন: এভাবে নূতন স্বাদীনতার দাবিদার লাল বদরদের লজ্জা দিবেন না।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০২
নতুন বলেছেন: এইসব জাসীদের পাকি প্রেম সবাই জানে।