নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেহজাদ আমান। আমার লেখা ভালো লাগলে ফেসবুক প্রোফাইলের সাথে যুক্ত হতে পারেন। প্রোফাইল লিংকঃ https://www.facebook.com/shuvo.shokti/

শেহজাদ আমান

একজন সাংবাদিক, একটিভিস্ট ও সৃষ্টিশীল লেখক। আমার লেখা ভালো লাগলে ফেসবুক প্রোফাইলের সাথে যুক্ত হতে পারেন। প্রোফাইল লিংকঃ https://www.facebook.com/shuvo.shokti/

শেহজাদ আমান › বিস্তারিত পোস্টঃ

সে সমাজতন্ত্রী, আমি গণতন্ত্রী

২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



সে মার্কসবাদ পড়ে, আমি পড়ি তাকে,
সে শ্রেণী সংগ্রামের কথা বলে,
আমি বলি ভালোবাসার কথা।
সে শ্রেণীশত্রু খতমের কথা বলে,
আমি বলি আগে খতম করতে হবে আমাদের হৃদয়ের কাঠিন্যকে।
সে সশস্ত্র সংগ্রামের কথা বলে,
আমি বলি, যুদ্ধের প্রথম বোমাটা পড়ে ঠিক হৃদয়ের মাঝখানে
গুঁড়িয়ে দেয় সমস্ত মানবিক মূল্যবোধ!

সে দেখিয়ে দেয় রাশিয়া, গণচীন
আমি দেখিয়ে দেই কানাডা, সুইজারল্যান্ড, ডেনমার্কের নতুন দিন।
সে বিশ্বাস করে, বন্দুকের নলই সকল ক্ষমতার উৎস,
আমি বিশ্বাস করি, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ।
সে পাহাড় কেটে পথ করার কথা বলে,
আমি বলি, আগে চিনে নিতে হবে আমাদের হৃদয়ের পথটা।

সে অসম্ভব অবাস্তবের স্বপ্ন দেখে,
আমি দেখি ভীষণ সম্ভবের স্বপ্ন!
সে ভুল পথে চলে,
আমি স্বপ্ন দেখি তাকে আলো দেখানোর,
সে সমাজতন্ত্র বোঝে,
আমি বুঝি মানুষ,
সে চেনে দ্বিজেন, দেবীপ্রসাদ, গুয়েভারাকে,
আমি চিনি তাকে,
সে মার্কসবাদ পড়ে, আমি পড়ি তাকে!


(কবিতাটা লিখেছিলাম সেই ২০২১ সালে, এদেশের কোনো এক কমিউনিস্ট সুন্দরিকে উদ্দেশ্য করে, যার প্রেমে তখন আমি পড়েছিলাম। কবিতার অনেকটাই বাম একটিভিস্ট, কবি সৈকত আমিনের একটি কবিতায় অনুপ্রাণিত হয়ে লিখেছিলাম।)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.