| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশির ডি শাখামৃগ
হাজারো প্রতিভাবান ব্লগারদের ভিড়ে প্রতিভাশুন্য এক ব্লগারের জীর্ণ ব্লগ
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার...
আমার দেশ অহংকারেরই যোগ্য, ৭১ এর সেই ক্ষত-বিক্ষত নতুন দেশটি আজ ১৬ কোটি মানুষের স্বপ্নের স্বদেশ। অনেক সমস্যা, অভাব, অনটনের পরও আমরা পাকিস্তানের চেয়ে অনেক ভাল আছি। বাংলাদেশ অনেক ছোট একটা দেশ কিন্তু জনসংখ্যা অনেক। মূলত, এই কারনেই আমরা প্রত্যক্ষ অগ্রগতি দেখতে পাই না।
আসুন, আজ আমরা আমাদের দেশের কিছু পরোক্ষ অগ্রগতি দেখি।
> বাংলাদেশের কৃষি উৎপাদন অন্যান্য দেশের তুলনায় অনেক ভাল, আমাদের কর্মঠ কৃষক ভাইরা কঠোর পরিশ্রম করে ১৬ কোটি মানুষের খাদ্য চাহিদা পুরন করে যাচ্ছে।
> বাংলাদেশের পোশাক শিল্প অনেক উন্নত, গার্মেন্টস কর্মীরা উন্নতমানের উৎপাদন করছে যা বিদেশে রপ্তানি করে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে। পোশাক শিল্প আমাদের দেশের কর্মসংস্থানের অন্যতম বড় উৎস।
> বাংলাদেশ প্রতি বছর বিদেশে জনশক্তি রপ্তানি করছে যার মাধ্যমে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে। বাংলাদেশে প্রতি বছর প্রবাসীরা বড় অংকের রেমিট্যান্স প্রেরন করে থাকে যা দ্বারা দেশে নতুন নতুন অভ্যন্তরীণ বিনিয়োগ সম্ভব হচ্ছে।
> বাংলাদেশে পর্যটন শিল্প অনেক সম্ভাবনাময়। এই দেশেই পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ও সবচেয়ে পৃথিবীর বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন অবস্থিত। প্রতিবছর লাখ লাখ পর্যটক এই ২ টি দর্শনীয় স্থান সহ আরও নানা স্থান দেখার জন্য এ দেশে ছুটে আসে।
> বাংলাদেশের গর্ব বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী দেশের অভ্যন্তরীণ বিভিন্ন কাজে সহযোগিতা করছে এবং বিদেশেও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে উল্লেখযোগ্য ভুমিকা রাখায় ব্যপক প্রশংসিত হয়েছে।
> বাংলাদেশ শিক্ষার মান আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। সরকার বছরের প্রথমেই বিনামুল্যে শিক্ষার্থীদের কাছে বই প্রদান করছে। এ ছাড়াও পাসের হার বিগত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
> স্বাস্থ্যখাতেও বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক। পোলিও, কলেরা, ডায়রিয়া ইত্যাদি রোগের হার আগের থেকে কমেছে। এ ছাড়াও পরিবার পরিকল্পনা, গর্ভবতীর পরিচর্যা ইত্যাদি জনসচেতনতা মুলক তথ্য প্রচারের মাধ্যমে শিশুমৃত্যুর হার কমেছে।
> যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও তথ্যপ্রযুক্তির বিস্তার ঘটছে। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে মোবাইল সার্ভিস ও ইন্টারনেট সেবা পৌঁছে গেছে। বাংলাদেশ মহাকাশে বঙ্গবন্ধু-১ নামক স্যাটেলাইট ছাড়ার পরিকল্পনা করছে। ৩জি প্রযুক্তি শীঘ্রই চালু হচ্ছে।
> বিভিন্ন সড়ক, উড়াল সড়ক, বাইপাস প্রভৃতি নির্মাণের ফলে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা উন্নত হয়েছে। নদীমাতৃক এ দেশে বিভিন্ন ব্রিজ নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। অতি শীঘ্রই দেশের সবচেয়ে বড় "পদ্মা সেতু"-র কাজ ধরা হবে।
> খেলাধুলার ক্ষেত্রেও বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক। ক্রিকেটে বাংলাদেশ বিশ্বের সেরা ১০ টি দলের একটি। ফুটবলেও দক্ষিন এশিয়ার মধ্যে বাংলাদেশ এগিয়ে।
> বাংলাদেশের নিজস্ব ভাষা রয়েছে যা রক্তের বিনিময়ে অর্জিত। আমাদের দেশীও বিভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য, আচার, অনুষ্ঠান বিশ্বদরবারে পরিচিতি লাভ করেছে। এ ছাড়াও উপজাতিদের ভিন্ন সংস্কৃতিও প্রশংসাযোগ্য।
> আমাদের এই বাংলাদেশে অনেক খনিজ সম্পদ পাওয়া যায়, এর ভেতর গ্যাস প্রধান। এই উত্তোলিত গ্যাস দিয়েই সারাদেশের গ্যাসের চাহিদা মেটানো হয়। সম্প্রতি বঙ্গোপসাগরে বিপুল পরিমান গ্যাসের সন্ধান মিলেছে। এটি যেন বাংলাদেশের প্রতি মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ।
আমার এই মাতৃভূমি অনেক সমস্যায় জর্জরিত থাকলেও আমরা অনেক ভাল আছি। আসুন, আমরা কে কথায় কিভাবে আছি, তা নিজ নিজ অবস্থান থেকে উপলব্ধি করতে শিখি। হয়তো তাতে অন্য সমস্যা গুলোর সমাধানও পেয়ে যাব।
জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৪
শিশির ডি শাখামৃগ বলেছেন: এত খুশি ক্যান ভাই? ![]()
২|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৯
মেহেদী হাসান মানিক বলেছেন: আমরা আশা নিয়ে বাচি। বারবার আশাহত হই।
তবুও মানি এই কথাটি "আশাই জীবনের শ্রী"
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৩
শিশির ডি শাখামৃগ বলেছেন: অল্প কথায় এত সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক, অনেক ধন্যবাদ ![]()
৩|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৯
আততায়ী০০৬ বলেছেন: আসল জিনিসটাই নাই, সেটা হল জাতিয়তাবোধ। আমাদের পাশের দেশ ভারত এর লোকরা মনে করে তারা ভারতীয়। পাকিস্তানিরা মনে করে তারা পাকিস্তানি। কিন্তু, আমরা নিজেদের বাংলাদেশী মনে করি না। নিজেদের মনে করি হয় ভারতপন্থি না হয় পাকিস্তানপন্থি, স্বাধীনতার পক্ষের শক্তি না হয় বিপক্ষের শক্তি , আওমিলিগ না হয় বিএনপি, হাইক্লাস না হয় লোক্লাস।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৫
শিশির ডি শাখামৃগ বলেছেন: চিন্তাধারা মানুষের একান্তই ব্যক্তিগত, কিন্তু বাংলাদেশের জন্য ক্ষতিকর এমন কোন দেশকে কোন খাটি দেশপ্রেমিক কখনই সমর্থন করবে না, আপনার মন্তব্যের সাথে আমি অনেকটাই একমত।
৪|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১১
আলফা-কণা বলেছেন: chamcami koira luv nai, bhy, bohut koste rakhen sarad desher mansuh k....jonota abar jobab dibe somoy houk..inhsalllh,,,
৫|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৪
আলফা-কণা বলেছেন: deshermanush na kahya moratche bhy, mansuher pocket a taka nai poisa naika, baba ma ra tader sontan der education er khoroch bohon korte parche na, khun, rahjani, chinty, kono health care naika,,,,,kono vabe e kono kichu te khusi hoyoner moto somoy akhono ashey naika,,,,tarpor o, valo kotha lekhar jonnoo dhonnobad...
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৭
শিশির ডি শাখামৃগ বলেছেন: আমি নেগেটিভ কিছু লিখি নাই মানে এই না বাংলাদেশের মানুষ অতি সুখে জীবন যাপন করছে। আমাদের গর্ব করার বিষয় থেকে লজ্জা পাবার মত বিষয় ১০ গুন বেশী। তারপরও, অনেক কষ্টের মাঝেও অন্তত আমি বলব, আমি ভাল আছি আমার এই দেশে, এই বাংলাদেশে...
৬|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৯
তন্ময় ফেরদৌস বলেছেন: জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবা
খুব ভালো লাগলো ভাই।
৭|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৯
নগর সংগীত বলেছেন: ""বিভিন্ন সড়ক, উড়াল সড়ক, বাইপাস প্রভৃতি নির্মাণের ফলে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা উন্নত হয়েছে।"" পাগল আর সরকারী দল ছাড়া এইটা কেও বলবেনা। প্রতিদিন জ্যামে আটকায় থাকি ৩ঘন্টার বেশি, দূর্ঘটনায় প্রতিদিন মানুষ মরতেসে আর আপনি বলতে আসছেন সড়ক ব্যবস্থা ভালো হইসে।
৮|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ২:১২
শ্রাবণধারা বলেছেন: "সারা বিশ্বের বিস্ময়" বটে..।
৯|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ২:২৮
ধ্বণি বলেছেন: ছাগল খুব বাল ফালাইছে তোর BAL....যা হইছে তা সাধারণ জনগণ করছে... তোরা দেশের ১২ টা বাজাইছস র..ছাগল কোনহান কার।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৩
শিশির ডি শাখামৃগ বলেছেন: বাংলাদেশের সব উন্নতি কি আওয়ামী লীগ একাই করসে? হাসাইলেন ভাই।
আপনি ভাই একটু উপরে আততায়ী০০৬ এর মন্তব্য দেখেন।
আর আমি কোন দলের চামচা না, আমার দেশ নিয়ে আমি গর্ব করতেই পারি, দেশ নিয়ে গর্ব করতে কারো চামচা হওয়া লাগে না ![]()
১০|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:১৭
রঁমাকান্তকামারঁ বলেছেন: শ্রাবণধারা বলেছেন: "সারা বিশ্বের বিস্ময়" বটে..।
গানটি যিনি লিখেছিলেন ওনার নিজের মতামত জানতে ইচ্ছা করছে খুব।
১১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:২৩
রেজা এম বলেছেন: মজা মজা
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪২
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: