| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোহানুল হক
সত্য বলো, যদিও তা তিক্ত হয়। কারণ, সত্যই হৃদয়কে মুক্তি দেয়। মিথ্যা ক্ষণিক স্বস্তি দিলেও, তাতে আত্মা দগ্ধ হয়।
একই বাংলাদেশে সপ্তাহে কেউ ৫ দিন অফিস করে আর কেউ ৬ দিন অফিস করে। এর ফলে কার লাভ বা ক্ষতি কতটা?
(তরুণ বা নতুনদের বলতে চাই – ৬ দিনের অফিসকে স্ট্রেইট ‘না’ বলুন)
১) যারা ৫ দিন অফিস করেন তারা ৫২ সপ্তাহে ১০৪ দিন ছুটি পান আর ৬ দিনের অফিস যারা করেন তারা পান ৫২ দিন।
৫২ দিন লস!! ইয়েস!! ৫২ দিনে মানে স্যালারি মাসের প্রায় আড়াই মাস।
আর ভাবুন তো এই ৫২ দিন আপনার পরিবার, আত্মীয়, নিজের জন্য সময়টা কাকে দিলেন?
তার মানে যারা ৬ দিনের অফিস করছেন, তারা আসলে ১২ মাসে সাড়ে ১৪ মাস অফিস করছেন। কিন্তু বেতন ১২ মাসের!!
২) ৫ দিনের অফিসে আপনি নিজের উন্নয়নের জন্য সময় পাবেন। সপ্তাহে ১ দিন ছুটি দিয়ে ব্যস্ত এই জিবনে এখন কিছুই হয় না। দুপুরে একটু ঘুমাতেই চলে যায়।
যারা ৬ দিনের অফিস করেন – তাদের পক্ষে কোর্স করা, ট্রেনিং করা কঠিন হয় পড়ে।
৩) ৬ দিনের অফিসগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে আবার ওয়ার্কিং আওয়ারও বেশি (মানে সেই ফালুতু সিস্টেম - আসার সময় আছে, যাওয়ার সময় নাই)। ৫ দিনের অফিসগুলো একটা স্ট্যান্ডার্ড মেনে চলে।
৪) ৬ দিনের অফিসগুলোর চেয়ে ৫ দিনের অফিসগুলোর কর্মপরিবেশ ভালো থাকে।
৫) ৫ দিনের অফিসগুলোতে আবার বেশি ক্যাটেগরির ছুটি পাওয়া যায় (যেমন ধরুন কমপেনসট্রি লিভ), ৬ দিনের অফিসে ক্যাটেগরি অফ লিভস্ কম থাকে।
৬) ৬ দিনের অফিস আপনার জীবনে থেকে হাজার হাজার অতিরিক্ত ঘন্টা আর বছর হিসাবে করলে দেখবেন ৩০ বছর ৬ বছরের বেশি ফাও খেটেছেন।
আরও অনেক লসের কথা বলতে পারি। আপাতত এতটুকুই।
শেষ কথা –
যদি সম্ভব হয় – আজকের দুনিয়ায় ৬ দিনের অফিস করতে হয় এমন জায়গায় জব না করাই ভালো।
আবারও বলছি – তরুণদের ৬ দিনের অফিসকে একদম স্ট্রেইট ‘না’ বলতে হবে।

©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সহমত। ৬ দিনের অফিস কারো জন্যেই ভালো নয়।