| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারিদিকে এতো হলুদ...ছেলেমেয়ে, নারী-পুরুষ সবাই আজ অনেক রঙীন। খুব মনে পড়ছে ২০১১ সালের বইমেলার পহেলা ফাল্গুনের কথা। সেবার মেলাতে আমার একটা স্টল ছিল, নাম পরবাসী। আজকের এই দিনের বিকেল বেলায় হুমায়ুন আহমেদ মেলায় অন্যপ্রকাশে এসেছিলেন । তাকে যেতে হয়েছে আমার স্টলের পাশ দিয়ে। তার সাথে ও তাকে ঘিরে ছিল অসংখ্য হিমু এবং হলুদ, লাল, গেঢ়ুয়া বর্ণের রমনীরা। স্যার বেশিক্ষণ ছিলেন না; চলে গিয়ছিলেন কিছু পরেই। এতো কোথা বলার কারন হল হলুদ কিছু দেখলেই হুমায়ুন আহমেদের কোথা মনে পড়ে যায় যদিও এটি বসন্তেরই রং........সত্যি বলতে খুভ ভাল লাগে যখন দেখি সবার ভিতর নিজেকে রাঙিয়ে তোলার প্রবল উদ্যম। কালের আবর্তে শীতের শুকনো পাতাও ঝরে পড়েছে, পরপারে চলে গেছেন স্যার.... আর নিউজরুমে বসে নস্টালজিক হয়ে চলেছি এই আমি ..শুভ পহেলা ফাল্গুন।
©somewhere in net ltd.