| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৩২ বছর জেলে থাকার পর একজন সৌদি নাগরিককে হত্যার দায়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবের হায়েল শহরে সৌদি নাগরিক আব্দুল্লাহ ফানদি গাজি আলশামরির শিরোচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সৌদি আল হায়াত পত্রিকার সূত্রে জানা যায় যে, দণ্ডপ্রাপ্ত শামরির পরিবারের পক্ষ থেকে রক্তপণ গ্রহণ করে নিহতের পরিবার যেন তাকে ক্ষমা করে দেয়- এ বিষয়ে শামরি সৌদি বাদশাহ আব্দুল্লাহর সাহায্য চেয়েছিলেন। সামাজিক ওয়েব সাইটগুলোতে সৌদিরা এ ব্যাপারে ব্যাপক দাবী তুলেছিল। সৌদি আরবের ও গালফ অঞ্চলের বড় বড় ধনকুবেরেরা অর্থের বিনিময়ে উভয় পরিবারের মধ্যে মধ্যস্থতা করার জন্য এগিয়ে এসেছিলেন। সৌদি আরবের কোর্ট কর্তৃক নির্ধারিত হত্যাকাণ্ডের ন্যূনতম রক্তপণ তিন লক্ষ বিশ হাজার রিয়াল অর্থ হলেও তারা আরো বিরাট অঙ্কের অর্থ প্রদান করার প্রস্তাব দিয়েছিলেন। আজ সকালে সৌদি সরকারের চতুর্থ ক্ষমতাধর ব্যক্তি আমীর মুকরিন ইবনে আব্দুল আযিয হায়েলে গিয়ে মৃতের পরিবারকে দণ্ডপ্রাপ্তকে ক্ষমা করে দেয়ার অনুরোধ জানান। কিন্তু নিহতের মেয়ে শিরোচ্ছেদের শাস্তি কার্যকর করার দাবীতে অটল থাকায় শামরির শিরোচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর সম্পন্ন করা হয়
Click This Link
২|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৪
সুখি মানুষ বলেছেন: রাষ্ট্রের কর্তাব্যক্তিদের দাপটে যে রায়কে প্রভাবিত করা যায় না সে রায় আমাদের দেশে চালু হোক। সৌদি আরবে কোন খুনীর বিচার হলেই সৌদি বিচার ব্যবস্থাকে দোষারোপ করা বন্ধ হোক।
৩|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৫
খুব সাধারন একজন বলেছেন: এই কথাটা মনে থাকে জানি!
মাফ করি নাই, মাফ করি নাই,
তুই আমার মা- আর বোনের খুনী!
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
বেলা চৌধুরী বলেছেন: এটাকেই বলে বিচার।