| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুল্লাহ ফয়সাল (বিজয়)
"স্বপ্ন যেথায় করে বাড়ি, আমি সেথায় করি স্বপ্ন চুরি।" আমি স্বপ্ন দেখতে ও দেখাতে ভালবাসি। কারন বিশ্বাস করি, মানুষ তার স্বপ্নের চেয়েও অনেক বড়।
ছোট বেলায় পড়েছিলাম,
ঐ দেখা যায় তাল গাছ,
ঐ আমাদের গাঁ
ওইখানেতে বাস করে কানা বগীর ছাঁ।
কানা বগীর ছাঁ এর মত আমরা তাল গাছের মাথার ওপর চড়ে বসে আছি। এ দিকে দেশে কি কাণ্ড কারখানা হয়ে যাচ্ছে সে দিকে তার কোন খেয়াল নেই। মাঝে মধ্যে ছাঁ খানা লম্বা মাথাটা বের করে নিচের দিকে তাকিয়ে পরিবেশ বোঝার চেষ্টা করে। আমাদের সে আগ্রহ টুকুও নেই। আরে বাবা, ও ব্যাটার না হয় শুধু তাল গাছের বাসা খানার মালিকানা। আর আমাদের তো পুরা তাল গাছ, তাল গাছ যে মাটির উপর দাড়িয়ে আছে সে মাটি ওরফে পুরা দেশ। তাহলে ?
দেশ নিয়ে ভাবলেই এখন কেন যেন মাথা ধরে। একসময় দেশের গান শুনলেই চোখে পানি আসতো। আহ্ কী ভাললাগা ! দেশ টা সব কারা কারি করে খাচ্ছে, আর আমরা দেখেও না দেখার ভান করে যাচ্ছি। কেড়ে খাবার প্রতিযগিতা যেন শুরু হয়েছে। তবে নতুন প্রজন্মের দিকে তাকালে কিছুটা আশার সঞ্চার হয়। মনে হয়, এই তো পথ দেখানোর কাণ্ডারিরা চলে এসেছে।
আমি অবশ্য সবসময়ই আশা বাদিদের দলে।
আশাই বেঁধেছি বুক,
অন্ধ্যকারের এ পথ শেষ হল বলে।
আর বেশি দেরি নেই।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০
সাইফুল্লাহ ফয়সাল (বিজয়) বলেছেন: প্রথম লেখা। একটা কিছু শুরু করতে হয়, তাই শুরু করা। যেন তেন কিছু লিখতে গিয়ে নিজের মনের কথাই লিখে ফেলেছি।