নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো স্বপ্ন দেখি, যে স্বপ্ন ঘুমতে দেয় না।

সাইফুল্লাহ ফয়সাল (বিজয়)

"স্বপ্ন যেথায় করে বাড়ি, আমি সেথায় করি স্বপ্ন চুরি।" আমি স্বপ্ন দেখতে ও দেখাতে ভালবাসি। কারন বিশ্বাস করি, মানুষ তার স্বপ্নের চেয়েও অনেক বড়।

সাইফুল্লাহ ফয়সাল (বিজয়) › বিস্তারিত পোস্টঃ

কোরবানি

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

মাংস নিয়ে কাড়াকাড়ি দেখি হরদম

মানুষেরা হয়েছে সব পশুদের যম।

কম বেশি ভাগে নিয়ে হয় রেষারেষি

করিম বলে, “ভাগে ওর হয়েছে বেশি”।



দামের বিচারে যার পশুর যত বেশি দাম

সমাজের বুকে পায় সে, ততো সম্মান।

বেশি দামে কিনে তারা দেয় দাম বাড়িয়ে

মধ্যবিত্তরা বসে পরে মাথায় হাত দিয়ে।



খরচের ভয়ে কেউবা এতে থাকে বিরত

কৃপণতার বেড়া জাল তাদের ধরে শত শত।

গরিবেরা বলে, “কোরবানি যদি দিতে পারতাম,

সমাজের বুকে তবু কিছু সম্মান পেতাম”।



গরিবদের দিব কী! খেয়ে নেই পটাপট

না খেয়ে মরুক ওরা, করুক ছটফট।

পেটের বারোটা বাজিয়ে ছাড়বো,

করেছি এবার পণ

রেকর্ড বুকে নাম লিখিয়ে তবে ছাড়বক্ষন।



চামড়ার রমরমা ব্যবসা জমেছে এবার

অসাধুদের ভিড় দেখে মন করে হাহাকার

দেশের রাজস্ব আয়ে বিরাট অবদান বিদেশি মুদ্রার,

তা যে হাতছাড়া হয়ে গেল বলছি বারংবার।



কোরবানির দিনটি হল ১০ম জিলহজ্ব

ইসলামের ইতিহাসে স্বর্নউজ্জল একটি দিন

লোভ, লালসা ত্যাগ কর, এ হল এর আদেশ

আত্নত্যাগের এ মহিমা তবে ভুলেছি মোরা বেশ।



সকল খারাপত্ব জলাঞ্জলি দিতে হবে এবার,

আত্নত্যাগের মহিমায় করতে হবে একে ভাস্বর।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

সাইফুল্লাহ ফয়সাল (বিজয়) বলেছেন: এটি বেশ আগের লেখা একটি কবিতা। তখন লিখে আনন্দ পেতাম। আমার মনে হয় জীবনে আনন্দ পাওয়াটাই বড় কথা।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

মাক্স বলেছেন: এখনকার লেখাও কিছু দেন!
খালি আগেরটা দিলেই হবে?

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

সাইফুল্লাহ ফয়সাল (বিজয়) বলেছেন: ধন্যবাদ মাক্স ভাই, চমৎকার মন্তব্যের জন্য। শুরু যখন করেছি, আশা করি নিয়মিত চলবে। শুরু তো আগের থেকেই করতে হয়। তাই না ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.