| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুল্লাহ ফয়সাল (বিজয়)
"স্বপ্ন যেথায় করে বাড়ি, আমি সেথায় করি স্বপ্ন চুরি।" আমি স্বপ্ন দেখতে ও দেখাতে ভালবাসি। কারন বিশ্বাস করি, মানুষ তার স্বপ্নের চেয়েও অনেক বড়।
বেশ আগের পড়া একটা গল্প মনে পরে গেল,
এক লোক বিকেল বেলা সমুদ্রের বিচে হাঁটছেন। এমন সময় জোয়ার এসে তাকে ভিজিয়ে দিয়ে গেল। পানি নেমে যাবার পর দেখা গেল দেখা গেল শত শত মাছ বালিতে আটকা পরেছে। তা দেখে লোকটি দৌঁড়ে গিয়ে দু’হাতে মাছ তুলে তুলে পানিতে ফেলতে লাগলেন।
এমন সময় অদূরে দাঁড়িয়ে থাকা একটি লোক এই কাণ্ড দেখছিলেন। লোকটি এগিয়ে এসে জিজ্ঞেস করল, ‘শত শত মাছ আটকা পরেছে, আপনি কয়টাকে বাঁচাবেন?’
তিনি তৎক্ষণাৎ কোন উত্তর করলেন না। আরেকটি মাছ কুড়িয়ে নিয়ে পানিতে ফেললেন এবং বললেন, ‘একটি মাছের ক্ষেত্রে তো ব্যতিক্রম হোল। আপনিও হাত লাগান না, তাতে অন্তত আরেকটি মাছ বাঁচবে।’
বিস্ময় কন্যা রেশমাকে ওয়েস্টিন ৩৫ হাজার টাকা মাসিক সেলারিতে চাকরি দিয়েছে। এই খবর হওয়ার পর দেখলাম, অনেকে চরম হারে এর পিছনে লেগেছেন, ‘ওয়েস্টিন ওরেই কেন এত্ত দিচ্ছে আর সবাই কী করছে?’
আপনার কি মনে হয়, ওয়েস্টিন একাই সবার দায়িত্ব পালন করবে? আপনি নয় কেন? (এইবার তো আমার দিকেও আঙ্গুল তুলবেন; তার আগেই বলে দিলাম। হ্যাঁ,আমি নই কেন?)
রানা প্লাজা ধ্বসে যতোজন ক্ষতিগ্রস্থ হয়েছে (ব্যক্তি মানুষ ও পরিবার), তাদের দায়িত্ব নেবার মত অর্থনৈতিক ভাবে শক্তিশালী মানুষ ও প্রতিষ্ঠানের কি এ দেশে অভাব আছে? উত্তর হচ্ছেঃ না। এটা আপনিও জানেন, আমিও জানি। তাহলে?
কেউ কেউ বলেছেন, ‘ওর কী যোগ্যতা আছে এত টাকা সেলারি পাবার?’
ভাইজান, আপনি আসলে জ্বলছেন হিংসায়। মনে মনে বলতেছেন, ওর থেকে আমার ঢের বেশি যোগ্যতা, আমি কেন এমন সুযোগ পেলাম না। আপনার কথা শুনে তো মনে হয় আপনার পকেট থেকে টাকা দেয়া হচ্ছে। আসলে তোমারে তো আমি চিনে ফেলেছি মনু! তুমি কট খেয়েছ।
আরে বাপ, এভাবে ব্যাপারটা দেখেলেই তো হয়, ওয়েস্টিন এই সুযোগটা না দিলে কারো কিছু বলার ছিল? অন্তত একজন গরিব মানুষ ও তার পরিবার তো বাঁচল। নাকি!
কেউ কেউ আবার রেশমার অবস্থান নিয়েই দ্বিধায় আছেন। তোমরা আবার যে হারে অপপ্রচার চালাতে পার তাতে আমার নিজের ই মাঝে মাঝে মনে হয়, আমি এই পৃথিবী নামক গ্রহে আছি তো?
রেশমাকে যখন ধ্বংস স্তূপ হতে উদ্ধার করা হয় তখন দেখলাম ওর মাথার চুল এলোমেলো (এলোমেলো শব্দটা যাচ্ছে না, হবে দাখরিবাখরি) ভাবে কাটা। আমার তো মনে হয়, কোন মেয়ে (ধনী, গরিব যাইহোক) টাকা বা অন্য কিছুর বিনিময়ে চুল নামক সবচেয়ে সৌন্দর্যের জিনিস নষ্ট করতে রাজি হবে না (ওহ হো, ও তো ১৭ দিন প্রায় না খেয়ে ছিল, তাই মনে হয়! :পি)
আমি ভেবে পাচ্ছিলাম না ঢাকায় এত মেয়ে গার্মেন্টস কর্মী থাকতে সরকার ওরেই কেন এ কামের জন্য বেছে নিল। পরে বুঝলাম, ওর বাপ মনে হয় সরকারি দল করে। হুমমম, তাই হবে! সরকারের যে শ্রমিকদের সাথে এত আঁতাত, আগে জানতাম নাতো।
ধ্বংসস্তূপের ভেতরের কথা এট্টু চিন্তা করি, চারিদিকে মরা পচাঁ লাশের গন্ধ, ভেতরে একেবারে কবরের নিস্তব্ধতা, ঘুতঘুঁটে অন্ধকার, আবার বলে দাঁড়ানো যায় না, শুয়ে থাকতে হবে; এরকম অবস্থায় টিকটিকিকে ভয় পাওয়া একটা মেয়ে কে ঢুকিয়ে দেখেন তো, সেখানে নিতে পারেন নাকি! আমি তো কোন কিছুর বিনিময়ে সেখানে গিয়ে থাকব না। আপনি যেতে পারেন, আপনার তো আবার টাকার লোভ বেশি।(এখন যারা বলবেন, কেন! ভিতরে গিয়ে অনেকেই তো উদ্ধার কাজে অংশগ্রহন করেছে। তাদের জন্য বলছি, একটা মেয়েও কি ভিতরে ঢুকেছিল উদ্ধার কাজে অংশ নেয়ার জন্য? কাজে অংশ নেয়া আর ভেতরে গিয়ে থাকা দুইটা দুই ব্যাপার। এবং ছেলে ও মেয়ের জন্য ব্যপারটা আকাশ পাতাল)
২৭ দিন হসপিটালে থেকে যখন রেশমা বের হল। তখন ভাবলাম যাক, এবার তো ওরা বুঝবে কোন সুস্থ মানুষ এতদিন হসপিটালে থাকতে পারে না। না কিসের কী, ওরা এবারও উল্টা তত্ব বের করল। মাসাল্লাহ তোরা পারিসও! বিরোধিতা করতে হবে বলে সব কিছুতেই!
যাইহোক ও যে একজন পোশাক কর্মী এবং খুব গরিব মানুষ এ বিষয়ে তো কোন সন্দেহ নাই (তোমাদের তো আবার সব বিষয়েই সন্দেহ, তুমি নিজে কী(ইয়ে মানে লিঙ্গ বিষয়ক আর কি :পি), সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে!)। এরকম একজন গরিব মানুষের একটা ব্যবস্থা হল, এ কথা ভেবেই তো খুশি হবার কথা।
পরিশেষে আগের সেই লাইন, ‘একটি মাছের ক্ষেত্রে তো ব্যতিক্রম হোল। আপনিও হাত লাগান না, তাতে অন্তত আরেকটি মাছ বাঁচবে।’
২|
০৯ ই জুন, ২০১৩ রাত ১০:১৫
সাইফুল্লাহ ফয়সাল (বিজয়) বলেছেন: ধন্যবাদ ভাই, আমার সাথে সহমত পোষণ করার জন্য।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৩ রাত ৮:৩৫
মিটন আলম বলেছেন: সহমত