নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Jony's Blog

সিরাজুল ইসলাম জনি

সিরাজুল ইসলাম জনি › বিস্তারিত পোস্টঃ

ত্বক সুন্দর রাখার উপায়সমূহ

২৮ শে জুন, ২০১৪ ভোর ৪:১৫

সুস্থ্য সুন্দর ত্বকের মধ্যেই লুকিয়ে রয়েছে সৌন্দর্যের মূল কথা। কিন্তু ত্বক সুস্থ্য সুন্দর রাখতে হলে প্রাথমিক যে উপায় তা হলো সঠিক উপায়ে ত্বক পরিষ্কার রাখা। সেই সাথে ময়শ্চারাইজিং এবং টোনিং সঠিক ভাবে করলে আপনার ত্বক ভেতর থেকে সুস্থ্য ও সুন্দর হয়ে উঠবে।



ক্লেনজিং ঃ মাইল্ড ক্লেনজারই ত্বকের জন্য উপযোগী। গরমে সাবান ব্যবহার না করাই ভাল। ত্বকের ধরন বুঝে ক্লেনজার ব্যবহারে ত্বকে জমে থাকা ধুলোময়লা, তেল পরিষ্কার হয়ে যায় অথচ ত্বক শুষ্ক হয়ে যায় না। সপ্তানে একদিন মাস্ক ব্যবহার করলে ত্বকের অতিরিক্ত তেল অ্যাবর্জব করে নেয়। ত্বক সজীব ও টানটান থাকে।



টোনিংঃ লোম কুপের মধ্যে জমে থাকা ধুলোময়লা পরিষ্কার করতে টোনার সাহায্য করে। গ্লাইকোনিক বা আলফা হাইড্রোঅক্সিন এ্যাসিড সমৃদ্ধ টোনার লোমকুপ বড় হয়ে যাওয়াকে রোধ করে। তবে সব সময় এ্যালকোহল সমৃদ্ধ টোনার ব্যবহার করবেন না বা টোনার কখনো মুখ না ভিজিয়ে লাগাবেন না। ফ্রিজে শশার রস করে রেখে দিন। বাইরে থেকে যখনই বাড়ী ফিরবেন মুখ ধুয়ে ঠান্ডা শশার রস মুখে লাগিয়ে রাখুন কিছুক্ষন, তাতে ফ্রেশ লাগবে।



ময়শ্চারাইজারঃ সবসময় হাল্কা ময়শ্চারাইজার ব্যবহার করুন। ময়শ্চারাইজার ত্বকে প্রয়োজনীয় জলীয় পদার্থের যোগান দেয়। ত্বকের আদ্রতাকে ধরে রাখতে সাহায্য করে। ত্বকের সজীবতা বজায় রাখে। ত্বকের অতিরিক্ত শুষ্কতা দূর করতে সাহায্য করে। যখনই মুখ ক্লিন করবেন তারপর মুখ ভাল করে ধুয়ে হাল্কা করে মুছে নিয়ে ভাল কোন ময়শ্চারাইজার লাগান। অথবা নিজে ময়শ্চারাইজার বানিয়ে ব্যবহার করুন। ১ চা চামচ মধু, ১ চা চামচ গোলাপ জল, ১চা চামচ গুড়া দুধ মিশিয়ে মুখ ধুয়ে লাগান। ৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এই ময়শ্চারাইজার যে কোন ত্বকে ব্যবহার করতে পারেন।



স্কার্বিংঃ সপ্তাহে একদিন অবশ্যই স্কার্বিং করুন কিন্তু ব্রন থাকলে স্কার্বিং না করাই ভাল। স্কার্ব ব্যবহার করার সময় হাল্কা করে সার্কুলার মুভমেন্ট এ পুরো মুখে ২-৩ মিঃ ম্যাসাজ করুন এরপর পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে ফেলুন।

লেখাটি লিখেছেন জুলিয়া আজাদ।

রূপচর্চা নিয়ে আর জানতে চাইলে এখানে ভিজিট করুন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.