নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Jony's Blog

সিরাজুল ইসলাম জনি

সিরাজুল ইসলাম জনি › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ এর সর্ববৃহৎ অ্যাড নেটওয়ার্ক G&R, অ্যামাজন ওয়েব সার্ভিস এর সাথে যুক্ত হলো

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৫

বাংলাদেশ এর সর্ববৃহৎ অ্যাড নেটওয়ার্ক G&R, এখন থেকে অ্যামাজন ওয়েব সার্ভিস (AWS) ক্লাউড এর মাধ্যমে বিভিন্ন কোম্পানি’র অবকাঠামো, পরিকল্পনা, বিস্তার এবং এপ্লিকেশন ব্যবস্থাপনায় সাহায্য করবে।
গ্রীন এন্ড রেড টেকনোলজিস লিমিটেড, অ্যামাজন ওয়েব সার্ভিস (AWS) পার্টনার নেটওয়ার্ক (APN) এর বাংলাদেশে পরিচালিত একটি স্ট্যান্ডার্ড কনসালটিং পার্টনার হিসেবে নিজেদের সদস্যপদ ঘোষণা করলো।
অ্যামাজন ওয়েব সার্ভিস কনসালটিং পার্টনার হলো পেশাদার সেবাদানকারী প্রতিষ্ঠান, যারা অ্যামাজন ওয়েব সার্ভিস (AWS) এর মাধ্যমে বিভিন্ন গ্রাহকদের যে কোন ধরনের কাজের নকশা, অবকাঠামো, নির্মাণ, স্থানান্তর এবং তাদের কাজের ব্যবস্থাপনা ও এপ্লিকেশন পরিচালনায় সাহায্য করে।

এখানে আরো বিস্তারিত তথ্য পাবেন।

“এ্জ অ্যাড নেটওয়ার্ক, অ্যামাজন ওয়েব সার্ভিস ক্লাউড প্ল্যাটফর্ম এর সহায়তায় বিপুল পরিমান তথ্যভান্ডার নিয়ে কাজ করছে এবং প্রতি মাসে ৫০ কোটি (৫০০ মিলিয়ন) বিজ্ঞাপন পরিবেশন করে যাচ্ছে। অ্যামাজন ওয়েব সার্ভিস (AWS) এর কনসালটিং পার্টনার হিসেবে আমাদের লক্ষ্য বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানসমূহকে তথ্যসমৃদ্ধ করার লক্ষ্যে সময়োপযোগী কারিগরী নির্দেশনা এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা।” – নাশিত ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, G&R.
G&R অ্যাড নেটওয়ার্ক বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেম এর বৃদ্ধি ও কার্যকর করার লক্ষ্যে অ্যামাজন ওয়েব সার্ভিস ক্লাউড প্ল্যাটফর্ম এর সাথে কাজ করে যাবে।
G&R অ্যাড নেটওয়ার্ক
G&R বাংলাদেশ এর প্রথম এবং সর্ববৃহৎ অনলাইন বিজ্ঞাপন বাজার, যা স্থানীয় ওয়েবসাইট মালিক এবং বিজ্ঞাপনদাতাদের সংযুক্ত করছে। G&R অ্যাড নেটওয়ার্ক প্রতিদিন সহস্রাধিক বাংলা ওয়েবসাইটে ২ কোটিরও বেশি অনলাইন ব্যানার বিজ্ঞাপন পরিবেশন করে।

সংবাদটি বিনোদন সারাবেলায় প্রকাশিত হয়েছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২৯

এহসান সাবির বলেছেন: ভালো খবর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.