নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(( পাঁচমিশালি :> ব্লগ ))

এস.কে.ফয়সাল আলম

আমার কাছে জীবনটা হচ্ছে একখন্ড লোহ দন্ডের মত। আমি যদি এটাকে অযত্নে ফেলে রাখি তবে এটা মরিচা পড়ে নষ্ট হয়ে যাবে, আবার যদি এটা ব্যবহার করতে থাকি তারপরেও এটা একদিন ক্ষয়ে যাবে। আমার কাছে মরিচা পড়ে নষ্ট হয়ে যাবার চেয়ে মেধাকে ব্যবহার করে ক্ষয়ে যাওয়া উত্তম। ফেসবুকে: https://www.facebook.com/sk.foysal

এস.কে.ফয়সাল আলম › বিস্তারিত পোস্টঃ

Walton Android Primo মোবাইল ফোন, দেশি পণ্য কিনে হোন ধন্য (রিভিউ পোষ্ট)

২০ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৫৩



সারা বিশ্বে এখন চলছে স্মার্টফোনের জোয়ার। বিশ্বের নামী-দামি মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলোতে চলছে এই স্মার্টফোন বানানোর প্রতিযোগীতা। এরই রেশ লেগেছে আমাদের দেশীয় মোবাইল ফোন কোম্পানীতে। আর তার ফসল হচ্ছে ওয়াল্টনের অ্যান্ড্রয়েন প্রিমো। দেশি পণ্যের প্রতি বরাবরই একটা টান এবং সাধ আর সাধ্যের অনুকুলে থাকায় ক'দিন আগেই কিনলাম এই স্মার্টফোনটি। ফেসবুকে, ওয়ালটন পেইজে অনেকে দেখলাম এর একটা রিভিউ চাইছে তাই আমার এই ক্ষুদ্র চেষ্টা,নিজের মত করে লিখলাম।



Walton Android Primo





ডিজাইন ইন বাংলাদেশ আর মেড বাই ওয়াল্টন ইন চায়না থেকে প্রস্তুত এই স্মার্টফোন এখন এদেশের সর্বত্র পাওয়া যাচ্ছে।

মূল্য ৭৪৯০টাকা মাত্র !







নিচে এর বিভিন্ন বিষয় আলাদা ভাবে দেয়া হল :



ডিজাইন : ডিজাইনটা চমৎকার করেছে। আপনারাই দেখুন। সাথে আবার তিনটা ব্যাক কাভারও দিছে সাদা, কালো আর হলুদ রং এর :)

সেটটা হাতে নিয়েও আরাম আছে :)





ডুয়েল সিম সাপোর্ট: এতে একসাথে দুটি সিম স্ট্যান্ডবাই রাখার ব্যাবস্থা আছে। নেটওয়ার্ক সাপোর্ট >>



2G network : GSM 900/1800MHz



3G(HSPA+,WCDMA) Network



কেউ আবার WCDMA কে সিটিসেলের CDMA ভেবে ভুল করবেন না। WCDMA হচ্ছে 3G সাপোটের্ড নেটওয়ার্ক। অবশ্য সিটিসেল যখন 3G আনবে তখন সেটা ব্যবহার করা যাবে। আর আপনি চাইলে দুটি স্লট-এ GSM ব্যবহার করতে পারেন। আর এই 3G কিন্তু সিম্ফনির এই দামের অ্যান্ড্রয়েডে নাই :)





ডিসপ্লে :

এর ডিসপ্লে সাইজ 3.5" Full capacitive touch Screen এর কারণে প্রায় আইফোনের মতই দ্রুত কাজ করে। আর এর HVGA 320X480 Pixels, তাই রেজুলেশনে আমি মুগ্ধ।







ক্যামেরা :

এর দুই মেগা পিক্সেল ক্যামেরা থাকলেও আমার মনে হচ্ছে আসলে পুরোপুরি দুই মেগা পিক্সেল নেই! তারপরও প্রফেশনাল ফটোগ্রাফী বাদে টুকটাক প্রয়োজন মিটাতে পারবেন সহজেই। এর ক্যামেরা ১টা-ই ফ্রন্ট ক্যামেরা নেই। নিচে এর ক্যামেরা দিয়ে তোলা একটা ছবি দিলাম, এটা আজ বিকেলে কম আলোতে তোলা এবং কোনরূপ এডিটিং ছাড়াই।







ইন্টারনেট :

মূলত এটা সবার আগ্রহের বিষয় থাকে অ্যান্ড্রয়েড ফোনে। আর সে দিক থেকে ওয়াল্টন প্রিমো এতটুকু হতাশ করেনি। হারামিফোনের সিম লাগানো মাত্র অটো নেট কানেক্ট হয়ে গেল সামান্য কোনরূপ কনফিগারেশন করতে হয়নি :) অন্যান্য সিমও লাগিয়ে দেখেছি অটো ডিটেক্ট করে নেট কানেক্ট হয়ে যায়। আমি এই নড়াইলে থেকে গ্রামীন নেট ব্যবহার করে স্কাইপে ভিডিও কল করতে পারছি। জানি এটা হয়ত অনেকের কাছে আশ্চার্য মনে হবে। আসলে আমি নিজেই প্রথম প্রথম বিশ্বাস করতে পারছিলাম না । আজও ভিডিও কল করেছি। তবে সব সময় এবং সব এলাকায় যে জিপি'তে ভাল স্পীড পাবেন এমন নয়।



প্রি-লোডেড অ্যাপস্ :

ফোনটি কেনার পর চালু করে দেখি বেশ কিছু জনপ্রিয় এবং প্রয়োজনীয় অ্যাপস ইনস্টল করা আছে। যেমন Android Market, Play Store, Facebook, Youtube, Google Search, Maps, Google Talk, Gmail, প্রভৃতি। প্রত্যেকটি অ্যাপ ঠিকভাবে কাজ করছে এখন পর্যন্ত। আর হ্যা এই সেটে গুগলের ভয়েস সার্চও কাজ করে ভালভাবে :)





অপারেটিং সিস্টেম এবং ভিত্রের জায়গা জমি :)

Android 2.3.6 (Gingerbread) এর অপারেটিং সিস্টেমে চলা এই ফোনে ১ গিগাহার্স প্রসেসরের সাথে রয়েছে ROM: 512MB, RAM: 512MB যদিও রম ৫১২ তবে আমি ব্যবহার করতে পারছি ১৫১ মেগাবাইট। তাতে কোন সমস্যা হচ্ছে না। বেশিরভাগ অ্যাপ ডাউনলোডের পর সেটা এসডি কার্ডে (মেমরী কার্ডে) ট্রান্সফার করে ফোন মেমরী খালি করা যায়। এর GPU Adreno-200





আমার প্রাণের বাংলা :)

জ্বী এই সেটটি কেনার সময় যেটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তা ভাবনা করেছিলাম তার মধ্যে অন্যতম হল বাংলা লেখা এবং দেখা যাবে কিনা । কারণ আমি দিন-রাত মিলে এই ব্লগে এবং ফেবুতে অনেক সময় কাটাই। ফেবুর বেশিরভাগ বন্ধুরা বাংলায় ফেবু ব্যবহার করে (আমিসহ)। তাই বাংলা সাপোর্ট খুবই দরকার। তবে সে চিন্তা দুর হতে আর বেশিক্ষণ লাগল না। অপেরা মিনি'তে খুব সুন্দরভাবে-ই বাংলা দেখা যাচ্ছে। আর গুগল অ্যাপ স্টোর থেকে ফ্রি মায়াবী কী-বোর্ড ডাউনলোড করে ইনস্টল করলাম। এখন বাংলা লেখা আর কোন সমস্যা না। এমনি স্কাইপ এবং জিটকে বাংলায় চ্যাটিং করতে পারছি :)





বাবা ব্যাটারি তোরে লইয়া কি করুম :(

জ্বী হা ... অন্য সব অ্যান্ড্রয়েডের মতই এটাও ব্যাটারী খায় বেশি। ডেটা , জিপিএস অন রাখলে একদিনে বা দেড়দিন চলে অবশ্য ডেটা কানেশন অফ রাখলে আরো বেশিদিন চলবে এ ব্যাপারে আমি নিশ্চিত। তবে নয়া কেনা এই ফোন লইয়া আমি প্রায় সারাক্ষণ-ই গুতাগুতি করতে থাকি । আরে ভাই গুতামু ক্যান.. মনে হচ্ছে আমি অ্যাপ এর সাগরে হাবুডুবু খাচ্ছি :)







ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পিডিএফ:

উপরের এই ফরম্যাটের ফাইলগুলি পড়া, নতুন ফাইল বানানো এবং এডিট করার জন্য এতে ইনস্টল দেয়া আছে ,Kingsoft office আর এ্যাডব রিডার। এতে ই-বুক পড়ে সেই রকম মজা পাচ্ছি।





গান বাজনা :)

আমি এর আগে সিম্ফোনি FT40 ব্যবহার করতাম। তার থেকে অনেক অনেক বেটার মিউজিক সিস্টেম। এতে আগে থেকেই প্রিলোডেড রিয়েল প্লেয়ার, মুভি প্লেয়ার আছে। হ্যাসসেটের স্পীকারে গান শুনলে মুটামুটি আর সাথে যে চমৎকার ইয়ারফোনটা দিয়েছে তাতে শুনলে মনে হয় এর চেয়ে আর ভালোর দর্কার নেই :) সত্যিই এর ইয়ারফোন গান শুনলে আপনি পুলকিত হবেন। আর ভিডিও ক্ষেত্রে আমি বেশ কয়েক রকম ফাইল পিসি থেকে ডাটা ক্যাবল দিলে মেমরী কার্ডে নিয়ে চালিয়েছি। এমনি দেড়শো দুইশো মেগাবাইটের এইচডি ভিডিও সাবলীল ভাবে চলছে। আর গুগল অ্যাপস থেকে বাংলা টিভি ডাউনলোড করে নিয়েছি। সেখান থেকে দেশের কয়েকটি টিভি চ্যানেল সরাসরি বিনা বাফারিং এ ঐ জিপি নেট দিয়েই দেখেছি।







আরো কিছু খুচরো কথা :



>> ফোনে ক্যামেরা যেহেতু একটাই সেহেতু স্কাইপে ভিডিও কল করার সময় আপনাকে অপরপ্রান্তের কলারের দেখতে হলে ফোনকে উল্টে ক্যামেরা মুখের সামনে ধরতে হবে। তখন আবার আপনি তাকে দেখতে পারবেন না ! তবে এই সমস্যার একটা সমাধান করেছি তা হল সামনে একখান আয়না লইয়া বসতে হবে :)



>> ফ্রিং , ভিবার দিয়েও অনেক ভাল ভয়েস কল করা যায়।



>> গুগল ম্যাপ, জিপিস, গুগলের স্ট্রিট ভিউ ঠিকভাবে কাজ করে। আমিতো গুগল ম্যাপে আমার নিজের বাড়ি (নড়াইলে) খুজে বের করেছি।



>> এটা দিয়ে খুব সহজেই ওয়াইফাই হটস্পট বানানো যায়। কোন সফট এর প্রয়োজন নাইক্কা :) সেটিং থেকে > Wireless & Networks এ গিয়ে techering & portable hotspot অপশনে ঢুকলে আপনি সহজেই আপনার বাসারে টি.এস.সি'র মত ওয়াইফাই জোন করতে পারবেন। তয় আপনি দিলদরিয়া না হৈলে পাসওয়ার্ড ব্যবহার করতে ভুলবেন না, নচেৎ কদিন পরে দেখবেন আপনি টি.এস.সি'র বদলে গুলিস্থানের মোড়ে থালা লইয়া বসে যাবেন ;)



>> অ্যান্ড্রয়েড অ্যসিস্টান নামক একটা অ্যাপ যেটা সেটে আগে থেকেই প্রিলোডে করা ছিল। এই জিনিসটা অনেক কাজের। প্রত্যেকটা অ্যাপস্ এর নিয়ন্ত্রন, ব্যাকআপ, রি-স্টোল, কিল , ক্যাচ ফাইল ক্লিয়ার, বুষ্ট আরো কত্ত কি করতে পারবেন তার ইয়াত্তা নেই ।



>> ফোনের উপরের নোটিফিকেশন বারে থাকা নোটিফিকেশন বক্সটিও অনেক কাজের একটা জিনিস। আপনি হয় খুব দ্রুত ডেটা কানেকশন চাল/ বন্ধু করতে চাচ্ছেন মূল মেনুতে না গিয়ে এখান থেকেই বন্ধ করতে পারবেন। এভাবে এখান থেকে ব্লু টুথ, জিপিস, অটো রোটেট, ব্রাইটনেস, ওয়াইফাই, ফোন মিউট করতে পারবেন।



>> ফেসবুক নামক যে অ্যাপখানা রহিয়াছে তাহার বদৌলতে আপনার খোমাখানা ২৪ ঘন্টা-ই আপনাকে ফেবু চ্যাটে অনলাইনে রাখিবে যদি না আপনি ঠিকভাবে সাইন আউট না করেন :) অবশ্য অনেকে চায় যে তিনি ঘুমিয়ে থাকলেও যেন তিনি অনলাইনে থাকেন। তাদের জন্য সাইন আউট না করলেও ভাল। এমনি ডেটা কানেকশন অফ রাখলেও অনলাইন শো করে আর নামের পাশে ছোট্ট করে মোবাইল আইকন থাকে।





>>টকিং টম এর বেশ কয়েকটা ভার্শন ডাউনলোড করেছি। মন খারাপ থাকলে বা বাচ্চাদের খুশি করতে চাইলে এর থেকে ভাল অ্যাপ আর কিছু হতে পারে না। আরে আমি নিজেই তো খুশি হৈয়া যায় যখন টমকে ঘুসি মারি :)



>> কয়েকটা রেসিং গেম ডাউনলোড করেছি এবং সেগুলো খুব ভাল ভাবেই চলছে।



>> এই প্রিমো'তে Light sensor,Proximity sensor,Motion sensor,Gravity sensor রয়েছে এবং এর প্রত্যেকটি ঠিকভাবে কাজ করে।



>> বারকোড এবং কিউআর রিডার দিয়ে অনেকগুলি বারকোড এবং কিউআর ডিটেক্ট করেছি :)



>> গুগল প্লে'তে লগিন করলে খুব সহজেই এই মোবাইলকে ডিটেক্ট করে নিয়েছে।



>> এতে আমি আলাদাভাবে পিসি থেকে .apk ফাইল ডাউনলোড করে পরে ফোনে ইনস্টল করে কিছু গেমস চালিয়েছি।



>> এর হোমস্ক্রীণ এবং লাইভ ওয়ালপেপারগুলো অনেক জীবন্ত। আমি আবার অতিরিক্ত ভাব লৈতে গ্যালাক্সি এস৩ এর লাইভ ওয়ালপেপার ইনস্টল করেছিলাম। তবে এখন সব রকম লাইভ ওয়ালপেপার বাদ দিয়ে শুধু পিকচার ওয়ালপেপার দিয়ে রাখছি, ব্যাটারী কম খরচের জন্য।

















এক নজরে ওয়াল্টন প্রিমো >>

SIM: Dual SIM (WCDMA+GSM), Dual Standby

Data Service: HSPA+, 3G, EDGE, GPRS

Chipset: Qualcomm Snapdragon 1GHz Processor, Adreno 200 (GPU)

Memory: ROM: 512MB, RAM: 512MB

OS: Android 2.3.6 (Gingerbread)

Weight: 116.25g

Dimension: 118* 61.5*12.1mm

Display: 3.5”, TFT, Capacitive touch, HVGA (320*480 Pixels), 262k Colors

Camera: 2MP Camera

Multimedia: Full Multimedia, 3.5MM STEREO AUDIO JACK

FM: FM Radio

Memory Card: 4GB micro SD card free (Up to 32GB upgradable**).

Service: GPS, Wi-Fi 802.11 a/b/g/n, WLAN, Hotspot, MMS

Bluetooth: Bluetooth V4.0 + HS, EDR, A2DP

Sensors: Light sensor, Proximity sensor, Motion sensor, Gravity sensor

Application: Facebook, Angry bird, Cut the rope, Tom loves Angela, Kingsoft Office, Adobe Reader, Touch Pal keyboard etc

Battery: Li-ion 1420 mAh



প্রিমোর অফিসিয়াল সাইট



আরো হয়ত অনেক কিছু লেখার ছিল.... কিন্তু এখন আর মনে আসছে না। আপনারা যদি এই সেট সম্পর্কে আরো জানতে চান তো কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। আমি সঠিক তথ্য জানানোর চেষ্টা করব।



নতুন এই অ্যান্ড্রয়েড হাতে পেয়ে শুধু মনে হচ্ছে



বন্ধু পেলে আর কি লাগে এর বদলে >

অ্যান্ড্রয়েড পেলে আর কি লাগে :)



হ্যাপি অ্যান্ড্রয়েডিং...........

মন্তব্য ১৩২ টি রেটিং +৩১/-০

মন্তব্য (১৩২) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:০৩

মদন বলেছেন: বিশ্বাস করেন রিভিউ পড়ে ফোনটা কেনার জন্য মনটা আকুপাকু করতেছে। শুধু মাত্র টাকা না থাকায় কিনতেছি না :(

২১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৩৩

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমারও ফোনটা দেখেই আপনার মত অবস্থা হয়েছিল। সিম্ফোনি বিক্রি করে দিয়ে এটা কিনতে চেয়েছিলাম। পরে অবশ্য ওটা আর বিক্রি করিনি।

সময় সুযোগ মত কিনে নিয়েন... সত্যিই এই দামে অনেক ভাল জিনিস দিয়ে আমাদের ওয়াল্টন।

২| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:০৫

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: টাচে কেমন কাজ করে ভাই?

২১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৫০

এস.কে.ফয়সাল আলম বলেছেন: চাট খুবই ভাল কাজ করছে। এক্কেরে প্রায় আইফুনের লাহান।

৩| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:১০

সেলিনা11 বলেছেন: dhonnobad apnake...ami ei set ta kinbo cinta krsilm bt bujhte parsilm na vlo hobe kina....ekhn r kno cinat nai :)

২১ শে অক্টোবর, ২০১২ রাত ১:০৭

এস.কে.ফয়সাল আলম বলেছেন: কিছু চিন্তা কিন্তু রয়ে যায়...
এই সেট পাইলে আপনি প্রথম কয়েকদিন আর অন্য কোন কাজে মন বসাতে পারবেন না :)

অ্যান্ড্রেয়েড এর ভুবনে স্বাগতম।

৪| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:১২

টক দঐ বলেছেন: হুম ভালো লাগলো বিশ্লেষণটা ।

২১ শে অক্টোবর, ২০১২ রাত ১:১৩

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ধন্যবাদ।

৫| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:২৯

আমিনুল ইসলাম বলেছেন: নিচের ম্যাক্সিমাম সুবিধা সব অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে প্রযোজ্য।

২১ শে অক্টোবর, ২০১২ রাত ১:২৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: হ্যা তা ঠিক বলেছেণ অ্যান্ড্র-মাস্টার সাহেব :)

তবে সব ফোনে আবার সব অ্যাপ তো সাপোর্ট করে না।

যেমন Proximity sensor, গ্রাভিটি সেন্সর সিমফোনি সব অ্যান্ড্রয়েডে নাই। এছাড়া অনেক অ্যান্ড্রয়েডে স্কাইপে শুধু অডিও কল করা যায় ভিডিও যায় না। .. এইসব আর কি :)

আপনার কাছ থেকে পোষ্ট আশা করেছিলাম ।
ধন্যবাদ।

৬| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৩১

তূর্য হাসান বলেছেন: লেখা ভালো হয়েছে। কেনার আগ্রহটা আরো বাড়লো।

২১ শে অক্টোবর, ২০১২ রাত ২:১৩

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ধন্যবাদ তূর্য ভাই।

দেশি পণ্য কিনে হোন ধন্য।

৭| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৪০

মোঃ তারিফ হাসান বলেছেন: ভাইরে সেট খানা কিনিয়া বাস খামু নাতো?

"আছে না অনেকে নিজে পেইন খাইয়া অন্যরে ও খাওয়াইতে চায়"

সব কিছু ঠিক ঠাক থাকলে তো কিনা যায়। তবে সিমফোনির এনড্রয়েড এ ব্যাপার এমন ডিটেইল্স কিছু পারলে দেন। তখন কমপেয়ার করা সহজ হবে কোনটা তুলনামুলক ভাল।














ফ্রি মার্কেটিং কিন্তু দারুন কর্যকর।

২১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৫৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: হা..হা..হা.. :D

আপনার কমেন্ট পড়ে কিছুক্ষন হাসলাম।

নাহ্ ভাই আমি এখন পর্যন্ত কোন পেইন খাই নি, শুধু ব্যাটারি ছাড়া।

আর সিম্ফোনির একটা সেটের রিভিউ আছে এখানে দেখে নিতে পারেন।

ধন্যবাদ।

৮| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ১:০৯

আয়না বাবা০০৭ বলেছেন: ব্লগে কমেন্টের রিপলাই দেওয়া যায়?

২১ শে অক্টোবর, ২০১২ রাত ১:৫৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: এটা মোবাইল থেকেই উত্তর দিলাম :)

২১ শে অক্টোবর, ২০১২ রাত ২:০৭

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আর এটা পিসি থেকে দিচ্ছি
মোবাইলের ভিউটা

৯| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ১:১৭

মিজভী বাপ্পা বলেছেন: এটা সত্য সিম্ফোনীর থেকে অনেক ব্যাটার কনফিগ।তবে আমার সাজেশন থাকবে এন্ড্রয়েড নিলে ব্রান্ডের গুলো ইউজানের জন্য।এন্ড্রয়েডের এই সেটটি চাইনিজ কেটাচ ৬১৯ এর অনুরূপ।শুধু কে টাচে ৮০০ মেগাহার্জ প্রসেসর আর এটা ১গিগা।

Click This Link

২১ শে অক্টোবর, ২০১২ রাত ২:১২

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আরে তাইতো K-Touch W619 এর মতই।

আপনার লিংকটি ভুল ছিল অবশ্য আমি তার ভিত্রে থেকে আসল লিংকু উদ্ধার করে ঐ সাইটে ঢুকতে পেরেছি।

আর ব্রান্ডেরগুলো দাম সব মধ্যবিত্তের নাগালে নয়, এটা বুঝতে হবে ভাই।
আর আমাদের দেশি ব্রান্ড যদি আমরা নিজেরাই না ব্যবহার করি তো কোনদিনও এদেশের পণ্য জনপ্রিয় এবং বিশ্বমানের হবে না। আর এরা যে দামে যে কনফিগারেশনের অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছে তা কি কখনো ঐ ব্রান্ডের মোবাইল দিতে পারবে।

ধন্যবাদ বাপ্পা ভাই।

১০| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ১:২০

উড়ালিয়া বলেছেন: সুন্দর রিভিউ, একখান দরকার এরাম কিছু B-)

২১ শে অক্টোবর, ২০১২ রাত ২:২২

এস.কে.ফয়সাল আলম বলেছেন: :)

ধন্যবাদ

১১| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ১:২১

চাঙ্কু বলেছেন: হায় !! হায় !! আমিতো ভাবছিলাম হেরা ধোলাইখাল-টাইপ কিছু একটা বানাইবো কিন্তু এখনতো দেখি সুন্দর সেট বানাইছে। ডিজাইনটা দেখেই চক্ষু জুড়াই গেলো। খুব সুন্দর একটা রিভিউর জন্য আপনারে বন্যবাদ

২১ শে অক্টোবর, ২০১২ রাত ২:৩৩

এস.কে.ফয়সাল আলম বলেছেন: :)

আসলে সাধারন চায়নিজ সেট বলতে যা বুঝায় ঐসব ধোলাইখাল-টাইপের মোবাইলে বাজার সয়লাব।

তবে এদের মধ্যেও কিছু জাতের ফোন আছে যেমন সিম্ফোনি।

ধন্যবাদ।

১২| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ১:৩১

পিওর গাধা বলেছেন: ফোন টি পছন্দ হয়েছে কিন্তু এস টু নিয়ে ফেলেছি বেশ কিছুদিন আগে। ব্যাটারীর ব্যাকাপ কতক্ষন জানালেন না তো?

২১ শে অক্টোবর, ২০১২ রাত ২:৩৫

এস.কে.ফয়সাল আলম বলেছেন: এস২ ....... হুমম বোঝা গেল মালদার পার্টি ;)

আপনি বোধহয় পোষ্টে লিখিত এই পয়েন্টটি পড়েননি।

বাবা ব্যাটারি তোরে লইয়া কি করুম

একটু পড়ে আসুন

১৩| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ১:৩৬

নিরপেক্ষ মানুষ বলেছেন: রিভিউ পড়ে কেনার ইচ্ছা হচ্ছে

২২ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:৩২

এস.কে.ফয়সাল আলম বলেছেন: প্রয়োজন হলে কিনে নিন।

জট্টিল একখান জিনিস বানাইছে :)

১৪| ২১ শে অক্টোবর, ২০১২ ভোর ৫:১০

রাফি মাহমুদ বলেছেন: রিভিউ ভালো লাগলো। এই টাকায় যা ফিচার দিচ্ছে বেশ ভালোই বলতে হবে। এই সেটের মূল যে সমস্যাগুলোঃ

- রুট করা যাবেনা
- OS আপগ্রেডেবল না
- ফ্রন্ট ক্যামেরা নেই
- থ্রিজি নেই (সিটিসেলকে গনার মধ্যে ধরিনা :P )
- ক্যামেরা আর ব্যাটারী নিয়ে তো আপনিই বলেছেন।

প্রথম দুই কারনে হার্ডকোর এন্ড্রয়েড ইউজাররা এই ফোন কিনে শান্তি পাবেন না। আয়না সামনে নিয়ে ভিডিও কলের টিপস শুনে হাহাপগে =p~ সামনের বছর যখন অন্য মোবাইল অপারেটররা টেলিটকের মত থ্রিজি নিয়ে আসবে তখন দামও কমবে, ইউজারও বাড়বে। কাজেই ভবিষ্যতের কথা চিন্তা করে প্রিমো কেনা যাচ্ছেনা। আর মোবাইল ফোনে ব্র্যান্ড হিসেবে ওয়ালটনের চাইতে সিম্ফনি অনেক বেশি রিলাইয়েবল।

আমার রিকমেন্ডেশনঃ

সস্তায় এন্ড্রয়েড সিম্ফনি w5, বাজেট বাড়াতে পারলে সনির রে/নিও এল/ সোলা ...আরও বাড়ালে সনি এক্সপেরিয়া এস, আরো বাড়ালে গ্যালাক্সি এস৩/ গ্যালাক্সি নোট/ এইচটিসি ওয়ান। যত গুড়...তত মিঠা B:-/

২১ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:২৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: 3G(HSPA+,WCDMA) Network

এখানে 3G > HSPA Network বলতে সম্ভবত সিটিসেল বাদে অন্যান্য অপারেটরদের থ্রিজি'র কথা বলা হয়েছে। আমি এই বিষয়ে বেশি জানি না , তবে ধারনা টেলিটকের থ্রিজি' এতে চলবে।

হুমম রুট করা যাবে না ,অবশ্য নতুন অ্যান্ড্রয়েড ইউজার হিসাবে রুট ছাড়াই যে সব সুবিধা পাওয়া যায়, তাতে আর রুটের দিকে তাকানো লাগছে না :)

ফ্রন্ট ক্যামেরা নাই এটা বলেছি।

আমি বেশ কিছুদিন নেটে ঘেটে সিম্ফোনি w5 কেনার জন্য মনস্থির করেছিলাম। কিন্তু যখন দেখলাম ঐ সেটের থেকে মাত্র৫০০টাকা বেশি দিয়ে আরো বেশি কনফিগারেশনের এই প্রিমো পাওয়া যাচ্ছে তখন সিদ্ধান্ত পাল্টাতে হল। আর সিম্ফোনি ওই সেটের রেজ্যুলেশন খ্রাপ, মিউজিক সিস্টেম এর অবস্থা বেহাল, আর ওটা দিয়ে ভিডিও কল সম্ভব নয়।... এসব কারণে আমি এই প্রিমো কিনেছি।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ রাফি ভাই।

১৫| ২১ শে অক্টোবর, ২০১২ সকাল ৭:০০

আবু সালেহ সুমন বলেছেন: দুধের সাধ মেটাতে ঘোল- খারাপ না!
আমিও চেষ্টা ফিকির করে দেখি, একটা নেওয়া যায় কিনা!

২১ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:৪৪

এস.কে.ফয়সাল আলম বলেছেন: :) :)


তয় এতে আপনার চাহিদার অধিকাংশ কাজই করতে পারবেন।

১৬| ২১ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:৩৬

মনিরুল ইসলাম বাবু বলেছেন: আমিও এই সেট কিনে ব্যবহার করে মজা পাচ্ছি । দেখা যাক কদ্দিন টেকে !

যাইহোক যে প্রশ্নের জন্য আসা তা হল । গুগল এপ্স সেন্টার থেকে তো আমি জিপির নেটে কোন এপ্স ডাউনলোড করতে পারছি না , সমাধান কি ? ইদানিং কি গুগল এপস কি বন্ধ ?

২১ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:৪৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: না অ্যাপ্স সেন্টার থেকে তো কাল রাতেও দুইটা গেমস ডাউনলোড করলাম, তাও জিপি নেট দিয়েই।

আপনি কি অ্যাপস ডাউনলোড করার সিস্টেম জানেন ? মানে আগে ওখান থেকে অ্যাপ নামিয়েছেন ?

যদি নামানোর অভিজ্ঞতা থাকে তো ফোনটা একবার রিস্টার্ট দিয়ে দেখুন এবং ফোন মেমরী ফুল হয়ে গিয়েছে কিনা দেখুন।

যদি ফোন মেমরী ফুল হয়ে যায় তো সেটা মুভ করে এসডি কার্ডে নিয়ে যান।

আর আমি বেশিরভাগ সময় পিসি থেকে গুগল প্লে স্টোরে লগিন করে সরাসরি অ্যাপ মোবাইলে পাঠিয়ে দেই।

১৭| ২১ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:৫৪

মনিরুল ইসলাম বাবু বলেছেন: লেখক বলেছেন:

আর আমি বেশিরভাগ সময় পিসি থেকে গুগল প্লে স্টোরে লগিন করে সরাসরি অ্যাপ মোবাইলে পাঠিয়ে দেই।


@ আমি একই জিপি নেট তিনটা এন্ড্রোয়েড ফোনে ব্যবহার করেছি । এখন মোবাইলে পাঠানোর অপশন কাজ করছে না কেন বুঝলাম না ।

@ আমি মোবাইলে লগিন হবার কথা বলছি । আপনি কি পারছেন ? আমার মোবাইলে লগিন হচ্ছে না

@ স্মৃতি যদি প্রতারণা না করে, তাইলে গুগল এপস বোধহয় ডাইরেক্ট পিসিতেও ডাউনলোডের সুবিধা দিত

@ এখন যেসব সাইট এপিকে ফাইল সরাসরি পিসিতে ডাউনলোড করতে দেয় সেখান থেকে পিসিতে ডাউনলোড করি

২১ শে অক্টোবর, ২০১২ সকাল ১০:০৩

এস.কে.ফয়সাল আলম বলেছেন: হ্যা আমি এইমাত্র চেক করে দেখলাম মোবইল থেকে সহজেই গুগল প্লে স্টোরে ঢোকা যাচ্ছে। টিম ভিউয়ার সফটটি ডাউনলোড দিলাম এখন... ডাউনলোড হচ্ছে ।

আমি গুগল প্লে স্টোরের নতুন ইউজার, আগে কিভাবে দিত তা বলতে পারছি না। তবে অন্য সাইট থেকে নাথি অ্যাপ নামালে ঝুকি থাকে। তাই আমি শুধু গুগল প্লে স্টোর থেকেই নামাই।

আর হ্যা ১টা গেম পিসি থেকে মোবাইলে ফুল ফাইল সহ ট্রান্সফার করে খেলেছি।

১৮| ২১ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:৫৯

নিমপাতা১২ বলেছেন: কয়দিন পরে কিনি অন্য অপারেটরা 3G নেট ওয়ার্ক পাওয়ার পর, তত দিনে ওয়ালটন তাদের সেটের সমস্যাগুলি সমাধান করুক।

২১ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৪৭

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমি আশা রাখি তারা আরো ভাল পণ্য আনবে।

ধন্যবাদ।

১৯| ২১ শে অক্টোবর, ২০১২ সকাল ১০:১৫

আমি তুমি আমরা বলেছেন: ভালো লাগলো বিশ্লেষণটা ।হ্যাপি এন্ড্রয়েডিং :)

২১ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৪৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

ভাল থাকুন।

২০| ২১ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:২৪

রিতুন ক্লিস বলেছেন: সনি এক্সপেরিয়া মিনিটা কেমন হবে?

২১ শে অক্টোবর, ২০১২ রাত ১১:০৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: http://www.androidkothon.com

উপরের সাইটে খোজ নিতে পারেন।

সম্পূর্ণ বাংলায়।

২১| ২১ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:২৯

অন্ধ আগন্তুক বলেছেন: দারূণ রিভ্যু !

কিনা ফালামু নাকি একখান ! B-))

২১ শে অক্টোবর, ২০১২ রাত ১১:১০

এস.কে.ফয়সাল আলম বলেছেন: :)

ধন্যবাদ।

আপনার প্রয়োজন অনুসারে কিনবেন।

যদি প্রয়োজন আর সাধ্যের নাগাল এতে পাওয়া যায় তো এটাই আপনার জন্য ভাল।

২২| ২১ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:০৯

আমিনুল ইসলাম বলেছেন: তবে আমার কথা হলো এর কনফিগ বেশি হলেও সিমফোনি বেটার ছিল। উপরের এক ভাইয়ার সঙ্গে একমত। কেবল কনফিগ বেশি দেখে মানুষকে ভোলানোর চেষ্টা চলেছে আর আপনি ভুলেও গেছেন। ;) কয়দিন পর দেখুন এর পারফরম্যান্স কেমন হয়।

মিউজিক সিস্টেম আর রেজুলেশনে একটু ছাড় দিতে পারলে কম দামে সিমফোনির ডব্লিউ ৫ একটি বস ফোন (যদি এক্সপেরিয়া কিনতে না পারেন)। আর এতে ভিডিও কল করা যায় স্কাইপ দিয়ে।

কিনে যখন ফেলেছেন, ৮-১০ মাস পরে আরেকটা রিভিউ দিয়েন আপনার অভিজ্ঞতা নিয়ে। ;)

২১ শে অক্টোবর, ২০১২ রাত ১১:১৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: মিউজিক সিস্টেমে না হয় একটু ছাড় দিলাম , কিন্তু রেজ্যুলেশন তো সব সময় চোখে পড়ে, ঐটা খ্রাপ হৈলে তো অন্য সব অ্যাপ এর মজাই মাটি :)


আচ্ছা চলছে... চলুক, দেখা যাক আট মাস পরে কি হয়।

ধন্যবাদ ভ্রাতা।

২৩| ২১ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:১৭

সায়েম মুন বলেছেন: রিভ্যু দেইখাই একখান কিন্যা ফেলতে ইচ্ছে করছে। কিন্তু কাঁচা বাজারে গেলে আর কোন টেকাটুকা থাকে না। হায় এন্ড্রু :((

২১ শে অক্টোবর, ২০১২ রাত ১১:২১

এস.কে.ফয়সাল আলম বলেছেন: কাঁচা বাজার নাম শুনলেই মাথাডা যেন কেমন লাগে ... যেম্নে সবকিছুর দাম বাড়ছে :(

ছোট ছোট বালুকনা বিন্দু বিন্দু জল .. সিস্টেমে যোগাড় করা সহজেই সম্ভব। .. সো হতাশ হৈয়েন্না সায়েম ভাই।

২৪| ২১ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:৩৮

মঈনউদ্দিন বলেছেন: চমৎকার রিভিউ!

দেশের বাহরি হতে কি ক্রয় করা যাবে?
আমি মধ্য প্রাচ্য আছি!

২১ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৩৪

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ধন্যবাদ মঈন ভাইয়া।

আমি ঠিক বলতে পারছি না যে এই সেট দেশের বাহিরে থেকে কিনতে পাওয়া যাবে কিনা। ( আমি শুধু ওয়াল্টন প্রিমোর একজন সাধারণ ইউজার মাত্র, তাদের অফিসিয়াল কেউ না)

আপনি পোষ্টে দেয়া তাদের সাইটে গিয়ে খোজ নিতে পারেন।

২৫| ২১ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:৪৯

আইতাছে বলেছেন: আপনার লেখা চমৎকার সন্ধেহ নাই ;) ;) । তবে ভাই এই হেড ফোন রে ক্যামনে কইলেন চমৎকার এইটা বুঝলাম না B:-) B:-) । এই লাইন টা আপনের টোটাল লেখা ডারে প্রশ্নবিদ্ধ করল :P :P :P

২১ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৪৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: অবশ্যই আমি এটা বলতে পারি শুধু আমি না আমি আমার কয়েকজন বন্ধুকেও এই হেডফোন দিয়ে গান শুনিয়েছি তারাও এর মিউজিক কোয়ালিটির প্রশংসা করেছে ।

তবে বলছি না যে এটা বেষ্ট , হয়ত আপনি এর থেকেও ভাল কোয়ালিটি শুনে অভ্যস্ত তাই এমন বলছেন।

প্রিমোর প্রি-লোডেড রিয়েল প্লেয়ারে মিউজিক হেডফোনে শুধুমাত্র হাফ ভলিউম দিয়ে শুনলে বেশিরভাগ মানুষ এর তারিফ করবেই।

ধন্যবাদ।

২৬| ২১ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:৫৬

আবু মান্নাফ খান বলেছেন: কয়দিন আগেই স্যামসাং গালাক্সি মিনি কিনলাম সবই ত দেখি একই রকম। আগে জানলে ত ২টা ফোন হইয়া জাইত ঐ দামে।

২১ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৫২

এস.কে.ফয়সাল আলম বলেছেন: :)

হা..হা..হা..

আপনার ঐ গ্যালাক্সি মিনিতে কি থ্রিজি আছে !

এখন তো জানলেন... দেশি পণ্য কিনে হোন ধন্য।

২৭| ২১ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:০৪

রিফাত হোসেন বলেছেন: abu shaheb chinta korban na.. SAmsng top calss jinish ....

dam bad dan. samsung a support paben onak..

২১ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৫৭

এস.কে.ফয়সাল আলম বলেছেন: হুমম এটা স্বীকার করতেই হবে .. প্রযুক্তিগত ভাবে বিশ্বমানের ব্রান্ডগুলি বেশি উন্নত। তবে প্রিমোর মত এই টাকায় এসব সুবিধা দেয়া সেট ঐসব ব্রান্ডে খুজিয়া পাইবেন না :)

২৮| ২১ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:৪১

সবাক বলেছেন: দারুন রিভিউ।

আসলে রিভিউটা আমার কাজে লাগবে। এ ধরনের ফোন নিয়ে আমার কোন ধারনা নাই। কিন্তু একটা কাজ করতে হচ্ছিলো। এখন আর কোন সমস্যা নাই। যা বুঝার বুঝে ফেলছি। :)

২২ শে অক্টোবর, ২০১২ রাত ১২:০০

এস.কে.ফয়সাল আলম বলেছেন: যাক আমার এ পোষ্ট পড়ে কেউ যদি এতটুকু উপকৃত হয় তো আমার পোষ্ট সার্থক :)

ভাল থাকবেন ভাইয়া।

২৯| ২১ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:৫০

েপরুসবাঙ্গালী বলেছেন: পোস্ট এ ++++

অনেক ব্লগার এ বিদেশী ফোন দিয়ে ব্লগ লিখতে লিখতে ব্লগার .অতচ নিজের দেশী পণ্য নিয়ে পোস্ট নাই. আপনাকে অনেক ধন্যবাদ এ পোস্ট আর জন্য .

কিছুদিন আগে walton ওয়েবসাইট এ এটা দেখে অবাক হয়েছিলাম .সবার উতিচ walton ফোন ক্রয় করা .

২২ শে অক্টোবর, ২০১২ রাত ১২:০৪

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আসলে আমাদের ব্রান্ড যদি আমরা না উপরে ওঠাই তাহলে কি আম্রিকা থেকে লোক এসে উঠাবে :)

তবে আমি এখানে ফোনের পজিটিভ নেগেটিভ সবই বলার চেষ্টা করেছি।

ধন্যবাদ আপনাকে।

৩০| ২১ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:৩৫

সামুরাই হান বলেছেন: ভাল লিখেছেন । কিন্তে মন চাচ্ছে...

২২ শে অক্টোবর, ২০১২ রাত ১২:২৫

এস.কে.ফয়সাল আলম বলেছেন: সময় সুযোগ মত কিনে নিতে পারেন।

ধন্যবাদ।

৩১| ২১ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৩৯

আধখানা চাঁদ বলেছেন: ভাই তো পুরা কাপায় দিলেন। একটা আছে, স্যমসাং এর। অইটা নিয়া সুখেই আছি। নাইলে যে রিভিউ দিসেন, নগদে কিনে ফেলতাম :)

২২ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৩৫

এস.কে.ফয়সাল আলম বলেছেন: :)

নেক্সট টাইম দেশি ব্রান্ড লিষ্টে রাইখেন।

ধন্যবাদ।

৩২| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ৮:০৩

মুসাফির মাহমুদ বলেছেন: ফাইসা গেসি। কোনটা কিনুম ? সিমফোনি ডব্লিউ ফাইভ? না ওয়ালটন প্রিমো?

২২ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৪৭

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমি তো সিম্ফোনি ডাব্লিউ ফাইভ কিনতে গিয়ে দেখে শুনে প্রিমো নিয়ে আসলাম।

আর আমার মনে হচ্ছে তাতে আমার লাভ-ই হয়েছে :)

দেখুন আমার দৃষ্টিকোন থেকে আমি বললাম.. বাকীটা আপনার ইচ্ছা।

৩৩| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ৮:৩৯

রুমান_খান বলেছেন: সবকিছুই ঠিক আছে। এই টাকার মধ্যে আর কি দিবে। তবে দেশী না বিদেশী পণ্য আরকি।

২২ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৫২

এস.কে.ফয়সাল আলম বলেছেন: হুমম..

তয় ব্রান্ড দেশী :)

ডিজাইন দেশী।

৩৪| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ৯:০৯

বিদ্রোহী_বাংলা বলেছেন: ধন্যবাদ ভাই, ডাইরেক্ট প্রিয়তে নিলাম।

২২ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৫৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: :)

ধন্যবাদ।

৩৫| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ৯:১৬

আরজু পনি বলেছেন:
ডুয়েল সিম সিস্টেম কেন যেন কখনোই ভালো লাগে না!

তবে আপনার রিভিউ-এ প্লাস।

আর দেশি পণ্য বলে বেশ ভালো লাগছে।

২২ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:৩৫

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমার কিন্তু ভালই লাগে... ডুয়েল না হয়ে চার/পাঁচটি সিম হলেও খ্রাপ হত না :) যখন যে অপারেটর ভাল অফার দেয় সেটা ব্যবহার করা যেত বারবার সিম খোলাখুলির ঝামেলা ছাড়াই।


ধন্যবাদ আপু।

দেশি পণ্য কিনে হোন ধন্য।

৩৬| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ১০:০৫

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: @আরজুপনি, ইহা দেশি পণ্য নহে।
ওয়ালটন চায়না থেকে নিজের নাম ছাপায়া আনছে। আপনিও 'আরজুপনি' ব্র্যান্ড চালু করতে পারবেন।

যাই হোক, ফ্রন্ট ক্যামেরাটা থাকলেই হতো। থ্রিজি এসে গেলো, স্মার্টফোন কিনব আর ভিডিও কল করতে পারব না!
এই ফোন কিনে লাভ কি তাহলে?

২২ শে অক্টোবর, ২০১২ রাত ১০:১৩

এস.কে.ফয়সাল আলম বলেছেন: হা...হা..হা... করেন সবাই যার যার নামে ফোন চালু করলে তো এদেশে ব্রান্ডের অভাব হবে না :)

তবে কথা হচ্ছে এই দামে এমন সুবিধা এবং ওয়ারেন্টি আর কটা কোম্পানি দিচ্ছে ।

হ্যা ফ্রন্ট ক্যামেরারর অভাব আমিও বোধ করছি, দেখা যাক পরবর্তীতে এর নতুন কি ভার্শন আনে।

ধন্যবাদ।

৩৭| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ১০:১১

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: পোস্টটা ভালো লাগল



কিন্তে হবে এক্টা

৩৮| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৪০

C/O D!pu... বলেছেন: ওদের সাইটে তো বলছে Internal memory: 4Gb Ram + 4Gb Rom

২২ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৩০

এস.কে.ফয়সাল আলম বলেছেন: 1Gb=128MB &
1GB=1024MB
(1byte=8bits)

আশা রাখি বিয়টা বুঝতে পেরেছেন।
নিচের রিফাত ভাইও দেখেন এর উত্তর দিয়েছেন।

৩৯| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৫৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: বেফুক সুন্দর তো :)

২২ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৪৭

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ধন্যবাদ চেয়ারম্যান সাহেব।

লাগবে নাকি একখান :)

৪০| ২২ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:২০

সাহস বলেছেন: নেক্সট প্রযেক্ট এনড্রয়েড ;)

২২ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৫৪

এস.কে.ফয়সাল আলম বলেছেন: :)

প্রজেক্ট সফল হউক।

৪১| ২২ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:২৬

রিফাত হোসেন বলেছেন: C/O D!pu... বলেছেন: ওদের সাইটে তো বলছে Internal memory: 4Gb Ram + 4Gb Rom

আমিও ভুল করেছি এইটা 4GB নয় । বি টা ছোট হাতের তাতে বিট ও বাইট এর পার্ধক্য হয় । এর কারনে তা ৫১২ এম বি ঠিকই আছে ।

@arju shaeb ...walton dashi kompany kintu bidashi mal ! tai dashi ponno hobe na.


২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১২:১৫

এস.কে.ফয়সাল আলম বলেছেন: হ্যা এই বিষয়টা অনেকেই দেখলাম ভুল ভাবে ভেবেছে ।

ধন্যবাদ।

৪২| ২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১:৩১

দুষ্ট_ছেলে বলেছেন: তবে এই সমস্যার একটা সমাধান করেছি তা হল সামনে একখান আয়না লইয়া বসতে হবে :P :P :P :P :P :P


রিভিউ-এ প্লাস। :-* :-* :-* :-*

২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৪৭

এস.কে.ফয়সাল আলম বলেছেন: :)

কি আর করা.. এভাবে চলছে।

যদিও সব সময় আমাকে অন্য প্রান্তে দেখার দর্কার হয় না ।


ধন্যবাদ।

৪৩| ২৩ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:২৯

বাপ্পী হায়াত বলেছেন: খুব ভাল রিভিউ - চলুক

২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১২:১৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪৪| ২৩ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:৩১

বাপ্পী হায়াত বলেছেন: আচ্ছা থ্রিজির ফ্রিকোয়েন্সি রেন্জ কতো? ৮৫০ নাকি ৯০০ নাকি দুইটাই সাপোর্ট করে?
ওয়ালটনের ওয়েবসাইটে দেখি থ্রিজি ফ্রিকোয়েন্সি রেন্জ দেয় নাই

২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১২:২১

এস.কে.ফয়সাল আলম বলেছেন: এটা আমিও মোবাইল এর অনেক গুলি অপশন ঘেটে পেলাম না।

কেউ যদি বলে দেন যে এটা কোন ফাংশনে গেলে দেখা যাবে তো দেখে বলতে পারতাম।

৪৫| ২৪ শে অক্টোবর, ২০১২ সকাল ১০:২৬

ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: রেজুলাশন তাও আমার কাছে কম মনে হচ্ছে । ৩.৫ ইঞ্ছি ডিপ্লেতে ৪২০*৮৫০ রেজুলেশন থাকা উচিত । যাই হউক আপনি তেমন গেম না খেললে এটাই এনাফ । এর ক্যামেরা আপ্নারে ভোগাবে ... এখন একটু ক্লিয়ার হলেও কিছু দিন পর এর কোয়ালিটি লো হয়ে যাবে । এটায় কি সেন্সর আছে নাকি ? থাকলে কেমন কাজ করে ?

২৪ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪২

এস.কে.ফয়সাল আলম বলেছেন: যেসব সেন্সর আছে সেগুলি পোষ্টে লিখে দিয়েছি।

আমার এখন পর্যন্ত কোন সমস্যা হচ্ছে না।

দেখা যাক পরে কি হয় :)

৪৬| ২৪ শে অক্টোবর, ২০১২ সকাল ১০:৪৩

সাইফ হাসনাত বলেছেন: ওয়ালটনটা কিনতে মন চায়।

২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৪৭

এস.কে.ফয়সাল আলম বলেছেন: কিনে নিন সাইফ ভাই,

এই দামে এই সুবিধা পেয়ে আপনি মোটেও ঠকবেন না আশা রাখি।

ধন্যবাদ।

৪৭| ২৪ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৪১

জাহিদুল হাসান বলেছেন: রিভিও খুব ভালো লাগলো। দেশী পন্যের প্রতি আপনার মমতা বেশ টের পাওয়া যায় লেখায় ও কমেন্টে।

২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৫৭

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ধন্যবাদ জাহিদুল ভাই।

দেশের প্রতি টান থাকবে সবার আর দেশি পণ্যের প্রতি টান থাকবে না এটা তো মানানসই নয় .. তাই না :)

৪৮| ২৪ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৪৯

নিশচুপ বলেছেন: X( X(( :((
এই সেট আর ১ মাস আগে আসলো না কেন ?
আমি আশা কিনে ফেলসি :(
এখন walton কিনার আর কোনো আশা নাই :(( :((

২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৩৪

এস.কে.ফয়সাল আলম বলেছেন: :)

সমস্যা নাই... নেক্সট টাইম।


ধন্যবাদ ।

৪৯| ২৪ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৪৪

ওদা ভাই বলেছেন: ভাই পোস্ট পরে তো চরম মজা পাইলাম। এখন সমস্যাটা হলো- এত কম ROM দিয়া কেমনে কি করব? মোটামুটি কয়েকটি অ্যাপ্স ইন্সটল দিলে তো disk space is getting low দেখায়। মেমোরি কার্ড এ মুভ করলেও আপডেট তো ROM এই জমা হয়। Peinstalled apps গুলা তো বিশাল মেমোরি মাইরা দিসে। আর চার্জ দিনে ২-৩ বার দেয়া লাগে।

এটা শুধুমাত্র একটা বেসিক অ্যান্ড্রয়েড ফোন। যারা নতুন ইউজার তারা মজা পাবেন। পুরান পাপীদের কাছে পানসা লাগব। তবে বাংলাদেশি পণ্য হিসেবে ভালই।

২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৪২

এস.কে.ফয়সাল আলম বলেছেন: একটু তো সীমাবদ্ধতা থাকবে।

তবে নেটে দেখলাম ঠিক এই ব্রান্ডের সেটের মত সেট কে-টাচ কে রুট করা এবং ICS 4.0 তে আপগ্রেড করা যায়। কিন্তু নয়া ফোন তাই আমি এখনও ট্রাই করিনি।

রুট করলে তখন ইচ্ছামত অনেক কিছু ইচ্ছমত করা যাবে।

ধন্যবাদ।

৫০| ২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১০:১৫

আরিফ১৯৭৮০০৭ বলেছেন: মেড ইন চায়না।

২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৫২

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ভাইজান আইফুনেরও চায়নাতে নিজস্ব ফ্যাক্টরি আছে।
তো কি হয়েছে। চায়না সব প্রডাক্ট কি খারাপ ? !!

তারপরও এটা ডিজাইন ইন বাংলাদেশ।

৫১| ২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১১:২৫

এল্মুর রেজা বলেছেন: apni ki kono HD game khelesen???kemon chole>???

২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৫৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমি আসলে তেমন বেশি গেম খেলি না। তবে শখের বসে বেশ কিছু গেম ইতিমধ্যে ডাউনলোড করে খেলেছি।

প্রিলোডেড অ্যাংরি বার্ড, রোপ কাট তো আছেই,

এছাড়া প্লে স্টোর থেকে বেশ কিছু রেসিং গেম ডাউনলোড করেছি।

আজ এই পোষ্ট থেকে মোস্তফা (Cadillacs & Dinosaurs), এবং
এই পোষ্ট থেকে ভাইস সিটি (এই গেমটার অনেক বড় সাইজের ইনস্টল করে সুন্দরভাবে অনেকক্ষণ খেলেছি।

তবে এর কনফিগারেশন অনুসারে এর থেকে তো আর অতিরিক্ত কিছু আশা করা ঠিক হবে না।
ধন্যবাদ

৫২| ২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১২:০০

বিবেকহীন মানুষ বলেছেন: ভাই ১টা প্রশ্ন ছিলো, আপনার কাছে এবং অন্য অভিজ্ঞ অ্যান্ড্রয়েড ইউজারদের কাছে। অ্যান্ড্রয়েড ফোনে কি সিনেমা দেখা যায়? মানে ধরেন ৬০০-৭০০মেগাবাইট সাইজের .mkv বা .mp4 ফরম্যাটের ভিডিও ফাইল চালানো যাবে? জানালে খুব সুবিধা হয়।

আগে জানতাম না এত কম দামে অ্যান্ড্রয়েড পাওয়া যায়, এখন দেখছি সিম্ফনি, ওয়ালটন আমাদের মত নিম্ন মধ্যবিত্তের জন্য অ্যান্ড্রয়েড ব্যবহারের সুযোগ দিয়েছে। ১টা কেনার শখ+সামর্থ্য হয়েছে!!!

২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১২:০৩

এস.কে.ফয়সাল আলম বলেছেন: একটু অপেক্ষা করে আমি এখনই একটা ১ জিবি র .mkv বা আর একটা ১ জিবির .mp4 ফরম্যাটের মুভি চালিয়ে দেখে বলছি।

৫৩| ২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১২:০৮

বিবেকহীন মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই আমার অনুরোধে এই কষ্টটা করার জন্য। আপনার এক্সপেরিমেন্টের রেজাল্ট জানার জন্য অপেক্ষা করছি :)

২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১২:২৫

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমার পোর্টাবল হার্ডডিস্ক এক ভাইয়ের বাসায় থাকার কারণে ১জিবি বা তার উপরের মুভি ট্রাই করতে পারিনি। পিসির ভ্রিতের হার্ডডিস্ক থেকে নিচের দুইটি মুভি চালালাম।

The.Pirates.Band.of.Misfits.2012.DVDRip.XviD
এটা প্রায় ৭০০ মেগাবাইট .avi ফাইল

আর হেমলক সোসাইটি (সাইজ ৪৫০মেগাবাইট.mkv ফাইল)

একফোটাও আটকায়নি, আর ছবির কোয়ালিটি পুরাই ব্লু-রে, সাউন্ডও চমৎকার।

আমি নিজেই এই জিনিস প্রথম ট্রাই করে মজা পেয়ে গেছি।
এখন মাঝে মাঝে মোবাইল থেকেও মুভি দেখা যাবে।
ধন্যবাদ আপনাকে।

৫৪| ২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৪৭

বিবেকহীন মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, দোয়া রাখবেন...সামনের মাসে ১টা কিন্যা ফালামু, তারপর আমিও একখান রিভিউ দিমু ! B-))

৫৫| ২৫ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:০৮

বোরহান উদদীন বলেছেন: Click This Link

৫৬| ২৫ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:০১

অক্লান্ত অভিযাত্রিক বলেছেন: চমৎকার রিভিউর জন্য অনেক ধন্যবাদ।
ভাই,nokia -র মত modem হিসেবে use করা যাবে?wi-fi router না, pc suite এর মত?

৫৭| ২৫ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৪২

মুসাফির মাহমুদ বলেছেন: আজ দেখলাম ওয়ালটন প্রিমো বসুন্ধরা সিটিতে। সুন্দর ফোন।

৫৮| ২৬ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:২৭

অয়ন আলম বলেছেন: ভাই আপনার রিভিউ পড়ে খুব ভাল লেগেছে। দুইটা বেপারে একটু জানার ছিল।
১। এই smartphone এ কি ডিজিটাল Compas সাপোট করে? আন্ড্ররয়েড মার্কেট থেকে compas application নামিয়ে test করে যানাইয়েন।
২। Temple run গেমস টি Android market থেকে নামায়া দেখেন smoothly চলে কিনা।
উত্তরের অপেক্ষায় আছি।ধ্যন্নবাদ

০৩ রা নভেম্বর, ২০১২ রাত ১১:৫২

এস.কে.ফয়সাল আলম বলেছেন: কম্পাস সাপোর্ট করার জন্য ম্যাগনেটিক সেন্সর লাগে, কিন্তু সেটা এই সেটে নেই। তাই কোন কম্পাস কাজ করবে না।

আপনার দেয়া গেমসটি নামাতে হলে আমার অনেক প্রিয় কিছু অ্যাপ ডিলিট করে তারপর ওটা লোড করতে হবে। তাই এখনও টেষ্ট করিনি।

তবে পরবর্তীতে ট্রাই করবো। তবে আমার মনে হয় চলবে।

যেহেতু ৪০০মেগার ভাইস সিটি ভালভাবে চলছে।

(উত্তর দিতে বিলম্ব হবার জন্য দু:খিত।)

৫৯| ০৩ রা নভেম্বর, ২০১২ সকাল ৮:০৮

~অপরিচিতা~ বলেছেন: আমার ফোন সেট নিয়ে প্রবলেম হলো টিকে না, নষ্ট হয়ে যায়, আমার হাত থেকে সেট অনেক পড়ে :( তাই জানতে চাচ্ছিলাম এটা এদিক থেকে কেমন, দুইদিন পর নষ্ট হয়ে যাবে না তো?? আর কোম্পানী ওয়ারেন্টি কি আছে?

০৩ রা নভেম্বর, ২০১২ রাত ১১:৫৭

এস.কে.ফয়সাল আলম বলেছেন: হ্যা.. ওয়ারেন্টি আছে অন্য সব ফোনের মতই ১ বছরের।

তবে অন্য সব স্মার্টফোনের মতই এটা'কে সাবধানে ব্যবহার করতে হবে।
এটা ওয়াটার এবং শক প্রুভ না।

এটাতো আর নোকিয়া ১১০০ না যে, এটা দিয়ে আম পাড়বেন :)

আর নিচের রিফাত ভাইয়ের কমেন্ট অনুযায়ী কাজ করতে পারেন।

৬০| ০৩ রা নভেম্বর, ২০১২ দুপুর ১:১৮

রিফাত হোসেন বলেছেন: @ অপরিচিতা সাহেবা আপনি আপনার মোবাইল এর জন্য বাম্পার ও ভাল বডি কিনেন । আশা করি ১ তলা থেকে পড়লেও অক্ষত থাকবে !
কিন্তু বাম্পার আর বডির গায়েব হয়ে যাবে ! =p~ =p~ মানে নতুন কিনতে হবে ।

০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ১২:০৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: এত আইডিয়া লইয়া ঘুমান কেম্নে রিফাত ভাই :)

জব্বর আইডিয়া।

দেখি আমিও এইটা ট্রাই করুমনে ।

৬১| ০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ১২:০৪

মামুinসামু বলেছেন: সুন্দর রিভিউ।
"সামনে একখান আয়না লইয়া বসতে হবে" =p~ =p~ =p~ =p~ =p~ =p~ ভাল কথা কইছেন।

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৩৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: :)

সব সময় তো দেখার দরকার হয় না ।

৬২| ০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫৫

বাউন্ডুলে রুবেল বলেছেন: ভালো রিভিও। রাফ ইউজের জন্য একটা এন্ড্রয়েড খুজছিলাম। সনি এক্সপেরিয়া ফোনটার ব্যাকাপ হিসেবে। মনে হয় এটা দিয়ে কাজ হবে। নিচ্ছি আমি।

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৫০

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমি কিন্তু তেমন রাফ ইউজ করি নাই.. নতুন ফোন তো তাই যত্ন একটু বেশি-ই :)

৬৩| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১০:১৬

সাই্ফ বলেছেন: তা হল সামনে একখান আয়না লইয়া বসতে হবে :-B :-B:-B :-B :-B

৬৪| ১৮ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৫৯

িজৎ বলেছেন: এটা আমাদের দেশ এ বানায় X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( কে ডা কইছে আপনারে ?


চাইনিজ ফোন এর মার্কেটিং ( ওয়ালটন নাম ডিয়া ) X( X( X( X( X( X(

৬৫| ২০ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৫৩

দেশে ভালোবাসা নাই বলেছেন: ভাই এইটাতে কি samsung এর মত pinch-in/pinch-out feature আছে? দয়া কইরা এক্তু জানাবেন। :-B B:-/

৬৬| ২০ শে নভেম্বর, ২০১২ রাত ৯:২৭

অন্য হিমু বলেছেন: আমার নকিয়া ১১০ ই ভালা

৬৭| ২৭ শে নভেম্বর, ২০১২ রাত ৯:০৪

তুহিন২৭ বলেছেন: নারে ভাই আমার পুষাবে না, নোকিয়া ই৯০ অনেক বড় ডিসপ্লে। চলছে চলতে থাকুক, যতদিন না আমার স্যামসাঙ নোট ২ কেনার ইচ্ছা পুরণ না হয় :(( :(( :(( :(( :((

৬৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

দুর্ভেদ্য বলেছেন: স্যামসাং গ্যালাক্সির সাথে প্রচুর মিল পেলাম... আমার সবচেয়ে প্রিয় হলো ওয়াইফাই হটস্পট... ওয়ালটনকে সাধুবাদ জানাই সবাইকে সাধ্যের মধ্যে উন্নত প্রযুক্তির সাথে সেতুবন্ধন করিয়ে দেবার জন্য ... আর আলম ভাইকে ধন্যবাদ সবার সাথে বিস্তারিত তথ্য শেয়ার করার জন্য..

৬৯| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০১

কস্কি বলেছেন: কি অবস্থা সেটের?

:)

টাচখান আসলেই ক্যাচালের!!

৭০| ০৩ রা মে, ২০১৩ রাত ১২:৩৬

ইমরোজিফিকেশান বলেছেন: ভাই, ফ্রুট নিনজা খেলন যায়??

৭১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

হ্যাপি পেঙ্গুইন বলেছেন: বাড়ি নড়াইলের কোথায়? আমার বাড়ি কালিয়ায়।

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমার গ্রামের বাড়ি লোহাগড়ায়, আর নড়াইলের বাড়ি মহিষখোলায়।

আমার এখানের প্রোফাইল পিকের নিচের ইনফে থেকে মেইল এ্যাড্রেসে একটা মেইল পাঠিয়ে দিন, পরিচিত হই :)

৭২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৫

এ্যানি ১২৩ বলেছেন: ইশ এভাবে যদি সবগুলো ফোন এর রিভিউ পোস্ট পেতাম.।.।.।.।.।.।.।.।.।।।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০১

এস.কে.ফয়সাল আলম বলেছেন: হা..হা..হা..

ধন্যবাদ।
তবে লেখকের আগের মত সময় এবং ইচ্ছা দুটোরই বড্ড অভাব রয়েছে :(

....................
কর্পোরেট এর প্রভাবে অনেক কিছু ধরে রাখতে পারিনা।
এখন বেশির ভাগ সময়ই ব্রাউজারের একটা ট্যাবে সামু লগিন করে রাখি মাত্র !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.