| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেখ আজিজুর রহমান
আমি এক জন ছাত্র, সব সময় চাই সবার কাছ থেকে কিছু না কিছু শিক্ষতে।
ইসলাম ধর্মাবলম্বীরা রমজান মাসব্যাপী রোজা রাখেন।
আর এ রোজার সময়ে পার্থক্য হয় বিভিন্ন দেশে। এ
ক্ষেত্রে কয়েকটি দেশে অল্প সময়ের
মধ্যে রোজা রাখা গেলেও কিছু দেশে আবার তা অনেক
দীর্ঘ সময় লাগে। এক
প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট।
আইসল্যান্ডের মুসলমানদের রোজা রাখা এবার দুরুহ। কারণ
আইসল্যান্ডের রিকজাভিকে এবার সেহরি থেকে ইফতারের
সময়ের পার্থক্য প্রায় ২১ ঘণ্টা ৫৭ মিনিট। অর্থাৎ
ইফতার করার কিছুক্ষণের মধ্যেই তাদের আবার
সেহরি খাওয়ার প্রস্তুতি নিতে হয়।
লন্ডনে এবার রোজা রাখার সময় ১৮ ঘণ্টা ৫৩ মিনিট।
জার্মানির বার্লিনে ১৯ ঘণ্টা ১ মিনিট। কানাডার
টরেন্টোতে এবারের রোজার দৈর্ঘ্য প্রায় ১৭ ঘণ্টা ১৪
মিনিট।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে দিনের দৈর্ঘ্য
কমবেশি হয়ে থাকে। এ কারণে যুক্তরাষ্ট্রের আলাস্কার
জুনিআউতে রোজার দৈর্ঘ্য ১৯ ঘণ্টা ৫১ মিনিট হলেও
ডারবোর্নে তা ১৬ ঘণ্টা ৫৯ মিনিট।
অন্যদিকে শিকাগোতে এ সময় ১৬ ঘণ্টা ৫৪ মিনিট
এবং নিউ ইয়র্ক শহরে ১৬ ঘণ্টা ৪৩ মিনিট। আবার লস
অ্যাঞ্জেলেসে তা ১৫ ঘণ্টা ৪৮ মিনিট।
ঢাকাতে এবার রোজার দৈর্ঘ্য প্রায় ১৫ ঘণ্টা ৩ মিনিট।
মক্কায় এটা ১৪ ঘণ্টা ৫৩ মিনিট।
উত্তর গোলার্ধের দেশগুলোতে এবার রোজার সময়
বেশি লাগলেও দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে শীতকাল
চলায় এ সময় কম। এ কারণে অস্ট্রেলিয়ার সিডনিতে এবার
রোজার দৈর্ঘ্য ৯ ঘণ্টা ৫৬ মিনিট। অন্যদিকে ব্রাজিলের
রিওতে সেহরি থেকে ইফতারের সময়ের পার্থক্য ১২
ঘণ্টা ৪ মিনিট
২|
০১ লা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
গ. ম. ছাকলাইন বলেছেন: ঐসব এলাকায় যেসব মুসলিম আছেন আল্লাহ তাদেরকে সুন্দরভাবে ও ধর্যের সহিত রোজা রাখার তৌফিক দান করুন ।
আমিন
০১ লা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
শেখ আজিজুর রহমান বলেছেন: আমিন.।
৩|
০১ লা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
জনাব মাহাবুব বলেছেন:
আগে জানতাম এখন জেনে নিলাম।
পোষ্টে প্লাস ++++++++++++++++
৪|
০১ লা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
রিফাত ২০১০ বলেছেন: গ. ম. ছাকলাইন বলেছেন: ঐসব এলাকায় যেসব মুসলিম আছেন আল্লাহ তাদেরকে সুন্দরভাবে ও ধর্যের সহিত রোজা রাখার তৌফিক দান করুন ।
০১ লা জুলাই, ২০১৪ রাত ৮:১৮
শেখ আজিজুর রহমান বলেছেন: রিফাত ভাই গ,ম,ছাকলাইন কি বলছে ঐটা আমি দেখছি।
৫|
০১ লা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
রিফাত হোসেন বলেছেন: আমি রাখি জানি .. ১৮ ঘন্টা ! ![]()
০১ লা জুলাই, ২০১৪ রাত ৮:১১
শেখ আজিজুর রহমান বলেছেন: রিফাত ভাই কি বলতে চাইছেন আমি বুঝি নাই.…!!
৬|
০১ লা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
ঢাকাবাসী বলেছেন: ভাল পোষ্ট।
০১ লা জুলাই, ২০১৪ রাত ৮:১৪
শেখ আজিজুর রহমান বলেছেন: ধন্যবাদ।
৭|
০১ লা জুলাই, ২০১৪ রাত ৮:২১
অপার্থিব ছায়া বলেছেন: আমিও ১৮ ঘন্টা রাখি
০১ লা জুলাই, ২০১৪ রাত ৮:৩৮
শেখ আজিজুর রহমান বলেছেন: কিভাবে..কোনখানে থেকে রাখন ১৮ ঘন্টা ? একটু বুঝিয়ে বলবেন.?
৮|
০১ লা জুলাই, ২০১৪ রাত ৯:০৩
হু-কেয়ারস বলেছেন: প্রথম টা করলাম ২০ ঘন্টা ১৫ মিনিট (যদি ও সেহরি ২ ঘন্টা আগে করসি মানে ২২ ঘন্টা ১৫ মিনিট)...............কামলার কারনে বাকী গুলা সাহস করি নাই। ইনশাল্লাহ উইকেন্ড-এ ট্রাই করবো।
০২ রা জুলাই, ২০১৪ রাত ১২:০২
শেখ আজিজুর রহমান বলেছেন: ভাই আপনি কোন দেশে আছেন.?
৯|
০১ লা জুলাই, ২০১৪ রাত ৯:০৮
পাজল্ড ডক বলেছেন: ইন্টারেস্টিং পোস্ট।
@ পোস্টদাতা.....রিফাত ২০১০ ,আসলে গ. ম. ছাকলাইন যেটা বলেছেন সেটার সাথে একমত বা তারও বক্তব্য একই। ব্লগে অনেকেই এভাবে পূর্বোক্ত কমেন্ট দাতার সাথে একমত পোষণ পূর্বক তার কমেন্ট কপি করে থাকেন,এটা দূষণীয় কিছু নয়। আশা করি তার কমেন্টের প্রতি আপনার বিরক্তি আর থাকবে না।
(দুঃখিত, আরেক জনের মন্তব্যের ব্যাপারে কথা বলার জন্য।)
০২ রা জুলাই, ২০১৪ রাত ১২:০৭
শেখ আজিজুর রহমান বলেছেন: ধন্যবাদ আপনাকে । আমি এই নিয়মটা জানতামনা.।
১০|
০১ লা জুলাই, ২০১৪ রাত ৯:১৫
অঘটনঘটনপটীয়সী বলেছেন: আমি রাখি ১৯ ঘন্টা প্রায়। ইংল্যান্ডে থাকি তাই।
যারা ১৮ ঘন্টা রাখেন বলছেন তারা কেউই দেশে থাকেন না। সেটাই বলতে চেয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা।
০২ রা জুলাই, ২০১৪ রাত ১২:২০
শেখ আজিজুর রহমান বলেছেন: হু বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ।
১১|
০১ লা জুলাই, ২০১৪ রাত ৯:২৩
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: আমার এখানে ১৬ঘন্টা ২০ মিনিট।
০২ রা জুলাই, ২০১৪ রাত ১২:২৭
শেখ আজিজুর রহমান বলেছেন: এত কষ্ট করে যারা দীর্ঘ সময় রোজা রাখছেন তাদের রোজা গুলির ছাওয়াব আল্লাহ যেন শত কোটি গুন বারিয়ে দেন....। আমিন..
১২|
০১ লা জুলাই, ২০১৪ রাত ৯:৩৩
খাটাস বলেছেন: সুন্দর তথ্য বুটিকা।
০২ রা জুলাই, ২০১৪ রাত ১২:২৮
শেখ আজিজুর রহমান বলেছেন: ধন্যবাদ।
১৩|
০১ লা জুলাই, ২০১৪ রাত ১১:৫৬
সীমানা ছাড়িয়ে বলেছেন: আমি সুইজারল্যান্ডের জুরিখে আছে। ১৯ ঘন্টা রোজা।
০২ রা জুলাই, ২০১৪ রাত ১২:৩১
শেখ আজিজুর রহমান বলেছেন: আল্লাহ আপনাকে সব গুলি রোজা রাখার তৌফিক দান করুক…। আমিন।
১৪|
০২ রা জুলাই, ২০১৪ রাত ১২:৩১
রিফাত হোসেন বলেছেন: বুঝাতে চাইলাম আমি ১৮ ঘন্টা রাখি !
আশা করি এখন বুঝতে পারছেন !
০২ রা জুলাই, ২০১৪ রাত ১:১২
শেখ আজিজুর রহমান বলেছেন: এখন বুঝেতে পেরেছি। ভাই আপনি কোন দেশে আছেন?
১৫|
০২ রা জুলাই, ২০১৪ রাত ৩:২৭
হু-কেয়ারস বলেছেন: লেখক বলেছেন: ভাই আপনি কোন দেশে আছেন.?
ভাই বিদেশ....................!!!!!
০২ রা জুলাই, ২০১৪ রাত ৩:৩৩
শেখ আজিজুর রহমান বলেছেন: ভাল।
১৬|
০২ রা জুলাই, ২০১৪ ভোর ৫:২৮
মেহেদী_বিএনসিসি বলেছেন: আমিও বৈদেশে থাইক্ক্যা ১৮ ঘন্টা রোজা রাখতাছি
আসলে দেশে বসে এইটা বিরাট কিছু মনে হলেও আসলে এইটা কোন বলার মতো ব্যাপারইনা। সমস্যা হলো তারাবীহ নিয়ে.....শুরু হতে হতে সেই ১০.৪৫......শেষ হতে হতে ১২টা....
তাই মোষ্টলি পড়া হয়না
০২ রা জুলাই, ২০১৪ সকাল ৯:২৬
শেখ আজিজুর রহমান বলেছেন: ভাই তারাবীহ ফরজনা তবে রোজা ফরজ তাই তারাবীহ পড়েন অথবা নাইবা পড়েন রোজা কিন্তু রাখবেন……
১৭|
০২ রা জুলাই, ২০১৪ সকাল ৮:৪৫
ঘানার রাজপুত্র বলেছেন: চীনের বেংজীয়ে এ ১৭ঘন্টা ৩৫িমঃ রোযা রাখতে হয়। আামি রোযা রাখি।
০২ রা জুলাই, ২০১৪ সকাল ৯:২৯
শেখ আজিজুর রহমান বলেছেন: আল্লাহ আপনাকে মুমেন বান্ধা হিসেবে কবুল করুক……আমিন।
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
মৈত্রী বলেছেন: এইজন্য আইসল্যান্ডে কোন মুসলিম নেই