নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় ইসলাম

আমি ফেইসবুকেwww.facebook.com/skaziz.iiuc

শেখ আজিজুর রহমান

আমি এক জন ছাত্র, সব সময় চাই সবার কাছ থেকে কিছু না কিছু শিক্ষতে।

শেখ আজিজুর রহমান › বিস্তারিত পোস্টঃ

চলেন জেনে নেই আল্লাহ কাকে ভালবাসেন

০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:০৮

এই রমজান মাসে মুসলমানদের জন্য রয়েছে বিরাট সুযোগ, আল্লাহর ভালবাসার পাত্র হওয়ার। প্রথমে আমাদের জানতে হবে আল্লাহ কাকে অর্থাৎ কোন কর্ম সাধন কারিকে ভালবাসেন..?? এই বিষয় সর্ম্পকে আল্লাহ তায়ালা কোরআন মাজিদে স্পস্ট ভাবে বর্ননা করেছেন।



আল্লাহ তায়ালা বলছেন………

## (হে মুহম্মদ, তুমি) বলো,”তোমরা যদি আল্লাহ্কে ভালোবাসো তবে আমাকে অনুসরণ কর,আল্লাহ্ তোমাদের ভালোবাসবেন ও অপরাধ ক্ষমা করবেন।আল্লাহ্ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু।”

[সুরা- আল-ই-ইমরানঃ ৩১]



##আর তোমরা সৎকর্ম কর, আল্লাহ্ সৎকর্মপরায়ণদের ভালবাসেন।[সুরা- বাকারাঃ ১৯৫]



##যারা তওবা করে ও পবিত্র থাকে আল্লাহ্ তাদের ভালোবাসেন।

[সুরা বাকারাঃ ২২২]



##যারা স্বচ্ছল ও অস্বচ্ছল অবস্থায় (আল্লাহর পথে) ব্যয় করে ও যারা ক্রোধ সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমাশীল, আল্লাহ্ (সেই) সৎকর্মপরায়ণদেরকে ভালোবাসেন।

[সুরা- আল-ই-ইমরানঃ ১৩৪]



##যারা ধৈর্য ধরে আল্লাহ্ তাদেরকে ভালোবাসেন।

[সুরা- আল-ই-ইমরানঃ ১৪৬]



##আর তুমি কোন সংকল্প করলে আল্লাহর উপর নির্ভর করবে।

আল্লাহতো নির্ভরশীলদেরকে ভালোবাসেন।


[সুরা- আল-ই-ইমরানঃ ১৫৯]



##যারা ন্যায়বিচার করে আল্লাহ্ তাদেরকে ভালোবাসেন।

[সুরা- হুজুরাতঃ ৯]



##যারা আল্লাহর পথে সারি বেঁধে সুদৃঢ় প্রাচীরের মত সংগ্রাম করে আল্লাহ্ তাদেরকে ভালোবাসেন।

[সুরা- সাফ্ফঃ ৪]



এই সিয়াম সাধনার মাসে আমাদের সকলকে আল্লাহর আরো নিকটবর্তী হওয়ার তৌফিক দান করুন ...... আমীন !!

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৪১

এক মুসাফির বলেছেন: আর যারা আল্লাহকে ভালবাসতে চাই তাদের ব্যাপারে আল্লাহ পরিস্কার ঘোষনা দিয়েছেন তারা যেন আগে রাসুল সাঃ কে ভালবাসেন।

২| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:০৩

পাউডার বলেছেন:
আলহামদুলিল্লাহ।

৩| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:০৮

পাউডার বলেছেন:
@এক মুসাফির - দয়া করে রেফারেন্স দিন। আগে নবী স: কে ভালোবাসতে হবে কেনো?
আগে আল্লাহকে ভালোবাসলে কি সমস্যা? নবী স: কে আগে ভালোবাসতে হবে নাকি মানতে হবে?

০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:২৫

শেখ আজিজুর রহমান বলেছেন: (ﻗﻞ ﺇﻥ ﻛﻨﺘﻢ ﺗﺤﺒﻮﻥ ﺍﻟﻠﻪ ﻓﺎﺗﺒﻌﻮﻧﻲ ﻳﺤﺒﺒﻜﻢ ﺍﻟﻠﻪ)
ال عمران-٣١

৪| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:২৯

শেখ আজিজুর রহমান বলেছেন: এক মুসাফির এর কথার রেফারেন্স হল [আল-ইমরান:৩১]

৫| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৯

মুদ্‌দাকির বলেছেন: সুন্দর পোষ্ট +++

০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:১৮

শেখ আজিজুর রহমান বলেছেন: Thanks

৬| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৫

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: আপন ভুবন.কম ব্লগারদের প্রচেষ্টায় গড়ে ওঠা একটি স্বতন্ত্র ওয়েব পোর্টাল। এটি ব্লগার্স কমিউনিটির প্রথম প্রয়াস। পড়ুন আপন ভুবন ব্লগ। লিখুন আপন ভুবনে। থাকুন আপনের সাথে।

http://aponvubon.com/blog/

৭| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:৪২

পাউডার বলেছেন:
আল-ইমরান:৩১ এর অর্থ নবী স: কে মানা। তাকে অনুসরন করা।

০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:৫৪

শেখ আজিজুর রহমান বলেছেন: ঠিক আছে নবীকে অনুসরন করা। এখানে কথা হচ্ছে আপনি তাকেই অনুসরন করবেন, যাকে আপনি ভালবাসেন...। আর তাছারা আমরা আল্লাহকে চিনা জানার মাধ্যম হল রাসূল[স:] । সুতরাং এখানে রাসুল[স:] হল সিরি সরুপ আল্লাহর নিকট পৌছার।

৮| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:৪৫

পাউডার বলেছেন:
টার্গেট থাকতে হবে আল্লার অনুগ্রহ, খুশি। আর আল্লাহ আমাদের সহায়তা করার জন্য, আদেশ-নিষেধ দেয়ার জন্য নবীজি স: কে পাঠিয়েছেন।

অতএব আমরা নবীজি স: কে ফলো করে চললে সফল হব ইনশাল্লাহ।

৯| ০৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩৪

মো: আবু তাহের বলেছেন: সুন্দর বিষয়গুলো তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ ভাই।

০৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৯

শেখ আজিজুর রহমান বলেছেন: আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ আমাদের মত নতুন ব্লগারদের লেখা পড়ার জন্য.……

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.