| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘কায়কোবাদ’- মহাকবিকে জানার এক নির্ভরযোগ্য গবেষণাগ্রন্থ
বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম কবি, মহাকবি কায়কোবাদ-এর ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণানুষ্ঠানে মোড়ক উন্মোচন হয়েছে এ. এস. আশরাফউদ্দিন আহমেদ সম্পাদিত গবেষণাধর্মী গ্রন্থ ‘কায়কোবাদ’-এর। সম্পাদক মহোদয় মহাকবি কায়কোবাদের দৌহিত্র হওয়ায় বইটিতে পারিবারিক স্মৃতি, অপ্রকাশিত তথ্য এবং দীর্ঘদিনের অনুসন্ধানের সমন্বয়ে এক মূল্যবান দলিল রচিত হয়েছে।
কায়কোবাদকে আমরা সাধারণত মহাশ্মশান কাব্যের রচয়িতা এবং বাংলা মুসলিম সাহিত্যধারার অন্যতম প্রধান কবি হিসেবেই চিনি। কিন্তু তাঁর ব্যক্তিজীবন, সাহিত্যসাধনা, সমকালীন সমাজ-রাজনীতি, পারিবারিক পরিমণ্ডল এবং সাহিত্যিক অবদানের বহু দিক আজও সাধারণ পাঠকের কাছে অজানা। এই গ্রন্থ সেই অজানা অধ্যায়গুলোকেই তথ্যনির্ভর ও গবেষণালব্ধ উপস্থাপনায় পাঠকের সামনে তুলে ধরেছে।
বইটির অন্যতম শক্তি হলো এর তথ্যসমৃদ্ধতা ও প্রামাণ্য উপস্থাপনা, ৮০ বছর আগের মনীষীদের কায়কোবাদ নিয়ে লেখা রয়েছে , এখানে শুধু কবির সাহিত্যকীর্তির মূল্যায়ন নয়, তাঁর জীবনসংগ্রাম, চিন্তাজগৎ, সমসাময়িক সাহিত্যিকদের সঙ্গে সম্পর্ক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। ফলে বইটি নিছক জীবনী নয়; এটি কায়কোবাদ-গবেষণার একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
সম্পাদক এ. এস. আশরাফউদ্দিন আহমেদ আন্তরিকতা, নিষ্ঠা এবং গবেষণামনস্কতার পরিচয় দিয়েছেন। বিষয়বস্তুর বিন্যাস, তথ্যসংগ্রহ এবং উপস্থাপনার ধরণ পাঠককে শুরু থেকে শেষ পর্যন্ত আগ্রহী রাখে। বিশেষ করে যারা বাংলা সাহিত্য নিয়ে গবেষণা করেন, শিক্ষার্থী, শিক্ষক কিংবা কায়কোবাদপ্রেমী— সবার সংগ্রহে বইটি থাকা উচিত।
বাংলা সাহিত্যের ইতিহাসকে সমৃদ্ধ করতে এ ধরনের গবেষণাধর্মী প্রকাশনার গুরুত্ব অপরিসীম। মহাকবি কায়কোবাদকে নতুন প্রজন্মের কাছে আরও গভীরভাবে পরিচিত করে তুলতে এই গ্রন্থ কার্যকর ভূমিকা রাখবে বলেই বিশ্বাস করা যায়।
‘কায়কোবাদ’ শুধু একটি বই নয়; এটি এক মহৎ সাহিত্যঋষির জীবন, কর্ম ও উত্তরাধিকারের প্রামাণ্য দলিল। যারা মনে করেন মহাকবি কায়কোবাদ সম্পর্কে সবই জানা হয়ে গেছে, তাদের জন্য এই বইটি হবে এক নতুন আবিষ্কারের দ্বার। বইটির প্রতিটি অধ্যায় পাঠককে জানাবে এমন অনেক তথ্য, যা এতদিন হয়তো আলোচনার বাইরেই ছিল। তাই মহাকবিকে জানতে, বুঝতে এবং তাঁর সাহিত্যিক উত্তরাধিকারকে নতুন দৃষ্টিতে মূল্যায়ন করতে ‘কায়কোবাদ’ নিঃসন্দেহে একটি অবশ্যপাঠ্য গ্রন্থ।
জ্ঞান ও গবেষণার মূল্য অর্থে পরিমাপ করা যায় না। তবুও পাঠকের কথা বিবেচনা করে ৬৫০ টাকা মূল্যের এই গবেষণাধর্মী গ্রন্থটি বিশেষ মূল্যছাড়ে মাত্র ৪৫০ টাকায় সংগ্রহের সুযোগ রাখা হয়েছে। বাংলা সাহিত্যপ্রেমী ও গবেষকদের জন্য এটি নিঃসন্দেহে একটি সুলভ ও মূল্যবান সংযোজন।
কেউ যদি বইটি নিতে চা্ন- তাহলে আমি লেখকের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারবো।
বই রিভিউ
©somewhere in net ltd.