| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক কোটি টাকা ছিনতাই- তবু গ্রেফতার নেই! আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোন প্রশ্ন নেই?
দেশের প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্প থেকে এক কোটি টাকা ছিনতাইয়ের মতো গুরুতর ঘটনা ঘটেছে। অথচ ঘটনার পর এতটা সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি!
প্রশ্নটা খুবই স্বাভাবিক-
এক কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা যদি এত সহজে ঘটে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
সাধারণ কোনো ব্যবসায়ী কিংবা দিনমজুরের সারাজীবনের সঞ্চয় লুট হয়ে গেলে আমরা হয়তো বলি-“তদন্ত চলছে।” কিন্তু এখানে তো টাকার পরিমাণ এক কোটি! সাথে ঘটনাটি দেশের প্রধানমন্ত্রীর নিকটাত্মীয়ের প্রতিষ্ঠানে! বাহ্ বাহ্ বাহ্ দারুনতো।
তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে না কেন?
ছিনতাইকারীরা কি এতটাই শক্তিশালী যে, প্রকাশ্য দিনের আলোয় এক কোটি টাকা নিয়ে চলে যাবে, অথচ তাদের কাউকেই শনাক্ত বা গ্রেফতার করা যাবে না?
নাকি আমাদের আইনশৃঙ্খলা ব্যবস্থার কোথাও এমন কোনো দুর্বলতা তৈরি হয়েছে, যার সুযোগ নিচ্ছে অপরাধীরা?
আরেকটি প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ- এই ঘটনা যদি প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির প্রতিষ্ঠানেও ঘটতে পারে, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী? ভাবতেই কষ্ট হচ্ছে আপনার? আচ্ছা দেশ নিয়ে আপনারা তাহলে ভাবেনও? বাজ্ বাহ্ বাহ্ এটাও দারুন দেখছি!!
রাষ্ট্রের দায়িত্ব শুধু অপরাধের পর মামলা নেওয়া নয়; অপরাধীকে দ্রুত শনাক্ত করা, গ্রেফতার করা এবং আইনের আওতায় এনে জনগণের মধ্যে নিরাপত্তার বিশ্বাস ফিরিয়ে আনা। এটাও বিশ্বাস করেননাকি??
আমরা চাই না কোনো ঘটনার তদন্ত রাজনৈতিক পরিচয় বা ক্ষমতার প্রভাব দিয়ে পরিচালিত হোক। বরং চাই—অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হোক। হাসাবেন না ভাই। শুধু বাহ বাহ দিয়ে যান, ওটাই শান্তি!!
এক কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় যদি অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকে, তাহলে প্রশ্ন উঠবেই- এটা আবার কি কললেন, ওদের কাজ ওরা করেছে, এখানে শ্রশ্ন-টশ্ন কি দরকার- যার যা কাজ করুক না, আপনারদেরএতো মাথা ব্যাথা কেন শুনি?
“আইন কি সত্যিই সবার জন্য সমান?” আবারো হাসালেন ভাই, কেন যে আইনকে লজ্জা দেন বুঝি না, ওকে একটু শান্তিতে থাকতে দিন।
আজ প্রশ্নটা শুধু একটি পেট্রোল পাম্পের এক কোটি টাকার নয়।
প্রশ্নটা দেশের আইনশৃঙ্খলা, নাগরিক নিরাপত্তা এবং রাষ্ট্রের সক্ষমতার।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: “আইন কি সত্যিই সবার জন্য সমান?”
........................................................................
পিঠ মোড়া দিয়ে বেঁধেও রাখবেন আবার এসব কথা!
লজ্জার ও লজ্জা আছে ।
রাষ্ট্রের যে ৪টি মৌলিক দ্বায়িত্ব আছে তা সঠিক ভাবে জনগন
পেলে আর কোন চাহিদা থাকে ?
==========================================
সাধারন জনগন রাজনীতির প্যাচঁ বুঝেনা , একটু শান্তিতে ঘুমাতে চায় ।