নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি হতে একটু কথা...

সখের বশে একটু লিখি..............তবে আমার লেখায় এমন কিছু থাকুক যা মূল্যবোধকে জাগ্রত করে।

এস. এম. কামরুল আহসান

আমি কবিতা লিখতে পছন্দ করি। কিন্তু আমি কবি কিনা তা পাঠকই বলবে। তবে ছোট বেলায় সপ্ন দেখতাম একজন বড় লেখক ও কবি হওয়ার...

এস. এম. কামরুল আহসান › বিস্তারিত পোস্টঃ

তুমি যদি হও

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

তুমি যদি হও আকাশের তারা

আমি হব তবে চাঁদ,

নিঝুম রাতের গল্প শুনাবো

যতক্ষণ না হয় সুপ্রভাত।



তুমি যদি হও পবনের বেগ

আমি হব ঝড়ো হাওয়া,

যে ঝড়ে দুজনা, উড়ে যাব অজানায়

বলিতে সকল, যত কথা না কওয়া।



তুমি যদি হও রাখালের বাঁশি

আমি হব তবে সুর,

গান হয়ে রব বাঁশরির সুরে

ব্যাকুল করিব ক্লান্ত দুপুর।



তুমি যদি হও আকাশের মেঘ

আমি হব বারিধারা,

শ্রাবণ রাতের ঝর, ঝর রবে

বিরহী মন করিব ঘুমহারা।



তুমি যদি হও রাতের শিশির

আমি হব আলো ভোরের রবির,

প্রথম আলোয় শুকে নিব সব

মেটাতে তিয়াস, তুমি হিনা নিশির।



তুমি যদি হও চঞ্চলা, চপলা

আমি রব তবে দুরন্ত সারাবেলা,

অদম্য প্রেমের অশান্ত দাহে

জীবন করিব উতলা।



তুমি যদি হও প্রবাহমান নদী

আমি হব তবে স্রোতধারা,

কল কল রবে বয়ে যাবো মোহনায়

মিলন তিয়াসে হয়ে দিশেহারা।



তুমি যদি হও বাঁধনহারা

আমি হব তবে অপেক্ষার প্রহর,

নিশুতির ঝরা বকুল কুড়ায়ে

সাজিয়ে রাখিব প্রতিক্ষার বাসর





জুলাই ০৪, ২০১২

মিরপুর, ঢাকা-১২১৬

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

জাকারিয়া মুবিন বলেছেন: কবিতার প্লট ভাল লেগেছে।

কিন্তু মাত্রায় প্রচণ্ড রকমের গণ্ডগোল আছে, পরবর্তী কবিতায় ঠিক করার চেষ্টা করবেন।
ধন্যবাদ।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬

এস. এম. কামরুল আহসান বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা একটা এক্সপেরিমেন্ট পোষ্ট ছিল। তাই মাত্রার বিষয়টি অতো সিরিয়াসলি নেওয়া হয় নি। সে যা ই হোক, আমার খুব ভালো লেগেছে এটা জেনে যে এখনও অনেক ভালো লেখক ও পাঠক আছেন যারা কারো কবিতা পড়ার সময় মাত্রা ও ছন্দরীতি মেনে ও জেনে কবিতা লিখেন ও পড়েন। সামনের দিকে কিছু ভালো পোষ্ট দেওয়ার পরিকপ্লনা আছে। আশা করি তখন আপনাকে ও আপনার গঠনমূলক মন্তব্য পাবো।
ভালো থাকুন সতত। :-)

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৫৯

রুদ্র জাহেদ বলেছেন:
কবিতার ব্যাকরণ বুঝি না।অপক্ক পাঠক।আমার পড়তে ভালো লেগেছে।সুন্দর কবিতা।আরো লেখা পোস্ট করুন

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৮

এস. এম. কামরুল আহসান বলেছেন: ধন্যবাদ বন্ধু। নিশ্চয়ই খুব শিঘ্র আরো কিছু পোষ্ট নিয়ে আসব।

৪| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৫

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৮

এস. এম. কামরুল আহসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.