নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন ব্লগার

জানা আর অজানার মাঝে...এ এক নতুন অজানা

এস , এম , নিঝুম

সাধারন ভাবেই অসাধারণ হউয়ার চেষ্টা। যদি ক্লান্ত হয়ে যাই তবে কোন দুঃখ থাকবে না । কারন আমি কোন অনন্য মানুষ নয়ই বরং একজন সাধারন মানুষ

এস , এম , নিঝুম › বিস্তারিত পোস্টঃ

আপনার সাইট এর 404 error URL কে রিডাইরেক্ট করুন হোমপেজে

২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:১৮

আশা করি সবাই ভাল আছেন ।

আজ আপনাদের দেখাব কিভাবে আপনার ওয়েব সাইট এর ৪০৪ ইরর url গুলো কে আপনার সাইট এর হোমপেজ এ রিডাইরেক্ট করতে হয়।





কেন করবেন?

১. অনেক সময় অনেকেই আপনার সাইট এর কোন পোস্ট ডেড লিঙ্ক ভুল করে ইন্টার করে সিও এর কারনে । তখন তারা ৪০৪ পেজ এ চলে যায় । এতে করে আপনার সাইট এর ইম্প্রেশন নষ্ট হতে পারে।

২. যারা ফ্রী হোসটিং ব্যাবহার করেন তাদের ৪০৪ পেজ কে সরাসরি ঐ হোসটিং পেজ এ নিয়ে চলে যায়। বুঝতেই পারছেন নিশ্চয় আপনি টা চান না ।



--------



এবার কাজের কথাই আসিঃ



১। আপনি যেই হোসটিং ই ব্যাবহার করুন আপনার সিপ্যানেল থাকলে আপানার সিপ্যানেল এ লগিন করুন ।

২/ public_html অথবা htdocs ফোল্ডার এ যান ।

৩/ দেখুন .htaccess নামে কোন ফাইল আছে? নিচের ছবি দেখুন ।





৪/ থাকলে তা ডাউনলোড করুন

৫/তারপর নোটপ্যাড দিয়ে তা ওপেন করুন । (আমি নোটপ্যাড++ ব্যাবহার করি আপানারা উইন্ডোজ এর নোটপ্যাড ও ব্যাবহার করতে পারেন এজন্য ওপেন এ ক্লিক করলেই আপনাকে সিলেক্ট প্রোগ্রাম দেখাবে। আপনি প্রোগ্রাম লিস্ট থেকে নোটপ্যাড সিলেক্ট করুন , ওকে দিন )

৬/ এরপর নিচের ছবির মত করে .htaccess ফাইল টি এডিট করুন । লিখুন ErrorDocument 404 /index.html

(বিদ্রঃ আপনার হোমপেজ index.html হলেই উপরের টা লিখুন আর index.php হলে .html এর জাইগায় .php অর্থাৎ index.php লিখুন)







৭/ এডিট হয়ে গেলে সরাসরি সেভ বাটন এ ক্লিক করে সেভ করুন ।

৮/ এরপর htaccess ফাইল টিকে public_html অথবা htdocs ফোল্ডার এ আপলোড করুন ।

৯/ আগের .htaccess ফাইল টি যেকোনো নামে রিনেম করুন ও ব্যাকআপ রাখুন ডাউনলোড করে ।

১০/ খেয়াল করুন আপনি যেই htaccess ফাইলটি আপলোড দিয়েছেন তা .htaccess নয় । তাই সিপ্যানেল এই নতুন htaccess ফাইল কে রিনেম করে .htaccess করুন ।



কাজ শেষ ।



এখন আপানার সাইট এর url এর পর / দিয়ে যেকোনো ভুল কিছু কীওয়ার্ড টাইপ করে দেখুন । আর ৪০৪ ইরর পেজ আসবে না । সরাসরি তা আপনার হোমপেজ এ চলে যাবে ।





নতুন কিছু শিখলে অবশ্যই মন্তব্য করবেন আশাকরি ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

জেনো বলেছেন: উপকারে আসবে। ধন্যবাদ।

২৭ শে মে, ২০১৩ রাত ২:৫৯

এস , এম , নিঝুম বলেছেন: আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.