নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন ব্লগার

জানা আর অজানার মাঝে...এ এক নতুন অজানা

এস , এম , নিঝুম

সাধারন ভাবেই অসাধারণ হউয়ার চেষ্টা। যদি ক্লান্ত হয়ে যাই তবে কোন দুঃখ থাকবে না । কারন আমি কোন অনন্য মানুষ নয়ই বরং একজন সাধারন মানুষ

এস , এম , নিঝুম › বিস্তারিত পোস্টঃ

গ্রামীণফোন সমাচারঃ

১৬ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

গ্রামীণফোন সমাচারঃ
১. গতকাল থেকে বন্ধ হয়ে গেছে ফ্রী ফেসবুকিং !
২. গতকালই সপ্তাহ ব্যাপী ফেসবুক চালানোর ৫ টাকা মূল্য এর নতুন ইন্টারনেট প্যাক অফার!
বেশিদিন নয় এই কিছুদিন আগেই জিপি বেশ জোর দিয়েই পত্রিকা,টিভি এমনকি খবরেও প্রচার করলো এখন থেকে নাকি সব সময় সম্পূর্ণ ফ্রী ফেসবুক ব্যাবহার করতে পারবেন সকল গ্রামীনফোন ব্যাবহারকারী... জিরো ডট ফেসবুকের দিন শেষ :) দুই দিন পর শুনলাম সব সময় নয় মধ্যরাত হতে শুরু করে দিনের একটা নিদৃষ্ট সময় পর্যন্তই কেবল চলবে এই ফ্রী ফেসবুকিং । এটাও মানা গেলো...অফারটি চলল বেশ কয়েকদিনই... সিস্টেম টা ছিল এমন যে মোবাইলে টাকা/এমবি না থাকলে কিছুই কাটবেনা তবে যদি তা থেকে থাকে তবে কিছু কাটলে জিপি দোষী থাকবে না :)
এর পরেও আমাদের কোন সমস্যা ছিলনা । অফারটি সবার জন্যই ফ্রী ইন্টারনেট এর মতই মনে হয়েছিল...
হ্যাঁ ,রীতিমত মানুষের মাঝে গ্রামীনফোন ব্যাবহারের ঢল নেমে এলো...
১ কোটি , ২ কোটি নয়... একদম ৫ কোটি তে গিয়ে দাড়িয়ে গেলো জিপি ব্যাবহারকারীর সংখ্যা :)
এতে করে হয়ে গেলো জিপির তৎকালীন ব্যাবসায়ীক উদ্দেশ্য সফল :)
তারপর কি হল?
কোনরকম প্রচার ছাড়াই হঠাৎ করে আমাদের মত জিপি ব্যাবহারকারীদের রীতিমত লাথি মেরে বন্ধ করে দেওয়া হল এই ফ্রী ফেসবুকিং ;) ;) এক লাথিতে আমরা আবার জিরো ডট ফেসবুক ডট কমে চলে আসলাম ! :) ;)
এবং – সাথে সাথেই আমাদের মোবাইলে চলে আসলো জিপি এর এই নতুন ফেসবুকিং অফার এসএমএস :) যাতে মাত্র ৫ টাকায় ৭ দিন যাবত চলবে ফেসবুকিং
---জিপি ভাইয়া আপনি ব্যাবসা করবেন করুন... তাই বলে আমাদের মত সাধারণ মানুষকে আপনার ব্যাবসার মাঝখানে রেখে এভাবে বলির পাঠা না বানালেও পারতেন :(

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

অশ্রুকারিগর বলেছেন: কি দূর্দান্ত ব্যবসায়িক পলিসি ! ফ্রি ফেসবুকের লোভে অন্য অপারেটরের কত হাজার ইউজার যে জিপিতে আসছিল! এখন ৫ টাকা সপ্তাহে !
১০% ইউজারও যদি এই অফার নেয় তাহলেই অনেক ব্যবসা হয়ে যাবে !!

২| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৩

ঢাকাবাসী বলেছেন: বাংলাদেশের মত ব্যাবসা দুনিয়াতে খুব কম জায়গাতে পারে। এখানে ঘু.. দিলে সব চাল চালা যায়! সব ট্যাক্স মাফ হয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.