নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৈমর

সৈমর › বিস্তারিত পোস্টঃ

"একুশে ফেব্রুয়ারি, বাংলা ভাষা ও সজীব ওয়াজেদ জয়"

০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯

২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতি বছর আমাদের দেশের মানুষেরা (পুরুষ ও নারী) পাজ্ঞাবি আর শাড়ি পরে খালি পায়ে হেঁটে, হাতে ফুল অথবা ফুলের তোড়া নিয়ে শহীদ মিনারে গিয়ে মাতৃ ভাষার প্রতি তাদের ভালবাসার আস্ফালন প্রদর্শন করে। কিন্তু এনারাই জীবনের অধিকাংশ ক্ষেত্রে বাংলা ভাষার প্রয়োগ ও এর স্হান দেন ইংরেজী ভাষার পরে।



এখন অনেকেই ভাবনেন যে, আমি হয়তবা বাংলা ভাষা বিশারদ নয়তবা আমার মধ্যে মাতৃভাষার প্রতি দরদ উপচে পড়ছে। না তেমন কিছু নয়, তবে চেষ্টা করি নিজের অভিব্যক্তি বা মতামত মাতৃভাষার মাধ্যমে প্রকাশ করার।



সজীব ওয়াজেদ (জয়), বাংলাদেশের ভবিষ্য প্রধানমন্ত্রী। তার ফেসবুক পেজে, ব্যক্তিগত এবং রাজনৈতিক বক্তব্য বিদ্যমান থাকে। সেটা তিনি করতেই পারেন। তাতে আমার কোন সমস্যা নেই কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়? তিনি অধিকাংশ স্ট্যাটাস, প্রথমে ইংরেজীতে তারপর এর বাংলা অনুবাদ দেন। যেখানে বিশ্বের ১৮০ টির বেশি দেশ বাংলা ভাষার জন্য ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। সেখানে প্রথমেই আপনি বাংলাদেশী এরপর তরুণদের জন্য আইডল, সেক্ষেত্রে দেশে-বিদেশে অনেক দেশী-বিদেশী মানুষ যারা আপনাকে প্রতিনিয়ত ফলো করে, আপনার কাছে তাদের চাওয়া আপনিও যেন আমাদের মাতৃভাষা বাংলাকে সব ভাষার উপরে স্হান দেন।



মাতৃভাষা, নিজ দেশের মানুষ ও মাতৃভূমিকে আমরা সবাই যদি অন্তরে সঠিকভাবে স্হান দেই, তাহলে সেই দিন আর বেশি দূরে নয় যেদিন জাতি হিসেব আমরা পৃথিবীর বুকে স্বগৌরবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।.......সৈমরSajeeb Wazed

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.