নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাচিতা

আমি মানুষ, শুধু নারী নই,এই বোধ জাগাতে চাই সব নারীর ভেতরে।

এসএনিট

আমি মানুষ,শুধু নারী নই, এই বোধ জাগাতে চাই সব নারীর ভেতরে

এসএনিট › বিস্তারিত পোস্টঃ

বুকের কাছের প্রিয় একুশ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৩



একুশ- বুকের কাছটাতে

জবজবে রক্তে ভেঁজা একটি শব্দ

যেখানে স্বপ্নিল স্বপ্নরা এসে

হানা দেয় বারবার

মনের গভীরের ভালবাসা-

বাংলা ভাষা আমার



একুশ- মায়ের চোখের

ঠিকড়ে পরা আগুন

বুকের কাঁদন, ঝিমিয়ে পরা

মনে সাহসের স্বন্চার



একুশ- রাস্তায় লুটানো

খুলিহীন লাশ অমিত তেজ

সুন্দর স্বপ্ন, শিশুর মুখে মা ডাক

মায়ের বুকে অন্কুরিত নতুন জীবন।



একুশ সাদা পায়রার ডানার ঝটপট

নদীর গভীরতা

কয়েকটি নাম

একটি স্মৃতির উত্থান।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: মনের গভীরের ভালবাসা-
বাংলা ভাষা আমার......ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.