| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ করেই ছোট
কোনো
কারণ থেকেই শুরু হয় বিশ্বাসের ভাঙন।
সন্দেহ প্রবণ মন আর কোনোদিন ঠিক হতে
দেয় না ভাঙনটা। আস্তে আস্তে ক্ষয়ে
যেতে
থাকে দুজনের গড়া বিশ্বাসের ভিতটা।
পূর্ণ
ভাঙন শেষে কেউ একজন সাহস করে বলেই
ফেলে,' তোমার সাথে আর আমার
যাচ্ছে না।
তুমি অন্য কাউকে খুঁজে নাও। ' তারপর দুজন
দুদিকে।
.
এই তো?
.
.
উঁহুঁ। না। আমরা সবাই বাইরে থেকে
দেখে
অনেক জ্ঞান দিই, বুদ্ধি দিই। কেনো
করলি,
করলেন, বা করলা? কত ভালো জোড়া
ছিলি
কত মিলতো দুইজনের! বিয়ে করলে সুখী
হতি...
আরো অনেক কিছু!
জানার চেষ্টাও করি না তার মনে
মধ্যে কি
চলছে।
দিনরাত স্বপ্ন দেখানো মানুষটা চলে
গেলে
কেমন লাগে জানেন? জানার কথা না
কারো। মাঝরাতে গান শোনার উন্মত্ত
নেশার, বুক ভাঙা শব্দহীন আর্তনাদের,
কোনো কারণ ছাড়াই চোখের কোণে
জল
দেখা দেয়ার, সব বিরহের গানগুলো
তার
সাথে মিলে যাওয়ার কোনো ওষুধ কি
আবিষ্কার হয়েছে? হবে কখনো?
.
একসময় তীব্র মাথাব্যাথা সহ্য করতে না
পেরে, শূন্যতা পুরন করতে না পেরে,
কান্না
চেপে ধরে না রাখতে পেরে, আকাশে
তাকিয়ে চিৎকার করতে করতে তারা
অনিচ্ছাকৃত বলেই ফেলে, আই হেইট ইউ!
.
এতকিছুর পরও তারা স্বপ্নগুলো বাঁচিয়ে
রাখতে চায়। কিন্তু একসময় তীব্র দহন সহ্য
করতে না পেরে নিজেই গলাটিপে
মেরে
ফেলে। বাঁচতে দেয় না স্বপ্নগুলোকে"
জন্ম হয় ভালোবাসার প্রতি তীব্র ঘৃণা
পোষণকারী মানুষটার।
.
কত শত জোড়া দিনরাত চোখের জল
ফেলে
ব্রেক আপের পর। আমরা শুধু উপর দিকটাই
দেখি। ভিতরের কিছু চোখে পড়ে না
আমাদের............................
২|
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩২
পরাধিন বলেছেন: হুম।ঠিক তাই।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩২
পরাধিন বলেছেন: হুম।ঠিক তাই।