নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন গুলো বার বার রং বদলায়....

ধূসর সপ্ন

জীবনের দেনা শুধু বাড়ে; চক্রবৃদ্ধি হারে !

ধূসর সপ্ন › বিস্তারিত পোস্টঃ

অনন্ত তৃষা

১৪ ই মার্চ, ২০১০ দুপুর ১২:০০

আমি একটি কবিতা লিখতে চাই-

যেখানে থাকবে সকল ছন্দের মিশেল

কাহার বা থেকে দাদরা তালের সংমিশ্রণ ।



যার বিষয় বস্তু ছাপিয়ে যাবে -

নজরুলের বিদ্রোহী কে, রবি ঠাকুরের রোমান্টিকতাও আছরে পড়বে -

আমার কবিতার পাদদেশে; পল্লিকবির গাঁ গেরামের মায়াময় বর্ণনাও আমার কবিতাকে পরম স্নেহে আত্মীয় বানাবে ।



জীবনান্দের নিঃসঙ্গতাকে হারমানিয়ে প্রকৃতির আরো কাছে গিয়ে -

আমার কবিতাই হবে শ্রেষ্ঠ ।

আমি বেঁচে থাকব, টিকে থাকব মানুয়ের এই নশ্বর পৃথিবীর শেষ দিন পর্যন্ত।



আমি যে কবিতাটি লিখব -

তার থিম শামছুর রাহমানের 'রক্তাপ্লুট সার্টের মত "রঙিন"; রুদ্রদা'র মত 'কেউ কোন ধর্ষিতার কাতর চিৎকার শুনতে পাবে না তন্ত্রার ভেতর' ।

আমার থিমে থাকবে মায়ের কাছে ফিরে যাওয়ার ব্যকুলতা ,(চিঠির পরিবর্তে মুঠোফোন আমার বুক পকেটে থাকতে পারে)

আমি শুধু কিংবদন্তির কথাই বলব ওবায়দুল্লার মত ।

গুণদা'র মত " ভালবাসা কিংবা প্রেম সংক্রান্ত স্মৃতিগুলি নিয়ে লিখব না "।



আমার থিম সবাইকে ছাপিয়ে হয়ে উঠবে শ্রেষ্ঠ; আমি সাহিত্যাকাশের উজ্জ্বল তারা হয়ে উঠব ।

আমার যুগে যুগে অবতার হবে না ঠিকই , একবারই আমার হাজার বার ।



আমিই সকলের চেয়ে শ্রেষ্ঠ, উদার

এটাই হবে বিষয় বস্তু আমার কবিতার ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.