| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাজমুলব্লগ
এখনও কাঙ্খিত সেই লেখা সেই কালজয়ী কথা লেখা হয়নি

স্বাধীনের দীর্ঘ ৪৫ বছরে দেশের প্রাপ্তি কতটুকু হওয়ার ছিলো। কতটুকু হয়েছে। কতটুকু হবে সামনে। কে রেখেছে তার হিসেব? সবাই তাল মিলিয়ে চলছে। সময়ের চাকা কারও থেমে নেই। সবাই যে যার মতো চলছে। বলছে। মারছে। মরছে। আবার জন্ম নিচ্ছে মানুষ। বিরামহীন এই চলা। জীবন বাঁচানোর তাগিদে মিথ্যে বলছি। পকেটে টাকা বাড়াচ্ছি। ব্যাংক ব্যালেন্স মোটা হচ্ছে। দুর্নীতি করছে মানুষ। ঘুষ খাচ্ছে। চাকরির বিনিময়ে লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে কর্তা ব্যক্তিদের পকেটে। সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। যেন পাগলা ঘোড়া। আসছে তেঁড়ে। যে কারও প্রাণ যাবে তার পদতলে। স্বজন হারানোর আহাজারি। টিভি আর পত্রিকায় কান্না ভেজা চোখ। মৃত্যু শোক। মৃত্যু মিছিল। টিভি চ্যানেলগুলোয় ভর্তি বিজ্ঞাপনের অত্যাচার। রাস্তায় জ্যাম। শব্দ দুষণ চরম মাত্রায়। হাসপাতাল আর পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম। ভেজাল ওষুধ। বিদেশে মানুষ পাচার। প্রতারণা। খুন, ধর্ষণ। এসব দেখতে দেখতে চোখ সওয়া হয়ে গেছে। কিছুই আর দাগ কাটে না মনে। হায় স্বাধীনতা এসব দেখার জন্য দেশ স্বাধীন হয়েছিল?
ফেবুতে আমি
১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪০
নাজমুলব্লগ বলেছেন: আপনার কথাই ঠিক। শুধু আমজনতাই বলির পাঠা। তারাই অস্বাভাবিক।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৭ রাত ২:৩৭
সচেতনহ্যাপী বলেছেন: ব্যাতিক্রম থাকার কথা কি?? আসলে এসবই স্বাভাবিক।। শুধু "আমজনতা"ই অস্বাভিক!!