| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। হঠ্যাৎ পাশে একটি পুলিশের গাড়ি এসে থামলো। পাশে আরও কিছু ছেলে আড্ডা মারছিলো। প্রথমে আমাদের কিছু না বলে পাশের ছেলেগুলোকে ঐ স্হান ত্যাগ করতে বলল। পাশেই ছিল আমার মটর বাইক। যথারীতি এবার আমাদের পালা। আমি তাদের বললাম আমার দশ মিনিট সময় লাগবে। পুলিশ ভাইদের উত্তর ছিল দশ মিনিট তো দূরের কথা, দশ সেকেন্ডও দাড়ানো যাবে না। ঝামেলা হবে ভেবে ঐ স্হান ত্যাগ করলাম।আরও অনেকের মত এই অভিজ্ঞতা আমার জন্য নতুন কিছু নয়। মনে মনে ভাবছিলাম কি এক আজব শহরের নাগরিক আমরা! যে শহরের আলো বাতাসে এত বড় হয়েছি, সেই শহরেই দাড়ানোর অধিকার হারিয়েছি। ইট পাথরের এই শহরে যেখানে একটি মাঠ খুঁজে পাওয়া কঠিন, বিনোদনের অন্যান্য ব্যবস্হা যেখানে অপ্রতুল সেখানে রাস্তায় দাড়ানো তো অস্বাভাবিকই হবে!! কবি কাজী নজরুল যতই বদ্ধ ঘরে থাকতে নিষেধ করুক আসুন আমরা বাসায় বসে মুরগীর বাচ্চার মত ঝিঁমুনি প্রাকটিস করি। কবীর সুমনের গানের ভাষায় বলতে মন চায়,
এই শহর জানে আমার প্রথম সব কিছু,
পালাতে চাই যত সে আসে আমার পিছু পিছু।
©somewhere in net ltd.