নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসি হাসতে এবং হাসাতে !!!

সমুদ্রচারী

দেখা হবে বন্ধু কারণে বা অকারণে

সমুদ্রচারী › বিস্তারিত পোস্টঃ

জেনে নিন মার্চেন্ট মেরিনের র‌্যান্কগুলো....... B-)B-)B-)B-)

১৫ ই আগস্ট, ২০১২ রাত ১২:৩০

-ভাই, আপনি কি করেন ?

-জ্বী, আমি মার্চেন্ট মেরিন অফিসার

-সেইটা আবার কি ?

-মানে , আমি জাহাজে চাকরি করি

-ও আচ্ছা , মেরিন ইন্জিনিয়ার.....

অগত্যা বোঝাতে না পেরে......

-জ্বী ভাই, মেরিন ইন্জিনিয়ার..... :| :|









বাংলাদেশে অফিসার এবং ক্রু মিলে প্রায় পাঁচ হাজারেরও অধিক সমুদ্রচারী রয়েছেন।নিজেদের কর্মদক্ষতার মাধ্যমে তারা দেশ-বিদেশের বিভিন্ন সমুদ্রগামী জাহাজে নিয়োজিত থেকে দেশের জন্য নিয়ে আসছেন বৈদেশিক রেমিটেন্সের একটি বড় অংশ ।জাহাজ সম্পর্কে ধারনা থাকলেও আমাদের অধিকাংশ মানুষেরই জাহাজের চাকরি বা এর র‌্যাঙ্ক সম্পর্কে ধারনা নেই ।এ কারনে জাহাজে চাকরি করে এমন অনেকেই নিজেকে মেরিন ইঞ্জিনিয়ার বলে পরিচয় দেয় । আজ আমি আমার ক্ষুদ্র জ্ঞানে মার্চেন্ট মেরিনার ও কর্মজীবনে তাদের পর্যায়ক্রমিক র‌্যাঙ্কের বর্ণনা দিব ।





## মার্চেন্ট মেরিন এবং নেভি সম্পূর্ণ আলাদা । কেননা নেভির মূল উদ্দেশ্য দেশের জলসীমা রক্ষা করা অন্যদিকে মার্চেন্ট মেরিন বা বাণিজ্যিক জাহাজ গুলোর উদ্দেশ্য পণ্য বা কার্গো পরিবহন । জাহাজে মূলত দুটি বিভাগ আছে , ডেক এবং ইঞ্জিন । ডেক অফিসার এবং ক্রুদের দায়িত‍ জাহাজের নেভিগেশন ( জাহাজ চালনা ) , কার্গোর লোডিং-ডিসচার্জিং ( পণ্য উঠানামা ) , বিশাল জাহাজটির ডেকের বিভিন্ন মেইনটেনেন্স করা ।অন্যদিকে ইঞ্জিন অফিসার ও ক্রুদের দায়িত্ত জেনারেটরের মাধ্যমে জাহাজের পাওয়ার সাপ্লাই , জাহাজের ইঞ্জিন ও মেশিনারিজ সম্পর্কিত সকল রক্ষনা-বেক্ষন করা ।







একটি জাহাজের প্রধান হলেন মাস্টার বা ক্যাপ্টেন । তার ব্যাকগ্রাউন্ড ডেক হলেও ইঞ্জিন এবং ডেক উভয় বিভাগের চিফ তার কাছে কাজের রিপোর্ট দেন । জাহাজ মালিক কোম্পানীর সাথে যোগাযোগ রক্ষা ও জাহাজের সার্বিক পরিচালনার দায়িত্ত পালন করেন ক্যাপ্টেন ।



ডেকের অফিসার রাঙ্ক পর্যায়ক্রমে চিফ অফিসার,সেকেন্ড অফিসার,থার্ড অফিসার এবং ডেক ক্যাডেট ।ডেক ক্যাডেট থেকে বিভিন্ন প্রফেশনাল এক্সাম ও অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ধাপে ধাপে প্রমোশনের মাধ্যমে ক্যাপ্টেন পদমর্যাদা লাভ করা যায় ।







জাহাজের নেভিগেশন বা ব্রীজরুম







জাহাজের ডেক ও একোমডেশান





ডেক অফিসার এবং ক্রুরা চিফ অফিসারের তত্তাবধানে কাজ করেন । চিফ অফিসার মূলত কার্গো ও জাহাজের স্ট্যাবিলিটি ( ভারসাম্য ) দিকটি দেখেন ।সেকেন্ড অফিসার ব্রিজ ( জাহাজের একোমডেশানের সবচেয়ে উপরের অংশ যেখান থেকে জাহাজ চালনা করা হয় ) ও নেভিগেশন সংক্রান্ত উপকরনগুলোর মেইনটেনেন্স করেন ।থার্ড অফিসার জাহাজের ইমার্জেন্সী বা বিপদের সময় ব্যবহৃত লাইফ সেভিং এপারেটাস যেমন , লাইফবোট , লাইফর‌্যাফট ইত্যাদির মেইনটেনেন্স করেন ।













জাহাজের লাইফবোট





এছাড়া সবাইকেই দিনের বিভিন্ন সময় নেভিগেশন এবং পোর্টে

থাকাকালীন কার্গো ওয়াচ করতে হয় । ক্যাডেট বা ট্রেইনি অফিসাররা চিফ অফিসারকে বিভিন্ন কাজে সাহায্য করেন ।



ডেক ক্রুরা চিফ অফিসারের তত্তাবধানে ডেকের বিভিন্ন মেইন্টেনেন্স কাজে অংশ নেন । ডেক ক্রুদের প্রধান হল বোসান। ডেক বয় থেকে শুরু করে অভিজ্ঞতা ও কর্মদক্ষতার মাধ্যমে বোসানের দায়িত্ত পাওয়া যায় ।ক্রুদের মধ্যে শুধুমাত্র এবল সী-ম্যানরা জাহাজের স্টিয়ারিং ( হুইল চালনা) করেন ।বাকিরা মেইন্টেনেন্স এ অংশ নেন ।





ইঞ্জিন অফিসার রাঙ্ক পর্যায়ক্রমে চিফ ইঞ্জিনিয়ার,সেকেন্ড ইঞ্জিনিয়ার,থার্ড ইঞ্জিনিয়ার,ফোর্থ ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিন ক্যাডেট । ইঞ্জিন ক্যাডেট থেকে বিভিন্ন প্রফেশনাল এক্সাম ও অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ধাপে ধাপে প্রমোশনের মাধ্যমে চিফ ইঞ্জিনিয়ার পদমর্যাদা লাভ করা যায় । ইঞ্জিন অফিসার এবং ক্রুরা চিফ ইঞ্জিনিয়ারের তত্তাবধানে কাজ করেন । তবে অফিসার ও ক্রুদের রিপোর্টিং ইনচার্জ হল সেকেন্ড ইঞ্জিনিয়ার ।এছাড়া একজন ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ার ও প্রয়োজন অনুসারে ট্রেইনি ইলেকট্রিশিয়ান থাকেন ।








ইন্জিন কন্ট্রোল রুম









ইন্জিন রুম





চিফ ইঞ্জিনিয়ার ইঞ্জিন বিভাগের সার্বিক পরিচালনার দায়িত্তে থাকেন । সেকেন্ড ইঞ্জিনিয়ার সাধারনত মেইন ইঞ্জিন ,থার্ড ইঞ্জিনিয়ার জেনারেটর এবং ফোর্থ ইঞ্জিনিয়ার বিভিন্ন পাম্প এবং পিউরিফায়ার এর মেইন্টেনেন্সের দায়িত্তে থাকেন ।



ইঞ্জিন ক্যাডেট ও ক্রুরা বিভিন্ন কাজে ইঞ্জিনিয়ার অফিসারদের সহযোগীতা করে থাকেন ।







এছাড়া জাহাজের রান্না-বান্না ও অফিসারদের রুম সার্ভিস এর জন্য ক্যাটারিং ডিপার্টমেন্ট থাকে ।এখন সাধারণত একজন চিফ কুক ও একজন স্টুয়ার্ডের মাধ্যমে এই বিভাগ পরিচালিত হয় । চিফ কুক এবং স্টুয়ার্ড চিফ অফিসারের তত্তাবধানে কাজ করেন ।





এভাবে একটি চমৎকার চেইন অফ কমান্ডের মাধ্যমে জাহাজ পরিচালিত হয় ।





বাংলাদেশ মেরিন একাডেমি আমাদের দেশের একমাত্র আর্ন্তজাতিক মানের প্রতিষ্ঠান যেখানে

এইচ. এইচ. সি পরীক্ষার পর দুই বছরের কোর্স করে জাহাজে ট্রেইনি অফিসার বা ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেওয়া যায় ।



এছাড়া ক্রুদের জন্য রয়েছে ন্যাশেনাল মেরিটাইম ইন্সটিটিউট ।এখানে ছয় মাসের কোর্স শেষে জাহাজে যোগ দেওয়া যায় ।





সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য্য ধরে পড়ার জন্য
:) :)



বি:দ্র: পোষ্ট কেমন হয়েছে মন্তব্যে জানালে ভাল হয়.......।

মন্তব্য ১০১ টি রেটিং +২৪/-০

মন্তব্য (১০১) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১২:৩৭

ইয়ার শরীফ বলেছেন: চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ

এছাড়া ক্রুদের জন্য রয়েছে ন্যাশেনাল মেরিটাইম ইন্সটিটিউট ।

এটা কোথায় ভাই বিস্তারিত কিছু কি জানাবেন?
যদি সময় হয় আর কি।

সমুদ্রচারী হওয়ার আগ্রহ আছে অনেক

১৫ ই আগস্ট, ২০১২ রাত ১২:৫৩

সমুদ্রচারী বলেছেন: আপনি যদি ২১ বছরের কম হন এবং ইন্টার পাশ হন তবে অফিসার হওয়ার জন্য মেরিন একাডেমীতে ভর্তি হতে পারেন......
ন্যাশেনাল মেরিটাইম ইন্সটিটিউট এটি চট্টগ্রামে অবস্হিত....
ওখানে যোগাযোগ করলেই ভালো হয়

মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১২:৫৫

সাসুম বলেছেন: বিস্তারিত কিছু কি জানাবেন? যদি সময় হয় আর কি।

১৫ ই আগস্ট, ২০১২ রাত ১২:৫৭

সমুদ্রচারী বলেছেন: কি সম্পর্কে ?

৩| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:০৬

সাসুম বলেছেন: আমি বর্তমানে অনার্স পড়ছি কিন্তু ভাল লাগে না । তাই ট্র্যাক চেইন্জ করতে চাই । আমার বয়স ২৩+ । আমার পক্ষে কি সম্ভব সী গোয়িং কোন ভেসেলে চাকরি পাওয়া? জদি সম্ভব হয় তাহলে কোন ধরনের কোর্স করতে হবে+কোথায় করলে ভাল হবে+কত খরচ পড়বে?
ধন্যবাদ

১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:১৯

সমুদ্রচারী বলেছেন: আপনার বয়স এক্ষেত্রে বাধা.......আগে অনেকে বয়স বেশি হবার পরও ডিরেক্ট এন্ট্রি হিসেবে উঠতো ( সরাসরি জাহাজে )...কিন্তু এখন মেরিন একাডেমী ব্যতিত অন্যান্য বেসরকারী প্রতিষ্ঠান গুলোর ক্যাডেটদের জন্যও দুই বছরের কোর্স বাধ্যতামূলক করা হয়েছে....।আর এতে খরচও অনেক বেশী...( আনুমানিক ১৫ - ২০লক্ষ টাকা ) , আর আপনি যেহেতু শিক্ষিত তাই ক্রু হিসেবে না যাওয়ার জন্য পরামর্শ রইলো.......সবচেয়ে ভাল হয় এখন যা করছেন তা যদি মনযওগ দিয়ে করেন........
আপনার জন্য শুভ কামনা.......

৪| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:১৪

নামহীন অনিরীত বলেছেন: বলতো আমি কে?

১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:২০

সমুদ্রচারী বলেছেন: কে তুমি ভাই নামহীন ? ;) ;) ;) ;) ;) ;)

৫| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:২৩

সাসুম বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ

১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:২৪

সমুদ্রচারী বলেছেন: আপনাকেও ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য.......।
জীবনে এত সহজে হতাশ হবেন না.......

৬| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ৩:২০

অক্টোপাস পল বলেছেন: চমৎকার!

১৫ ই আগস্ট, ২০১২ রাত ৯:৪৭

সমুদ্রচারী বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ :) :)

৭| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ৩:২৪

সাহোশি৬ বলেছেন: আমার এক ভাগ্নে এবার এইচ এস সি পাশ করল। ব্যাটার মাথায় ভূত চাপছে মেরিন ইন্জিনিয়ার হবে। আমাদের পরিবারের সকলে আবার তথাকথিত উচ্চ শিক্ষিত। আমার ভাগ্নের বাপের নিজেরই পিএইচডি, মায়েরও তাই। এই ব্যাটাকে যে কোত্থেকে এমন আদ্ভূত পাগলামি পেয়ে বসল জানি না।

এবার যখন দেশে গেলাম আমাকে চেপে ধরল - মামা কেউ আমার কথা শোনে না, আব্বু আম্মুর কথা বাদ দাও, নানাজানও আমার সাথে কথা বন্ধ করে দিসে, এখন তুমিই উপায়। আমি বললাম, এইসব তুই কি কস? সারা জীবন কি পরিবার-সংসার ফেলে সাগরে সাগরে ঘুরে বেড়াবি? এটা কোন প্রফেশন হলো? আমি আসছি তোরে আমেরিকার ইউনিতে ইলেক্ট্রিকাল ইন্জিনিয়ারিংয়ের আন্ডারগ্রেডে ভর্তির খবর নিতে আর তুই এসব কি কস?

যাই হোক কথা বাড়িয়ে লাভ নাই। ভাই, আপনি যদি দয়া করে নীচের প্রশ্নগুলোর উত্তর দিতেন তাহলে বাধিত হতাম। পাগলের মাথা থেকে এই ভূত নেমে গেলেই বাঁচি।

১। বাংলাদেশ মেরিন একাডেমির কোর্স পাশ করে বের হলে কি নিজেকে গ্রাজুয়েট বলে দাবি করা যাবে? আমাদের পরিবারের সবার সবচেয়ে বড় অমত হলো মেরিন একাডেমী থেকে পাশ করলে ন্যুনতম গ্রাজুয়েট ডিগ্রীটাও নাকি আমার ভাগ্নের থাকবে না।

২। ঐ পাগলা না হয় বিশ বছর জাহাজে জাহাজে ঘুরল, চীফ ইন্জিনিয়ারও হলো। তারপর? তারপর তার ক্যরিয়ার এর কী হবে? ৪০ বছর বয়সের পর মানুষ থিতু হতে চায়, তখন মানুষের মধ্যে ফ্যান্টাসী আর স্বপ্নগুলো ফিকে হতে থাকে। তখন ডাঙ্গায় চাকরি করতে চাইলে আমার মেরিন একাডেমী পাশ ভাগ্নে কি কোন চাকরি পাবে, নাকি ব্যবসা করতে হবে?

৩। বউ নিয়ে কি জাহাজে ঘোরা যায়? নাকি ব্যটারে ১০ বছর পর বিয়া দিলে বউ থাকব এক দুনিয়ায় আর সে থাকব আরেক দুনিয়ায়?

১৫ ই আগস্ট, ২০১২ রাত ১০:৩১

সমুদ্রচারী বলেছেন: প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি উত্তর দিতে দেরি হল এই কারণে .......।আসলে আমার নিজেরও প্ল্যান ছিল না মেরিনার হব যদিও আমার আত্মীয়-স্বজনের মধ্যে অনেকে মেরিনার আছেন, কিন্তু ভাগ্যের
নির্মম অথবা সুর্মম যেকোন একভাবে এখন আমি মেরিনার B-) B-)
আমি নিজে মাত্র একবছর কাটিয়েছি সমুদ্রে,তাই যতটুকু জানি বা দেখেছি সে হিসেবেই জবাব দিচ্ছি আপনার প্রশ্ন গুলোর..........


(১) আমাদের কোর্সটি টোটাল তিন বছরের.....দুই বছর একাডেমি ও এক বছর জাহাজে ক্যাডেট হিসেবে...এরপর একটি ভাইভায় অংশ নিয়ে ব্যাচেলর ইন নটিক্যাল সাইন্স অথবা ব্যাচেলর ইন মেরিন ইন্জিনিয়ারিং ডিগ্রি পাওয়া যায় যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে । আগে এ ডিগ্রি দিয়ে বি.সি.এস এ অংশ নেওয়া যেত...এখন কোন কারনে তা বন্ধ আছে....।
অনেকে এ ডিগ্রিকে ডিপ্লোমা ভেবে ভুল করে ............আগামি বছর থেকে এ ডিগ্রিটি প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা ' শেখ মুজিব মেরিটাইম ইউনিভার্সিটি ' হতে দেওয়া হবে.......সুতরাং, অবশ্যই সে নিজেকে গ্রাজুয়েট বলে দাবি করতে পারে ।

(২) একজন চীফ ইন্জিনিয়ারের যে পরিমান এক্সপেরিয়েন্স থাকে আমাদের বিভিন্ন প্রকৌশলিদেরও ততটা থাকে না বলে আমার বিশ্বাস........।একারনেই আমাদের প্রফেশনাল সার্টিফিকেটের নাম সার্টকিকেট অফ কম্পিটেন্সি , কেননা একজন মেরিন ইন্জিনিয়ার প্র্যাকটিকালি যতটা এক্সপেরিয়েন্স অর্জন করেন সে সুযোগ সবার হয় না.....
আর চাকরির কথা বলছেন? বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প , ডক-ইয়ার্ড ছাড়াও বিভিন্ন
বড় বড় প্রতিষ্ঠানে মেরিন ইন্জিনিয়ারদের চাহিদা ব্যাপক.....।আর বিশ বছর চাকরি করলে মাশাল্লাহ তার আয়-ইনকাম মন্দ হবে না ,সে যদি চায় ব্যবসাও করতে পারবে....

(৩) ভাই, আপনার কমেন্ট পড়েই হাসতে হাসতে মরে যাবো =p~ =p~ =p~ =p~

নাকি ব্যটারে ১০ বছর পর বিয়া দিলে বউ থাকব এক দুনিয়ায় আর সে থাকব আরেক দুনিয়ায়?


জাহাজে সেকেন্ড ইন্জিনিয়ার এবং তার সিনিয়র র‌্যান্কের অফিসাররা ফ্যামিলি এবং আন্ডা-বাচ্চা নেওয়ার সুযোগ পান,তবে অনেক কোম্পানি জুনিয়র র‌্যান্কের অফিসারদেরও এ সুবিধা দিয়ে থাকে........আর আমাদের চাকরি ৩-৬ মাস সময়সীমার , আর বাংলাদেশি কোম্পানিতে চাকরি করলে তো কথাই নেই....প্রতিমাসে দেশে আসে....সুতরাং অল্প কিছু দিন পরপরই ফ্যামিলির সাথে দেখা করতে পারবে.....আপনার কথা শুনে বোঝা গেল আপনি নিজেও বাহিরে থাকেন......আপনি নিজেও তো নিশ্চয় এত ঘন ঘন দেশে আসেন না....
আসলে সবাই আগের মেরিনারদের ধ্যান - ধারণা নিয়েই আছেন...আগে একবার গেলে অনেকে একবছরের আগে দেখা দিত না....


আপনার ভাগ্নের চয়েস খুব একটা খারাপ না......... ;) ;) ;) ;)

সবশেষে ধন্যবাদ মন্তব্যের জন্য........আর আপনার ভাগ্নের জন্য শুভ কামনা......

৮| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ৩:২৮

তানিয়া হাসান খান বলেছেন: চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ।

১৫ ই আগস্ট, ২০১২ রাত ১০:৩২

সমুদ্রচারী বলেছেন: আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য.....ভাল থাকবেন :) :)

৯| ১৫ ই আগস্ট, ২০১২ ভোর ৪:৩৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

১৫ ই আগস্ট, ২০১২ রাত ১০:৩৯

সমুদ্রচারী বলেছেন: অসংখ্য ধন্যবাদ............



১০| ১৫ ই আগস্ট, ২০১২ সকাল ৭:৪১

ঠোটকাটা বলেছেন: চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ।

১৫ ই আগস্ট, ২০১২ রাত ১০:৪৩

সমুদ্রচারী বলেছেন: আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য






১১| ১৫ ই আগস্ট, ২০১২ সকাল ৭:৪৬

মাহবু১৫৪ বলেছেন: অসাধারণ পোস্ট


ভাল লাগা এবং প্রিয়তে


খুব ছোটবেলায় মনের ভিতর একটা ছোট ইচ্ছে ছিল। মেরিন ইঞ্জিনিয়ার হওয়ার।

১৫ ই আগস্ট, ২০১২ রাত ১০:৪১

সমুদ্রচারী বলেছেন: ধন্যবাদ সাথে থাকবার জন্য.....




১২| ১৫ ই আগস্ট, ২০১২ সকাল ৭:৫৫

কাঙাল বলেছেন: জেনে ভাল লাগলো

অনেক ধন্যবাদ

১৫ ই আগস্ট, ২০১২ রাত ১০:৪২

সমুদ্রচারী বলেছেন: জানাতে পেরে ভালো লাগলো


১৩| ১৫ ই আগস্ট, ২০১২ সকাল ৯:৩৪

গাজী খায়রুল হাসান বলেছেন: ৩য় প্রকৌশলী আর ৪থ প্রোকৌশলীর এপুলেটটা কেমন জানি বেমানান হইছে,যদি আমার ভুল না হয়ে থাকে।
পোস্টে ভালো লাগা।

১৫ ই আগস্ট, ২০১২ রাত ১০:৩৭

সমুদ্রচারী বলেছেন: না ভাই আপনিই সঠিক, উল্টা হবে......আসলে আর কোন ছবি খুজে পাইনি



ধন্যবাদ মন্তব্যের জন্য.....ভাল থাকবেন :) :)

১৪| ১৫ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৪৯

এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: ভাল লাগেছে।
অনেক ধন্যবাদ

১৫ ই আগস্ট, ২০১২ রাত ১০:৪০

সমুদ্রচারী বলেছেন: আপনাকেও ধন্যবাদ


১৫| ১৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:০৯

আমি তানভীর বলেছেন: ভাল পোষ্ট, প্লাস

১৫ ই আগস্ট, ২০১২ রাত ১০:৩৬

সমুদ্রচারী বলেছেন: ও আপনিই তানভীর B:-) B:-) B:-)


ধন্যবাদ মন্তব্যের জন্য.....ভাল থাকবেন :) :)

১৬| ১৬ ই আগস্ট, ২০১২ রাত ১:১২

চেয়ারম্যান০০৭ বলেছেন:

১৬ ই আগস্ট, ২০১২ রাত ১:৪২

সমুদ্রচারী বলেছেন:




১৭| ১৬ ই আগস্ট, ২০১২ রাত ১:১৩

চেয়ারম্যান০০৭ বলেছেন:

১৬ ই আগস্ট, ২০১২ রাত ১:৪৩

সমুদ্রচারী বলেছেন:



আছেন কেমুন ?

১৮| ১৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৫৬

নামহীন অনিরীত বলেছেন: মপনুঅ

১৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫১

সমুদ্রচারী বলেছেন: ফেবুতে তোর পিকখানা দারুণ হৈসে :) :)

১৯| ১৬ ই আগস্ট, ২০১২ রাত ৮:০৪

গাধা মানব বলেছেন: কামের পুষ্ট। ১১ নং পিলাচ লইবেন কি না কন??? ;) B-)

১৬ ই আগস্ট, ২০১২ রাত ৮:১১

সমুদ্রচারী বলেছেন:

২০| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ১:৫৯

নিশাচর নাইম বলেছেন: ছবিতে মোরা উপেক্ষিত... /:)

১৭ ই আগস্ট, ২০১২ ভোর ৪:৪৭

সমুদ্রচারী বলেছেন: কেন কি হইসে ?

২১| ১৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার বাবা ছিলেন জাহাজের সুকানি ।(এখন এই পোস্টের নাম কি ?)
বড় ভাই সারেং (বসান),মেজ ভাই অয়েলার,
পড়ে খুব খুব ভাল লাগলো ।

১৭ ই আগস্ট, ২০১২ রাত ৯:২৪

সমুদ্রচারী বলেছেন: সুকানি পোষ্ট এর এখনকার নাম এবল সিম্যান বা এবি.........।অবশ্য বাংলাদেশী জাহাজগুলোতে এবিদের এখনও সুকানিই-ই বলা হয়...........।
মন্তব্যের জন্য ধন্যবাদ..............।

২২| ১৭ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১৫

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: খুব ভালো লাগলো আপনার পোস্ট। অনেক কিছু জানতে পারলাম। গ্রিজারের কাজটা কি একটু বলবেন? গ্রিজ লাগিয়ে বেড়ানো?

১৭ ই আগস্ট, ২০১২ রাত ৯:২৩

সমুদ্রচারী বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য................

হা হা হা , না ভাই শুধু গ্রিজ লাগানো না আরও অনেক কাজ আছে , লুব্রিকেশন তাদের রেগুলার মেইনটেনেন্স এর একটা অংশ.....এছাড়া ইন্জিন রুমের ক্লিনলিনেস মেইনটেইন করা সহ অন্যান্য অফিসারদের কাজে সাহায্য করাই তাদের কাজ.....

২৩| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩৮

বিরোধী দল বলেছেন: +++++++++++++

১৭ ই আগস্ট, ২০১২ রাত ৯:৪১

সমুদ্রচারী বলেছেন:

২৪| ২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:০১

গৃহ বন্দিনী বলেছেন: ভাল পোস্ট । একটা তথ্য যোগ করতে পারেন মেরিন একাডেমী নাকি এই বছর থেকে মেয়েদের ভর্তি করা শুরু করসে । (শুনা কথা)
একাডেমী্র ভেতরের পরিবেশটা খুব সুন্দর ।আমি গেসিলাম দুবার। :#) :#) :#)

২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:২৮

সমুদ্রচারী বলেছেন: শুনা কথা না ভাই.........সত্য

মন্তব্যের জন্য ধন্যবাদ..........

ঈদ মোবারক

২৫| ২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৪৪

বাবুই পািখ বলেছেন: চমৎকার লেখা

২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩১

সমুদ্রচারী বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাখি ভাই.....

ঈদ মোবারক............

২৬| ২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:১৭

গৃহ বন্দিনী বলেছেন: আপনাকেও ঈদ মুবারাক । ও আর একটা দারুন ইনফো সবাই কে জানানো উচিত ছিল আপনার ,মেরিনার হইলে কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে করা যায় =p~ =p~ =p~ =p~
আমি যতটুকু জানি আর কোন পেশায় এত তাড়াতাড়ি এত ব্যাংক ব্যালেন্স আর প্রতিষ্টিত হওয়া যায় না (নিজ যোগ্যতায় অবশ্যই)
পারিবারিক আভিজ্ঞগতা থেকে বললাম মাইন্ড খাইয়েন কইলাম।

২২ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৫৯

সমুদ্রচারী বলেছেন: =p~ =p~ =p~ =p~

মন্তব্য নিষ্প্রয়োজন

২৭| ২২ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৫৩

রাজীব বলেছেন: পোস্ট প্রিয় তে

ক্যাপ্টেন ও চীফ ইন্জনিয়ারের ব্যাজ কি একই রকম?

২২ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৫৮

সমুদ্রচারী বলেছেন: হুম,প্রায় একই ,তবে ইন্জিনিয়ারদের আ্যাপুলেটে বেগুনি বর্ডার থাকে

মন্তব্যের জন্য ধন্যবাদ

২৮| ২২ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৫৩

লুকার বলেছেন:
কোন পোস্টে বেতন কত?
কম্যুনিকেশনে কারা থাকে? সার্বক্ষনিক কম্যুনিকেশন কিভাবে কার সাথে হয়?

২২ শে আগস্ট, ২০১২ দুপুর ১:০৪

সমুদ্রচারী বলেছেন: বেতন বিভিন্ন কোম্পানী এবং জাহাজের ধরনের ( যেমন : বাল্ক,ওয়েল ট্যান্কার,কেমিক্যাল ট্যান্কার,কন্টেইনার ) এর উপর নির্ভর করে.........সর্বোচ্চ বেতন ক্যাপ্টেন ও চিফ ইন্জনিয়ারের ৬০০০-১৩০০০$ পর্যন্ত হয়ে থাকে....

কম্যুনিকেশন সাধারণত ব্রিজে যে ডেক অফিসার ডিউটিতে থাকেন তিনি-ই করে থাকেন....

মন্তব্যের জন্য ধন্যবাদ

২৯| ২২ শে আগস্ট, ২০১২ দুপুর ১:১২

উন্মাদফিকেশন বলেছেন: লুকার বলেছেন:
কোন পোস্টে বেতন কত?

২৩ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৫২

সমুদ্রচারী বলেছেন: সবাই দেখি বেতন জানতেই বেশি উৎসুক.. ;) ;)

ক্রুদের বেতন ৫০০-১০০০$ পর্যন্ত হয়ে থাকে......

ডেক অফিসার ও ইন্জিনিয়ারদের বেতন ১৫০০$ থেকে সর্বোচ্চ ১৩০০০$ পর্যন্ত হয়

৩০| ২২ শে আগস্ট, ২০১২ দুপুর ১:২০

ইকরাম বাপ্পী বলেছেন: পড়লাম খুব ভালো লাগলো। কিন্তু আমার এখনো মেরিনই পড়ার ইচ্ছা, যদিও এখন উনিও নিশেধ করা শুরু করছে।

সে যাই হোক, মেরিন ফিশারিজ একাডেমিতে ৩বার চান্স হবার পরেও বোকামি করে নাকি সঠিক সিদ্ধান্তে জয়েন করি নাই এখনো বুঝি না। তবে স্পন্সরশিপে বাহিরে মেরিন পড়া যায় জানি। বিভিন্ন দেশের শিপিং কর্পোরেশন স্পন্সরশিপ দিয়ে থাকে। আপনি মেরিনার হয়ে থাকলে কি এমন কিছু জানিয়ে সহায়তা করবেন? আমার মেইল [email protected]

২২ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৩১

সমুদ্রচারী বলেছেন: মেরিন ফিশারিজের থেকে অনেকে পরে মার্চেন্ট মেরিনে চলে এসেছে তবে এই প্রক্রিয়া এখন বন্ধ .....যদিও আমি মনে করি বেসরকারি মেরিন একাডেমির তুলনায় মেরিন ফিশারিজ ভাল চয়েস ...
আমি নিজে মেরিনার, আর এখন বেসরকারি মেরিনেও দুই বছরের কোর্স বাধ্যতামূলক করেছে......
বিদেশি একাডেমিগুলোর ব্যাপারে তেমন জানা নেই.....
কোন খবর পেলে আনাকে জানাবো.....
মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৩১| ২৪ শে আগস্ট, ২০১২ সকাল ১১:০৯

তাজুল ফাত্তাহ বলেছেন: valo laglo

২৪ শে আগস্ট, ২০১২ সকাল ১১:১৬

সমুদ্রচারী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৩২| ২৪ শে আগস্ট, ২০১২ সকাল ১১:০৯

তাজুল ফাত্তাহ বলেছেন: valo laglo

২৪ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৫০

সমুদ্রচারী বলেছেন: :)

৩৩| ২৪ শে আগস্ট, ২০১২ সকাল ১১:১২

আজাইরা িচল্লাই না বলেছেন: চমৎকার পোস্ট। ++++++++++++++

ইঞ্জিন রুমের যে ছবি দেয়া আছে ওগুলা কি জেনারেটর ? মেইন ইঞ্জিন তো এত ছোট হবার কথা না।

২৪ শে আগস্ট, ২০১২ সকাল ১১:১৮

সমুদ্রচারী বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য :)

খুব সম্ভবত.....ছবিটি নেট থেকে নিয়েছি

৩৪| ১২ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৫১

ইকবাল০০৯ বলেছেন: অনেক ভালা পাইলাম। ভালা থাকিস দোস্ত

৩০ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:১৩

সমুদ্রচারী বলেছেন: ধন্যবাদ দিয়া ছোট করব না থ্যাংকু ;)

৩৫| ৩০ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:২৯

ক্ষুধিত পাষাণ বলেছেন: প্লাস এবং প্রিয়তে।

৩০ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:৩৯

সমুদ্রচারী বলেছেন: অসংখ্য ধন্যবাদ :)

৩৬| ৩০ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:৫৩

েবনিটগ বলেছেন: আমি শুনেছি সমুদ্র পরিবহণ অধিদপ্তর এ বিভিন্ন পরীক্ষা দিয়ে পাস করতে হয়, যেখানে ভাল খরছপাতি করতে হয়, আপনি এ জিনিসটা একটু আলকপাত করবেন কি?

৩০ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৫৭

সমুদ্রচারী বলেছেন: অফিসার হওয়ার জন্য সাটিফিকেট অফ কম্পিটেন্সি পরীক্ষা সমুদ্র পরিবহণ অধিদপ্তরে দিয়ে পাস করতে হয়,এ জন্য যে খরচ লাগে তা অন্যান্য দেশের তুলনায় অনেক কম ।

ধন্যবাদ

৩৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪১

হোদল রাজা বলেছেন: চমৎকার পোস্ট হইছে !

যেখান থেকে rank এর ছবি পাইছেন তারা ভুল ছবি দিছে। গ্রজার বা মটরম্যান অয়েলারের সিনিয়র পোস্ট.. বেতনও বেশী। তাছাড়া ফোর্থ/থার্ড ইনজিনিয়ারের এপিউলেটের টা পুরাই হচপচ !

চীফ ইন্জিনিয়ার আর কাপ্তান দুজনেই চার স্ট্রাইপের এপুলেট পড়ে এবং সমান বেতন পায়। বেশ কয়েক বছর আগে আমার ব্যাচমেট আমার সেকেন্ড ইন্জিনিয়ার হিসেবে কাজ করছে। সে এখন কেমিক্যাল ট্যান্কারে চীফ হিসেবে ১৮ হাজার ডলার পায়!

একাডেমী ছাড়ার আগে বিএসসি ডিগ্রী পাচ্ছে মেরিটাইম সাইন্স/ মেরিন ইন্জিনিয়ারিং এ।

ইন্জিনিয়ারদের জাহাজ ছাড়ার পর চাকরি আছে পাওয়ার প্লান্ট,ফাইভ স্টার হোটেলে, হাসপাতালে শিফট ইন্জিনিয়ার হিসেবে, বড় বিল্ডিং এর ফ্যাসিলিটি ইন্জিনিয়ার হিসেবে।
শিপ বিল্ডিং, মেরিন সার্ভে, মেরিন ওয়ার্কশপেও পা রাখার জায়গা আছে !

পোস্টে প্লাস !

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ৯:১৮

সমুদ্রচারী বলেছেন: ধন্যবাদ স্যার মন্তব্যের জন্য
স্যার ইচ্ছা ছিল একটা ফ্লো-চার্ট দেওয়ার,কিন্তু নেটে খুঁযে পাইনি ।
আমি ৪৫তম ব্যাচের............দোয়া করবেন
ভাল থাকবেন

৩৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

রিজভী মাহমুদ বলেছেন: স্যার আপনাকে অনেক ধন্যবাদ এই পোস্টের জন্য।

আমি বাংলাদেশ মেরিন একাডেমীর ৪৯ তম ব্যাচ এর সৌভাগ্যবানদের মধ্যে একজন এবং ফেব্রুয়ারীতে একাডেমীতে যোগদান করব। তাই আপনার কাছে একাডেমী এবং এর পরিবেশ সম্পর্কে বিস্তারিত জানতে চাইছিলাম।।

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

সমুদ্রচারী বলেছেন: একবার আল্লাহর নাম নিয়া ঢুকে যাও , পরেরটা পরে......
ভাল থেকো

৩৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

রিফাত হোসেন বলেছেন: আগে জানলে মানে ছোটকালে তাহলে এই বিষয় নিয়েই পড়াশুনা করতাম , এখন অনেক দেরী, আমার ১ বন্ধু মেরিনার সেও সমুদ্রেই কাটায় ।

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

সমুদ্রচারী বলেছেন: অসুবিধা নাই,ভবিষ্যৎ প্রজন্ম ...... ;)

৪০| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

পুংটা বলেছেন: এই রকম লেখা দেশের উপকারে আসে। ওইসব রাজাকার, ভাদা, প্যাকি, নাস্তিক, আস্তিক সহ বিভিন্ন মনিটর গরম করা পোষ্ট দিয়ে আসল কাজ কিছুই হয় না।

এমন পোষ্ট স্টিকি করা জরুরী। পোলাপাইনে দেখুক। জানুক। হয়তো এখান থেকেই একটা রাস্তা তারা পেয়ে যাবে।

বেশী কয়ে ফেল্লামনাতো...?! :#>

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

সমুদ্রচারী বলেছেন: B:-) B:-) B:-) লেখাটা আসলে লিখসি সবাইকে একটু ধারণা দিতে, ইনস্পায়ারের জন্য নয় ,কারও কাজে যদি লাগে তবে ভালো.....
মন্তব্যের জন্য ধন্যবাদ


অফটপিক : ভাই ,আপ্নার প্রোপিক দেখলেই আমার মাথা ঘুরায়, কেন জানি না :|| :||

৪১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯

খান মেহেদী ইমাম বলেছেন: ভাই আপনার পোস্ট গুলো খুব ভাল লাগে। জাহাজি হতে মন চায় তবে এখন আর টা সম্ভব না। তবে যাযাবর জীবন আমার কাছে ভালোই লাগে এজন্যই দেশ ছেড়েছি। যেখানে থাকি সেখানে বেশ কিছুদিন পার করেছি ছেস্তায় আছি আবার নতুন কোন দেশ এ জাবার। আমার এক বন্ধু আছে জাহাজি ওর সাথে কথা বলে মনে হয় ও বেশ আনন্দেই আছে।

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

সমুদ্রচারী বলেছেন: ধন্যবাদ,মন্তব্যের জন্য

যাযাবর জীবন ভাল লাগে ???কন কি ?? B:-) B:-) B:-)
যেখানে থাকুন ভাল থাকুন আর দেশের জন্য বেশি বেশি করে বৈদেশিক মুদ্রা পাঠান...

৪২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩

পুংটা বলেছেন: হ ভাই.. ঘেটির মধ্যে পুটু লইয়া বড়ই পেরেশানিতে আছি। একটা কথা জানতে চাই, যদি কিছু মনে না করেন।

জাহাজের মানুষগুলোর বিভিন্ন বন্দরে আমোদ প্রমোদ বিষয়ক অনেক লোভনীয় গল্প আছে। যদি একটু শেয়ার করতেন। B-))

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

সমুদ্রচারী বলেছেন: আমোদ-প্রমোদ ??? সেই দিন এখন আর নাই ভাই............;)
আগে চাকরি ক্ষেত্রে যতটা অবসর ছিল এখন সেই তুলনায় অনেক কমপ্লিকেটেড , কোন কোন পোর্টে মাত্র ৩-৪ ঘণ্টা থাকা যায় ,জাহাজ থেকে নামার অবসর-ই হয় না ,আর এখন প্রত্যেক জাহাজে অ্যালকোহল পলিসি স্ট্রিক্টলি ফলো করা হয় এবং ISPS নামক রেগুলেশনের কারনে এখন যে কেউ ইচ্ছা করলে জাহাজে বেড়াতে আসতে পারে না...... ;)

৪৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৫

আবু মান্নাফ খান বলেছেন: মজা পাইলাম পুংটা সাহেবের শেষ কমেন্টস টা দেখে। স্যার কেমন আছেন? অনেক দিন আপনার পোস্ট দেখি না। এ রকম পোস্ট দিয়ে আমাদের এ পেশা সম্পর্কে মানুষ দের আসলে জানান দরকার। মাঝে মাঝে খুবই সমস্যায় পরতে হয় কাউকে এ বিষয়ে বুঝাতে গেলে
ভালথাকবেন সবসময়

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

সমুদ্রচারী বলেছেন: আমি পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম এতদিন ,আপনিও আপনার অভিজ্ঞতা তুলে ধরুন



মন্তব্যের জন্য ধন্যবাদ

৪৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৬

এক্স ফ্যাক্টর বলেছেন: vi, pvt merin academy konta valo, eta kmn http://www.uma.edu.bd/ ektu bolben

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

সমুদ্রচারী বলেছেন: প্রাইভেট মেরিন একাডেমি সবগুলা টাকা খাওনের ধান্দায় থাকে,এগুলা সম্পর্কে ভাল আইডিয়া নাই

Click This Link

এই লিংক্টা দেখেন

৪৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২

বিত্তবান ফকির বলেছেন: অনেক সুন্দর লেখেছেন।
আমার এক কাছের ব্নধু চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমী থেকে ২ বছর হল বের হইছে। প্রায় দেড় বছর দেশী জাহাজ নির্মান কোম্পানীতে চাকরী করল। ২০ হাজার করে বেতন পাইত। বিদেশী জাহাজে উঠলে নাকি কি যেন কোর্স করা লাগে। ৪-৫ লাখ টাকার ব্যাপার। যা কি না ওর নাই। এখন শুনলাম চাকরি ছেড়ে আরেকটা কোর্স করেছে। এখন জাহাজে উঠবে। বাট চাকরি পাচ্ছে না।

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

সমুদ্রচারী বলেছেন: মেরিন ফিশারিজের ক্যাডেট রা এখন সিডিসি ( এক ধরনের ছাড়পত্র ) না পাওয়ায় এখন বাণিজ্যিক জাহাজে উঠতে পারে না ,

মন্তব্যের জন্য ধন্যবাদ

৪৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

বিত্তবান ফকির বলেছেন: আমার ওই বন্ধুর জন্যে আপনার পরামর্শ কি?

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

সমুদ্রচারী বলেছেন: উনাদের জন্য স্পেসিফিক ভাবে তো ফিশিং ভেসেল রয়েছেই , আপাতত ঐখানেই সময় দিলে ভাল হয় , পরে নির্দিষ্ট সি-টাইম শেষ করার পর সুযোগ বুঝে মার্চেন্ট শিপে জয়েন করবে...
ধন্যবাদ

৪৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৭

গিরিবাজ বলেছেন: দোস্ত ভাল হইসে। কিন্ত চিফ ইঞ্জিনিয়ার আর ক্যাপ্টেন পোস্ট নিয়া গুবলেট পাকায়া ফেলসিস। যেই ছবিটা দিছিস সেইটাও পাবলিকের কাছে বিভ্রান্তিকর। একজনের নিচে যদি আরেকজন হয় তবে দুই রেঙ্কের এপুলেট একই হবে কেন।

সত্যি ঘটনা হচ্ছে ক্যাপ্টেন ও চিফ ইঞ্জিনিয়ার সম পর্যায়ের পোস্ট। ক্যাপ্টেনের কাজ সরাসরি কোম্পনির সাথে ডিল করা, জাহাজের সার্বিক তত্বাবধান করা এবং জাহাজের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

অনুরুপ চিফ ইঞ্জিনিয়ারের কাজ ইঞ্জিন ও জাহাজের সকল প্রকার মেশিনারিজ (ক্রেন, বৈদুতিক যন্ত্রপাতি ইত্যাদি) এর সার্বিক তত্বাবধান করা।

যেহেতু জাহাজের সার্বিক নিরাপত্তার দায়িত্ব ক্যাপ্টেনের তাই চিফ ইঞ্জিনিয়ারের নিরাপত্তার দায়িত্বও তার কাধে পরে। সুতরাং নিরাপত্তার ক্ষেত্রে চিফ ইঞ্জিনিয়ার ক্যাপ্টেনের কাছে জবাবদিহি করতে বাধ্য। আবার সমুদ্রে থাকা অবস্থায় কোম্পানির সাথে যেহেতু সরাসরি যোগাযোগ কেবল ক্যাপ্টেনের তাই ইঞ্জিন বিষয়ক যে কোন রিপোর্ট চিফ ইঞ্জিনিয়ার ক্যাপ্টেনের মাধ্যমেই পাঠায় অথবা কোম্পানিও চিফ ইঞ্জিনিয়ারের কাছে পাঠানো কোন ম্যাসেজ ক্যাপ্টেনের মাধ্যমেই পাস করে।

তবে চিফ ইঞ্জিনিয়ার তার কোন কাজ, যা জাহাজের নিরাপত্তার ক্ষেত্রে হুমকি স্বরুপ নয়, তার জন্য ক্যাপ্টেনের কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। চিফ ইঞ্জিনিয়ার ইঞ্জিন বিষয়ক যে কোন সিদ্ধান্ত কোম্পনির সাথে আলোচনা সাপেক্ষে নিজেই স্বাধীনভাবে নিয়ে থাকে।

তাই ক্যাপ্টেন ও চিফ ইঞ্জিনিয়ার সম পর্যায়ের পদের অধিকারী। তবে উভয়ের দায়িত্বের ভিন্নতার দরুন একে অপরের উপর অনেকটাই নির্ভরশীল। তবে এটাও সত্য যে যেহেতু ক্যাপ্টেন কাধে জাহাজের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব তাই আন্তর্জাতিকভাবে ক্যাপ্টেনের মর্যাদা অনেকাংশেই চিফ ইঞ্জিনিয়ারের তুলনায় বেশি (সম পর্যায়ের পদ হওয়া সত্বেও)।

কিন্তু অনেকেই এ দুটোর মধ্যে গুবলেট পাকিয়ে ফেলে।

হাস্যকর ও মজার বিষয় হচ্ছে অনেক জাহাজেই চিফ ইঞ্জিনিয়ারের বেতন ক্যাপ্টেনের তুলনায় বেশি। তাই বলে কিন্তু পোস্টের দায়িত্ব কিংবা মর্যাদা কোনটাই পরিবর্তিত হয় না।

আশা করি বন্ধু এই বিভ্রান্তিকর ছবিটা পরিবর্তন করে দিবি। ওইটাতে আরও হাজারটা ভুল আছে।

২১ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪১

সমুদ্রচারী বলেছেন: দোস্ত, নেটে সার্চ দিয়া যে ছবি পাইসি সেইটাই দিসি...... আর ইনজিন-নটিকস ক্যাচাল বাদ দাও........

৪৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

ইমরান খান সবুজ বলেছেন: সম্পূর্ণ পোষ্ট এবং সব মন্তব্য পড়ার পড় ++++++++++++++++++++

বয়স = ২৮
ডিগ্রী (পাস) ২০০৫
কম্পিউটার অপারেটর ৯ বছর (সরকারী)

খুবই ইচ্ছা শিপে চাকুরি করার (বেতন আর ভ্রমণ)
কিভাবে কোথায় কি কোর্স করলে শিপে জব করতে পারব?
কত টাকা খরচ পড়বে?


হতাশ করবেন না প্লিজ।

যদি ১০ বছর আগে আপনার লেখাটা পড়তাম
ইস..............................................................
....................................................................
..................................................................
...................................................................

আপনাকে অনেক ধন্যবাদ
ভাল থাকবেন।

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫

সমুদ্রচারী বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য ।
আপনার বয়স এক্ষেত্রে বাধা.....ইলিক্ট্রিকালে ডিপ্লোমা থাকলেও একটা সুযোগ ছিল.....আপনি চট্টগ্রামে অবস্হিত ন্যাশনাল মেরিটাইম ইনিস্টিটিউটে যোগাযোগ করে দেখতে পারেন....

৪৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬

অপরাজিতা হিমু বলেছেন: সম্পূর্ণ পোষ্ট এবং সব মন্তব্য পড়ার পড় ++++++++++++++++++++

বয়স = ২৮
ডিগ্রী (পাস) ২০০৫
কম্পিউটার অপারেটর ৯ বছর (সরকারী)

খুবই ইচ্ছা শিপে চাকুরি করার (বেতন আর ভ্রমণ)
কিভাবে কোথায় কি কোর্স করলে শিপে জব করতে পারব?
কত টাকা খরচ পড়বে?


হতাশ করবেন না প্লিজ।

যদি ১০ বছর আগে আপনার লেখাটা পড়তাম
ইস..............................................................
....................................................................
..................................................................
...................................................................

আপনাকে অনেক ধন্যবাদ
ভাল থাকবেন।


আপনার মন্তব্যের আশায় আছি.................

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫

সমুদ্রচারী বলেছেন: উপ্রে দেখেন
মন্তব্যের জন্য ধন্যবাদ

৫০| ২১ শে জুন, ২০১৩ দুপুর ১:০৫

প্রিয়ভাষিণী বলেছেন: নেভাল অফিসার আর মাচেন্ট অফিসোরের পার্থক্যটা বুঝলেও পুরোপুরি ধারণা ছিল না। খুবই ভালো লাগলো জেনে।

অনেক ধন্যবাদের সহিত শোকেশায়িত করলাম।

২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৩

সমুদ্রচারী বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য
ভালো থাকবেন

৫১| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:০৬

ইফতি সৌরভ বলেছেন: ভাই (45th বলে), তুই এখন এইটার একটা কাফফারা পোস্ট দিলেও দিতে পারিস!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.