নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট সুলতান

চিন্তার জাল ছাড়িয়ে অলস সময়গুলো মাঝে মাঝে বেশ উপভোগ্যই মনে হয়।

সনেট সুলতান › বিস্তারিত পোস্টঃ

পারাপার

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪০



মৃত্যু যন্ত্রনা ফুরিয়ে যাবার

এক মুহূর্ত আগে,

ভেবেছিলাম তোমায়;

যন্ত্রনা প্রশমনের আশায়;

তারপর সব চুপচাপ, অন্ধকার…

দৃষ্টি মেলে চেয়ে দেখি নিজ়েকেই,

নিজের পূর্ন অবয়বকেই,

তাকিয়ে থাকি নিশ্চল

নিজের মুখখানার দিকেই।

পড়ে থাকতে দেখি নিজের অসাড় দেহটাকে।

চেয়ে দেখি তোমার অশ্রুর

প্রতিটা ফোটার দিকে,

একি! আমার অসাড় দেহটার জন্য

তোমার অশ্রু বিসর্জন!

নাকি অন্য কিছু?

এপার থেকে শুধু আমি দেখতেই পারি,

আর কিছু না,

আর কিছু না,

কান্নাও না, অশ্রুও না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.