নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট সুলতান

চিন্তার জাল ছাড়িয়ে অলস সময়গুলো মাঝে মাঝে বেশ উপভোগ্যই মনে হয়।

সনেট সুলতান › বিস্তারিত পোস্টঃ

১৯৭০-২০১৪

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৮

আজকে বাংলাদেশ বিষয়াবলীর ১৯৭০ সালের সাধারন নির্বাচন অংশ পড়তে গিয়ে হঠাৎ মনে হলো, আচ্ছা দেখিতো সেই নির্বাচনে কে কতো শতাংশ ভোট পেয়েছিলো আর ভোটার সংখ্যাই বা কতো ছিলো। তাই নেটে ঘাঁটাঘাঁটি করে বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য পেলাম। ভাবলাম কারো কাজে লাগতে পারে তাই শেয়ার করে দিলাম…
সেই নির্বাচনে পূর্ব পাকিস্তানে মোট নিবন্ধিত ভোটার ছিলো ৩১২১১২২০ জন। আর ভোট পড়েছিলো শতকরা ৬৩ ভাগ। সেই হিসেবে ভোট দিয়েছিলো প্রায় ১৯৬৬৩০৬৮ জন। নির্বাচনের ফলাফলে দেখা যায়, ৭৪.৯% ভোট পেয়ে প্রথম হয় আওয়ামী লীগ আর ৬% ভোট পেয়ে ২য় হয় জামায়াতে ইসলামী। অর্থাৎ জামায়াত ১৯৭০ সালের নির্বাচনে পায় প্রায় ১১৭৯৭৮৪ টি ভোট।
গতকাল ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মানবতাবিরোধী গোলাম আযম এর জানাজা পুলিশ প্রহরায় বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হলো। তার আইনজীবী তাজুল ইসলাম রাতে একটা টিভি প্রোগ্রামে বললো গোলাম আযমের জানাজায় লক্ষ মানুষ অংশগ্রহন করেছে। আমার তো এখন মনে হচ্ছে আরও কয়েক লক্ষ মানুষ হওয়া উচিত ছিলো। কারন ’৭০ সালেই তাদের ভোট ছিলো প্রায় ১১ লক্ষ ৭৯ হাজারের মতো। এখন সেটা বেড়ে নিশ্চয় কোটিতে গিয়ে পৌছেছে!!
দেশ যদি স্বাধীন না হতো তাহলে হয়তো পূর্ব পাকিস্তানের ২য় বৃহত্তম দল হিসেবে জামায়াতে ইসলামী সরকার গঠন করতো! গোলাম আযম হয়তো প্রধানমন্ত্রী হতো! আর পাকিস্তান ভেংগে বাংলাদেশ স্বাধীন করার চেষ্টার অভিযোগে বঙ্গবন্ধুসহ মুক্তিযোদ্ধাদের বিচার করা হতো! হয়তো বঙ্গবন্ধুর ফাঁসিও হতো! আর ফাঁসির পর এভাবে পুলিশ প্রহরায় বায়তুল মোকাররম মসজিদে জানাজা পড়তে দেয়া হতো কিনা জানিনা!
আমরা যে যতই কথা বলি না কেনো আমাদের মনে রাখা দরকার ১৯৭০ সালের জোয়ারের সময়ই তারা পেয়েছিলো প্রায় ১১৭৯৭৮৪ টি ভোট। আর সেই ১১ লক্ষ ৭৯ হাজারের বাচ্চাকাচ্চা জন্মে এখন নিশ্চয় কোটিতে গিয়ে পৌছেছে!!
সো, ইউ হাভ টু বুঝতে হবে!!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৫

জেরিফ বলেছেন: আমরা যে যতই কথা বলি না কেনো আমাদের মনে রাখা দরকার ১৯৭০ সালের জোয়ারের সময়ই তারা পেয়েছিলো প্রায় ১১৭৯৭৮৪ টি ভোট। আর সেই ১১ লক্ষ ৭৯ হাজারের বাচ্চাকাচ্চা জন্মে এখন নিশ্চয় কোটিতে গিয়ে পৌছেছে!!
সো, ইউ হাভ টু বুঝতে হবে!!!


সহমত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.