| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগাছায় দেশ ছেয়েছে
কুমিরে মাছ খেয়েছে
বেতালে গান গেয়েছে
ক্ষতি কারো হয়নি বটে।
রাজাদের বউ বেড়েছে
নটীদের আয় কমেছে
রিলসে ভীড় জমেছে
প্রজারা সব গেছে চটে।
দেশের গুয়া যাচ্ছে মারা একই ধারায় সারাবেলা।
মন্ত্রীরা সব করছে চুরি বাড়ছে ভুড়ি খাচ্ছে দোলা।
অফিসের কাজ নড়ে না
ফাইলে সই করে না
ঘুষেতে পেট ভরে না
মসজিদে তার সামনের আসন।
বকুলে ঘ্রাণ আসে না
প্রেমেতে প্রাণ হাসে না
বিচারে জজ বসে না
পুরুষ মাজে এঁটো বাসন।
শুয়োরেরা কচু খেয়ে নেচে গেয়ে করছে খেলা।
গরীবেরা মরছে পিষে ধানের শিষে এই অবেলা।
– শ্রাবণ আহমেদ
১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৯
শ্রাবণ আহমেদ বলেছেন: চমৎকার
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সকালে উঠিয়া যে জন সামুতে দেয় পোস্ট,
লাইক আর কমেন্টে তার দিন কাটে মোস্ট।
না পাইলে ভিউ-লাইক মনে বাড়ে ক্ষোভ,
স্ক্রল করিয়া কাটে দিন, বাড়ে নটীদের রিলসের লোভ।