নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ। ট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

কবি ও লেখক

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

নাটের গুরু

২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১০

দেশের ভালো দশের ভালো, ভালোর বাপে গোল্লায় যাক।
কোন দিকে হয় নিজের ভালো, সেই দিকেতে বাজাই ঢাক।
দাম বেড়েছে গ্যাস জ্বালানীর তাতে আমার ছিঁড়ল বাল।
আমি হলেম 'বাবার' বাবা, বেঁচবো 'বাবা' চিরকাল।
কাঁচামালের বাজার আগুন, আমার ঘরে এসি ফ্যান।
গরীব শালায় মরুক পঁচে, থামুক তাদের ঘ্যানর ঘ্যান।
আমার আবার চিন্তা কি বা, পাতি নেতায় চাটছে পা।
হুকুম দিলেই হাজির সবই, ঠ্যাং তুলে খাই রঙিন চা।
সব খানেতে খাওয়া-খাওয়ি, ঠগবাজেতে ভরছে দেশ।
আমিই হলেম ঠগের মাথা, আমার গায়ে ভদ্রবেশ।

সময় যখন প্রতিকূলে, সবাই যখন খাবে ধরা।
আমি তখন অনেক দূরে, খাবো বসে তালের বড়া।
চোর ডাকাতে গালি খাবে।
আমার নামটি গুপ্ত রবে।
কি পাপ আমি করছি কবে, সে কি আছে রেকর্ড করা?
আমিই হলেম নাটের গুরু, আমায় কভু যায় না ধরা।
.
নাটের গুরু [] শ্রাবণ আহমেদ
সেপ্টেম্বর ২০২৬

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.