নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর্ণীল পৃথিবীর এক অবর্ণ আমি.....

আমি ভাই নিজেরে কমই চিনি :)

অবর্ণনীয় বর্ণময়

কেবলই সকাল,কিছু কিশলয় অকালে ঝরে যাবার প্রতীক্ষায়।নিজেকে সেই কিশলয় মাঝে কেন খুজে পাই.....

অবর্ণনীয় বর্ণময় › বিস্তারিত পোস্টঃ

একজন বৃদ্ধের অশ্রু সজল দৃষ্টি এবং একটি প্রার্থনা; যুদ্ধপরাধীর শাস্তি ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

বাসায় ফিরার পথে , যা কে আমরা বঙ্গবাজার মোড় বলে থাকি চোখে আসল মায়াময় একটি দৃশ্য । "প্রত্যাশা-মৃণাল হক" মোমবাতি দিয়ে আলোকিত । যেন যুদ্ধের উন্মাদনায় মত্ত মূর্তি গুলি ।











জিজ্ঞাসা করলাম, দাদু কার উদ্যোগ এটা এ জবাব এল , বাবা আমরা শাহাবাগ মুক্তিযোদ্ধা কমান্ড এর উদ্যোগ এটা । আপনারা সবাই মিলে যা করছেন, তা আমাদের সেই পুরনো সময়টাকে মনে করে দিল । অপর আঙ্কল আসলেন । বাবা তোমাদের কাছে আমাদের শুধু একটাই চাওয়া, তোমরা এই রাজাকার গুলোকে ছেড়ে দিও না । এরা ৭১'এ যা যা করেছে তা কখনই ভোলার মত না । তোমরা এদের ছেড়ে দিও না ।



একজন বয়স্ক মানুষের চোখের জল এর সাক্ষী আমি । আর তাঁর সেই বেদনায় ভরা চোখ শত অপরাধ এর সাক্ষী । সেখানে ছিলোনা কোন অর্থলোভ ছিলোনা কোন রাজনৈতিক দল ।







তরুণরা ,হও মুসলিম হও হিন্দু , নজরুল-সুকান্তের প্রানের ডাকে জাগরিত প্রাণে জেগে উঠ । এর বিচার হবেই । দাবী একটাই, অপরাধের যোগ্য শাস্তি চাই। শাস্তি অপরাধীদের পেতেই হবে ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০

বোকামন বলেছেন:






মায়ের বক্ষ ঝাঁজরা করিয়া, হাসিয়াছো অট্ট হাসি?
বাঙ্গালী হাসিবে, পরান ভরিয়া, দেখিয়া তোমার ফাঁশি

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩

htusar বলেছেন: উনাকে লাল সালাম।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

রাফা বলেছেন: অপরাধের মাত্রানুযায়ী যেনো সাস্তী হয়।প্রকৃত স্বজন হারারাই জানে কি ব্যাথা।৪২ বছর পর বিচারের নামে প্রহসন আরো বেশি কস্টদায়ক।

জয় বাংলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.