নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর্ণীল পৃথিবীর এক অবর্ণ আমি.....

আমি ভাই নিজেরে কমই চিনি :)

অবর্ণনীয় বর্ণময়

কেবলই সকাল,কিছু কিশলয় অকালে ঝরে যাবার প্রতীক্ষায়।নিজেকে সেই কিশলয় মাঝে কেন খুজে পাই.....

অবর্ণনীয় বর্ণময় › বিস্তারিত পোস্টঃ

মুসলিম জনতা এবং জামাত এ ইসলামী; আকাশ এবং পাতাল ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১

নামায শুরু হবার কিছুক্ষণ আগেই আসল...তাদের মধ্যে কথা হচ্ছিল ফিসফিসিয়ে... ইমাম সাহেব এর বক্তব্যর চাইতে তাদের কথা বেশি জরুরী ছিল...



নামাজ শেষ, মুনাজাত এর আগেই ওরা উঠে দাঁড়াল...ওদের তো মুনাজাত করতে হয়না...একসাথে কয়েকজন...একজনের হাতে ফোন, ওপাশ থেকে লাইনটা তখনও কাটেনি...



বাইরে তখন হই হই রব...এরা সবাই কিন্তু নামাজ ও পরেনি, কিন্তু কথা থেকে এসে জড় হল...কিন্তু তারা তাদের নিজেদের "মুসলিম", "জিহাদি" বলতে দ্বিধা করেনা...



এদের চিনে রাখুন, এরাই হল সেই "terrorist" যাদের জন্য আজ সমগ্র বিশ্বজুড়ে মুসলিমদের হেয় করা হয় । দেশের সমস্ত "প্রকৃত মুসলিম(অরাজনৈতিক)" গণ এদের ভাল করেই চেনে । কিন্তু এ বানী পৌছায় না আপামর জনতার কাছে। ইসলাম শব্দের অর্থই তো শান্তি । একজন প্রকৃত মুসলিম কোন দিন অশান্তি সৃষ্টি করবে না, সে কখনই রাজপথে নেমে ভাংচুর করবে না ।



এদের জন্যই আজ আমার বয়বৃদ্ধ পিতা কে পুলিশের বুলেটের শিকার হতে হয় । আমার চোখের সামনে শত বয়স্ক পিত্রতুল্য মুসলিম আজ আহত । এ আঘাত আমার পিতার শরীর এ না আমার বুকে ।



এই নরপিশাচ গুলিকে চিহ্নিত করতে হবে। তারা জামায়াত - লীগ - দল পালিত এসব দেখা হবেনা । তাদের একটাই পরিচয় , তারা অপরাধী ।



আর "জামায়াত" তোমরা জেনে রাখ, এ যুগের প্রজন্ম utube-facebook-blog পাগল ছেলেমেয়ে হতে পারে, কিন্তু তারা "অন্ধ" না ! তোমাদের অপরাধ এর শাস্তি পাবেই !

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

এ্যানড্রোমিডা বলেছেন: সহমত

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

মউ১২৩ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.