| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Sujon Mahmud
কারো যদি গোপন সাফল্যের চাবিকাঠি থাকে, তাহলে সেটা থাকে তার অন্যের কথার দৃষ্টাকোণ আর নিজের দৃষ্টি কোণ বুঝে নেওয়ার মধ্যে।।

সব মানুষ একই স্তরের চেতনায় থাকে না।
সাইকোলোজি বলে মানুষের কনসিয়াসনেস বা চেতনার সাতটি স্তর আছে।
বেশিরভাগ মানুষ প্রথম লেভেলটাই পার করতে পারে না।
লেভেল ১: চেতনার প্রথম লেভেলে আপনি সিস্টেমের ভেতরে আরাম (comfort) করে বাঁচেন। কাজ করেন, ভোগ করেন -এই একই চক্রে চলতে থাকেন। খুব বেশি প্রশ্ন করেন না, কারণ সত্যের চেয়ে আরামকে নিরাপদ মনে হয়।
লেভেল ২: দ্বিতীয় লেভেলে কিছু একটা অস্বাভাবিক মনে হতে শুরু করে। রুটিনগুলো ও নিয়মকানুনগুলো ফাঁপা ফাঁপা লাগে, নিউজগুলো একই রকম শোনায়। অস্থির লাগে, কিন্তু কেন- তা বোঝাতে পারেন না।
লেভেল ৩: এ লেভেলে আপনি সবকিছু নিয়ে প্রশ্ন করা শুরু করেন- ধর্ম, রাজনীতি, কর্তৃত্ব, সমাজ, এমনকি বিজ্ঞান নিয়েও। মানুষ আপনাকে নাটকীয়, ক্রেজি বা অস্বাভাবিক বলতে শুরু করে।
লেভেল ৪: আপনি দেখতে পান- নিয়ন্ত্রণ করা (manipulation), ভয়ভিত্তিক নিয়ন্ত্রণ (fear based control), মনোযোগ ভিন্ন দিকে সরানো (distraction); এবং মিডিয়া, খাবার ও বিনোদনের মাধ্যমে মন-মানসিক গঠন করার বিষয়টি।
লেভেল ৫: আপনি নিজের ভেতরে মনোযোগ দেন। দুনিয়াকে দোষ দেওয়া (blaming) বন্ধ করেন এবং বুঝতে পারেন- আপনার সিদ্ধান্তই আপনার জীবনকে গড়ে তুলতে সক্ষম।
লেভেল ৬: আপনি নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে শেখেন। বুঝতে পারেন- চিন্তা আবেগকে প্রভাবিত করে, আর আবেগ ফলাফলকে প্রভাবিত করে।
লেভেল ৭: এই লেভেলে আপনি আপনার সবকিছুর জন্য কৃতজ্ঞতা বোধ করেন। আপনি বুঝতে পারেন- বাইরের কিছুই আপনাকে বাঁচাবে না। কারণ শক্তি সবসময় আপনার ভেতরেই ছিল।
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.