নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন ভুবন

.........

সুমি

পৃথিবীর সব কিছুর বদলে আমি মা কে চাই-\nতেমনি বাবাকে।\nমা কে যেমন ভালবাসি তেমনি ভালবাসি দেশকে- যে মাটিতে আমার জম্ম, আমার প্রিয় বাংলাদেশ।\nঘৃণা করি আমাদের স্বাধীনতা আমাদের মায়ের ভাষার বিপক্ষে যারা কাজ করেন।\n\nপ্রিয় বই - পবিত্র কোরআন শরিফ\nপ্রিয় ব্যক্তি -- আমার মা,বাবা, নবী মুহাম্মদ (সাঃ), বিবি ফাতেমা, জননী জাহানআরা ইমাম এবং বঙ্গবন্ধু।\nপ্রিয় বন্ধু - বই, এবং রিপন।\nপ্রিয় কবিতা- স্বদেশ, স্বাধীনতা তুমি সহ আরো অনেক।\nপ্রিয় গান - মা ( রাশেদ )এ কোন ব্যথায় বুক ভেঙ্গে যায়,এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা, আমার সারা দেহ কেওগো মাটি সহ আরো অনেক।\nপ্রিয় খাবার- ভুনা খিচুরি, বেগুন বাজা,বাকর খানী এবং চা।\nশখ- ডাক টিকেট সংগ্রহ কার।

সুমি › বিস্তারিত পোস্টঃ

"আমি বাংলায় গান গাই" গানটি বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জ্ঞাপন করা সর্বকালের সর্বশ্রেষ্ঠ গানের মধ্যে অন্যতম ।

৩০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:২৩

কবি প্রতুল মুখোপাধ্যায় তাঁর গান আন্দোলনের গান, লড়াইয়ের গান, ভালবাসার গান।

"আমি বাংলায় গান গাই" গানটি বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জ্ঞাপন করা সর্বকালের সর্বশ্রেষ্ঠ গানের মধ্যে অন্যতম তা আজ অনস্বীকার্য। এই গানটি তাঁকে গানের জগতে অমরত্বের

স্থানে বসিয়ে দিয়েছে।



কবি এই কথা গুলো আমাদের দেশের আরেক সনাম ধন্য গুণী শিল্পী মাহমুদুজ্জামান বাবুর কন্ঠেও এসেছে---

সত্যিই দুজনেই অসাধারন গেয়েছেন ----

কবি প্রতুল মুখোপাধ্যায়ের সাথে আরো একটি নামটা উঠে আসবে মাহমুদুজ্জামান বাবুর। এই দু শিল্পী কন্ঠে গাওয়া গান বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জ্ঞাপন করা সর্বকালের সর্বশ্রেষ্ঠ গান হয়ে থাকবে। নিঃসন্দেহে বাবুর উদাত্ত কন্ঠে গাওয়া গানটাও অমর হয়ে থাকবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গানের মধ্যে অন্যতম হয়ে এতে কোন সন্দেহ নেই----



আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই,

আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই

আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর

আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর

বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ

আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।



আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই

আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই

আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় চিত্কার

বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক,

আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।



আমি বাংলায় ভালবাসি, আমি বাংলাকে ভালবাসি

আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি

আমি যা'কিছু মহান বরণ করেছি বিনয় শ্রদ্ধায়

মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়

বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক

আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।





কৃতজ্ঞ---

মিলন সাগার--

গিয়াসউদ্দিন ভাইয়া-

মন্তব্য ৩০ টি রেটিং +১২/-১

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩২

রসের হাঁড়ি বলেছেন: ধন্যবাদ চমতকার পোস্টের জন্য!
৫!

২| ৩০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৫

একরামুল হক শামীম বলেছেন: এই গানটা গতকালই শুনেছি মাহমুদুজ্জামান বাবু ভাইয়ের কন্ঠে।
যতবার শুনি ততই ভালো লাগে...
চিৎকার করে গাইতে ইচ্ছে করে...
আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই,
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই
আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর

৩| ৩০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৭

কোবরা বলেছেন: প্রতুল মুখোপাধ্যায়ের গানটি সত্যি অসাধারন.....

৪| ৩০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯

সোমেশ্বর অলি বলেছেন: সুমি, আবার জিগ্ গেস করছেন?

৫| ৩০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৪

সুমি বলেছেন: বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।

ধন্যবাদ সবাই কে------

৬| ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:২৬

আরিফুর রহমান বলেছেন: অসাধারন!

৭| ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৩১

ইমন০০৭ বলেছেন: আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। সত্যই খুব অসাধারন।
পোষ্টের জন্যে ধন্যবাদ।


৮| ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৩৪

পুতুল বলেছেন: বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। ৫।

৯| ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৩৮

গিয়াসউদ্দিন বলেছেন: পোস্টে মাহমুদুজ্জামান বাবুর নামটা উল্লেখ করলে ভালো হত। বাবুর উদাত্ত কন্ঠে না গাইলে এটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ গানের মধ্যে অন্যতম হত কিনা সন্দেহ..

১০| ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৪৫

সুমি বলেছেন: ধন্যবাদ সবাই কে---
ঠিক বলেছেন গিয়াসউদ্দিন ভাই----
আমি ঠিক করে দিচ্ছি---- ধন্যবাদ আপনাকেও

১১| ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৫৪

অলৌকিক হাসান বলেছেন: জনপ্রিয় এই গানটি পুনরায় জনপ্রিয় করেছে শিল্পী মাহমুদুজ্জামান বাবু। আমিও অতি ক্ষুদ্র অংশীদার আছি।

১২| ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:০১

মেহরাব শাহরিয়ার বলেছেন: ৫

১৩| ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:০১

সুমি বলেছেন: কেমন অংশীদার ভাইয়া বলবেন কি?

১৪| ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:০৫

অলৌকিক হাসান বলেছেন: সুমি @ বলা যাবে না। ;)

১৫| ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:১১

সুমি বলেছেন: plz বলেন ভাইয়া----
এই লেখাই এড করতে চাই----

১৬| ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:১১

সুমি বলেছেন: শাহরিয়ার ভাই ধন্যবাদ ----

১৭| ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:২২

অলৌকিক হাসান বলেছেন: আমার যে কাম, ওইটা করছিলাম আর কি গানটার লগে।

১৮| ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:২৫

পুতুল বলেছেন: অলৌকিক হাসান তবলচী?

১৯| ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৩১

অলৌকিক হাসান বলেছেন: ভালো বলেছেন @ পুতুল।

২০| ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৩৫

সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: এই গানটার প্রতিটি কথা,প্রতিটি লাইন আমার অস্তিত্বের সাথে মিশে আছে.....
গানটি যে আমার কতো প্রিয় তা নিশ্চয়ই আমার ব্লগের শিরোনাম দেখেই বুঝেছেন!
পোস্টের জন্য অশেষ ধন্যবাদ!!!
এ গান অমূল্য....রেটিং দিয়ে শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ণ করতে চাই না,সখী!

২১| ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৫

সুমি বলেছেন: ধন্যবাদ সখী তোমায়-----

২২| ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৫৭

বইপাগল বলেছেন: "বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।"
খুব প্রিয় একটা গান ... ৫ !!!

২৩| ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:১৪

মৃন্ময় আহমেদ বলেছেন: সংশোধনীঃ
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখেশুন ক্ষেপে গিয়ে করি বাংলায় চিত্কার..

আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়...

২৪| ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:১৪

মৃন্ময় আহমেদ বলেছেন: সংশোধনীঃ
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখেশুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিত্কার..

আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়...

২৫| ৩১ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:১৭

সিঁদুরে মেঘ বলেছেন: পোষ্টটা ভালো লাগল।
বাংলা আমার প্রিয় বাংলা...

২৬| ৩১ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:২০

এরশাদ বাদশা বলেছেন: সুমি'পা আছেন কেমন? অনেকদিন ব্লগে বসা হয়নাই। আপনার আগের পোস্টগুলোর কি হলো?

২৭| ৩১ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৪১

মাথামোটা বলেছেন: এই গান টা আমার একটুও ভাল লাগে না। আর বাবুর গলায় তো জঘন্য শোনায়।
তাই ১।

২৮| ০১ লা নভেম্বর, ২০০৭ রাত ১২:৩২

সুমি বলেছেন: ধন্যবাদ সবাইকে----

মৃন্ময় ভাইয়া ঠিক করে দেব-----

২৯| ১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪২

নাহীন বলেছেন: চমৎকার একটা পোস্ট।

১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৫

সুমি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.