নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্প, অনুভূতি আর জীবনের টুকরো কথা

সুম১৪৩২

আমি লিখি আমার দেখা, শোনা আর অনুভবের গল্প। কল্পনা আর বাস্তবের মিলনে গড়ে তুলি নতুন এক জগত। কলমে আমি হলো আমার একান্ত লেখা, শুধু আমার নিজের শব্দের ভুবন।

সুম১৪৩২ › বিস্তারিত পোস্টঃ

আমার কথা : আমরা এখনও স্টল নম্বর খুঁজছি ......

২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৪



একজন প্রকাশক আজ তাঁর লেখক-গ্রুপে একটি ম্যাসেজ দিয়েছেন। ম্যাসেজটা খুব বড় নয়। কিন্তু পড়তে গিয়ে আমি থমকে গেলাম।
কারণ ম্যাসেজটা বড্ড বেমানান। কেন বেমানান—সেটা একটু পরেই বোঝা যাবে।

অনেক প্রকাশকের আপত্তি সত্ত্বেও সিদ্ধান্ত হয়েছিল—একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি। পরে সরকারি হস্তক্ষেপে তারিখ পরিবর্তন করে করা হলো ২৫ ফেব্রুয়ারি। প্রকাশকদের দাবি ছিল—ঈদের পরে মেলা হোক।
সেটা হয়নি।
তবুও তাঁরা মেনে নিলেন।
কারণ বইমেলা কেবল ব্যবসা নয়—এটা এক ধরনের আবেগ, দায়বদ্ধতা, অপেক্ষা।

এখন সময় ২১ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৭টা ০৫ মিনিট। অর্থাৎ নির্ধারিত শুরুর মাত্র চার দিন আগে।
এক ঘণ্টা আগে প্রকাশকের ম্যাসেজ এলো—
“আমরা এখনও আমাদের স্টল নম্বর জানি না।”
বাক্যটি ছোট।
কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে বিশাল অস্বস্তি।

একজন লেখক যখন বইমেলায় যায়, সে শুধু নিজের বই নিয়ে যায় না। সে যায় আশা নিয়ে। পাঠকের সঙ্গে দেখা হবে—এই ভেবে।
বন্ধুদের বলবে—“স্টল নম্বর এইটা।”
ফেসবুকে লিখবে—“এই দিন, এই সময়ে থাকবো।”
কিন্তু যদি স্টল নম্বরই জানা না থাকে, তাহলে লেখক কী বলবে?
“আমরা কোথাও থাকবো”—এটা কি বলা যায়?

আর মাত্র চার দিন বাকি।
প্রকাশক জানেন না তাঁর স্টল কোথায়।
তিনি কবে সাজাবেন নিজের মতো করে স্টলটি? কোথায় হবে সেই ছোট্ট সাজানো জায়গা , যেখানে লেখক আর পাঠকেরা দাঁড়িয়ে সেলফি তুলবে?

প্রকাশক ব্যবসা করেন।
লেখক স্বপ্ন দেখেন।
সম্পর্কটা অদ্ভুত—একজন হিসাব রাখেন, আরেকজন হৃদয়।
তবুও দু’জন একই নৌকায় ওঠেন। কারণ বইয়ের বাজার বড় হোক—এই চাওয়া দু’জনেরই।
গত বছর ব্লগে বইমেলার বিক্রির কিছু ডাটা নিয়ে লিখেছিলাম।
যতটুকু মনে পরে, ২০২৪ সালে বিক্রি হয়েছিল প্রায় ৬০ কোটি টাকার বই।
২০২৫-এ সেটি নেমে আসে প্রায় ৪০ কোটিতে।
এক বছরে ২০ কোটি টাকার পতন—এটা কোনো ছোট সংকেত নয়।

যখন এমন অবস্থা, তখন দরকার ছিল একসাথে বসে কথা বলা।
দরকার ছিল পরিকল্পনা।
দরকার ছিল সমন্বয়।
অথচ আমরা এখনও স্টল নম্বর খুঁজছি। ☹️☹️☹️

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: দরকারি বিষয় নিয়ে লিখেছেন ; কেউ কেউ বলছেন বাংলা একাডেমির পরিচালক আজম খান মনোভাব ভালা না । আসলে বই মেলা নিয়ে কি হইতাছে ? পরপর দুইবছর এমন ঘোটালা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.