নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্প, অনুভূতি আর জীবনের টুকরো কথা

সুম১৪৩২

আমি লিখি আমার দেখা, শোনা আর অনুভবের গল্প। কল্পনা আর বাস্তবের মিলনে গড়ে তুলি নতুন এক জগত। কলমে আমি হলো আমার একান্ত লেখা, শুধু আমার নিজের শব্দের ভুবন।

সুম১৪৩২ › বিস্তারিত পোস্টঃ

আমার কথা : একুশে বইমেলায় আপনাদের আন্তরিক আমন্ত্রণ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০৩



অনেক জল্পনা–কল্পনার পর অবশেষে শুরু হলো একুশে বইমেলা ২০২৬।
বইপ্রেমীদের এই মহোৎসবে এবার আমার জন্য একটি বিশেষ মুহূর্ত—
এই প্রথম আমার দুটি বই একসাথে মেলায় এসেছে।



বই দুটি প্রকাশিত হয়েছে প্রতিভা প্রকাশ থেকে।
মেলায় আমার বইগুলো পাওয়া যাবে প্রতিভা প্রকাশনের স্টলে—
স্টল নম্বর: ৯২২, ৯২৩, ৯২৪।



মেলায় আসবেন, ঘুরে দেখবেন, বইয়ের পাতা উল্টে দেখবেন—

আপনাদের সকলকে মেলায় আমন্ত্রণ।
আর আমন্ত্রণ রইল—আমার বইগুলোর পড়ার।


ভালোবাসা ও কৃতজ্ঞতা সবার জন্য।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:২৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনার বই কিনলে কি autograph দিবেন ? আশা করি বই মেলায় যাওয়া হবে এবার ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৬

সুম১৪৩২ বলেছেন: দেখা হলে অবশ্যই অটোগ্রাফ পাবেন।
তবে আগে থেকেই সাবধান করছি—আমার হাতের লেখা শুধু আমার কাছেই অপূর্ব শিল্পকর্ম মনে হয়। বাকিদের কাছে সেটা সাধারণত “রোমান ভাষার প্রাচীন পাণ্ডুলিপি” বলে মনে হয়!

তাই অটোগ্রাফ পেলে গর্ব করে বলবেন—
“রোমান লেখকের অটোগ্রাফ পেয়েছি!”

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনাকে অভিনন্দন।

আমিও একজন প্রকাশক খুঁজছি। তাই, আমার একটু জানার আগ্রহ ছিলো।

বইগুলোর জন্যে প্রকাশক কি লেখার কোন রয়ালটি দিবেন? প্রকাশের আগে কোন টাকা দিতে হবে কি?

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪০

সুম১৪৩২ বলেছেন: অভিনন্দনের জন্য আন্তরিক ধন্যবাদ।

আমার প্রথম বই প্রকাশের আগে প্রকাশনা থেকে জানানো হয়েছিল—২০০ কপি বই কিনতে হবে। সে শর্তে আমি রাজি ছিলাম। কিন্তু পরে তারা আমার লেখা পছন্দ করায় সেই শর্ত থেকে সরে আসে। বরং বইটি নিয়ে একজন কবি ও প্রকাশকের মূল্যবান মতামতও পেয়েছিলাম।

তবুও নিজের মানুষদের দেওয়ার জন্য আমি স্বেচ্ছায় ৫০ কপি বই কিনেছিলাম।

দ্বিতীয় বইয়ের ক্ষেত্রে প্রকাশনা থেকে কোনো শর্ত দেওয়া হয়নি। তারপরও আমি ৫০ কপি অর্ডার করে রেখেছি।

তবে বাস্তবতা হলো—বই প্রকাশের ক্ষেত্রে প্রকাশকদেরও খরচ ও ঝুঁকি থাকে, তাই অনেক সময় লেখককে আর্থিকভাবে অংশ নিতে হয়।

রয়্যালটি নিয়ে এখনো আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। আপাতত সে বিষয়ে কথা বলার চেয়ে আমি নিজের পাঠক তৈরি করায় বেশি মনোযোগ দিচ্ছি। সেই কারণেই আমার নেওয়া ৫০ কপি বই বিভিন্ন পাঠাগারে পাঠিয়েছি, পাশাপাশি কিছু বুকটিউবারকেও উপহার দিয়েছি।

আমার বিশ্বাস—পাঠক তৈরি হলে বাকিটা সময়ই বলে দেবে।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০৮

ডার্ক ম্যান বলেছেন: আপনার জন্য শুভকামনা

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪৩

সুম১৪৩২ বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমার বই গুলো পড়ার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১১

শায়মা বলেছেন: অনেক শুভকামনা।

বইমেলা গেলে অবশ্যই নিয়ে আসবো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪৩

সুম১৪৩২ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ২য় বই টি পায় যাবে মার্চের ৫ তারিখের পর থেকে। প্রতিভা প্রকাশ , ষ্টল নম্বর ৯২২ থেকে ৯২৪। ই গুলো পড়ার আমন্ত্রণ রইল। আমার বিশ্বাস বই গুলো আপনার ভালো লাগবে।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বইমেলা যাবার ইচ্ছে আছে,
অবশ্যই খুঁজে বের করব ।
ভালো লাগলে কিনে নেবো ।

..........................................................
এই বই মেলায় কতজন সামুর সদস্যর বই প্রকাশ
হচ্ছে তার একটি লিষ্ট থাকা উচিৎ ছিলো
কিন্ত মডুরা ঘুমাচ্ছে, উদ্যোগ নেবে কে ???

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪৮

সুম১৪৩২ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

দ্বিতীয় বইটি আগামী ৫ মার্চের পর থেকে পাওয়া যাবে।
প্রতিভা প্রকাশের স্টল নম্বর ৯২২–৯২৪-এ বইটি থাকবে।

পড়ার আমন্ত্রণ রইল। আমার বিশ্বাস, বইগুলো আপনার ভালো লাগবে।

জি, ঠিকই বলেছেন। যদি একটি তালিকা থাকত, তাহলে আমরা সবাই সবার বই কিনে একে অন্যের উদ্দীপনার অংশ হতে পারতাম।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: এ বছর বইমেলায় আমি যাবো না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৫২

সুম১৪৩২ বলেছেন: এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত—যা আমি সবসময় সম্মানের সাথেই দেখি।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪১

রানার ব্লগ বলেছেন: এই বইমেলা আমি প্রত্যাখ্যান করেছি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৫৯

সুম১৪৩২ বলেছেন: আপনার প্রত্যাখ্যানের পেছনে যে রাগ বা দুঃখ থাকতে পারে, তা কিছুটা আন্দাজ করতে পারছি। এবারের বইমেলা নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো সত্যিই অনাকাঙ্ক্ষিত ছিল। সেই কারণেই অনেকেই বইমেলা থেকে নিজেকে দূরে রেখেছেন।

তবুও আমার ছোট্ট কথা—আমরা যারা বই ভালোবাসি, তাদের সবার প্রাণের জায়গা এই বইমেলা; যা বছরে মাত্র একবার আসে।

আশা করি অভিমান ভুলে একদিন হলেও মেলায় আসবেন।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.