নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্প, অনুভূতি আর জীবনের টুকরো কথা

সুম১৪৩২

আমি লিখি আমার দেখা, শোনা আর অনুভবের গল্প। কল্পনা আর বাস্তবের মিলনে গড়ে তুলি নতুন এক জগত। কলমে আমি হলো আমার একান্ত লেখা, শুধু আমার নিজের শব্দের ভুবন।

সুম১৪৩২ › বিস্তারিত পোস্টঃ

প্রকাশিত হলো আমার নতুন উপন্যাস “১০ সেকেন্ড”

১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩২

আমার সদ্য প্রকাশিত উপন্যাস “১০ সেকেন্ড” পড়ার জন্য সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি গল্পটি আপনাদের হৃদয়ে একটি বিশেষ অনুভূতি তৈরি করবে।




বইয়ের ফ্লাপের লেখা

শামসু কখনো নায়ক হতে চায়নি। সে শুধু চেয়েছিল তার মেয়েটা মানুষ হোক।
বিল্ডিংয়ের গায়ে ঝুলে প্রতিদিন রং করে সে। উচ্চতাকে ভয় পায়, তবুও কাজ করে। কারণ ভয় থেকেও বড় তার সংসার। কিন্তু একদিন হঠাৎ দড়ি খুলে যায়। তারপর...

"মাত্র ১০ সেকেন্ড।"

এই '১০ সেকেন্ডে' শামসুর সামনে ফিরে আসে তার পুরো জীবন। নদীর পাড়ে কাটানো শৈশব, দারিদ্র্য, হারিয়ে ফেলা মানুষগুলো, ভালোবাসা, সংগ্রাম, ভয়, স্বপ্ন আর ছোট্ট মেয়েটার মুখ।

একজন মানুষ আকাশ থেকে নিচে পড়ছে। মানুষটার নাম শামসু। পেশায় রংমিস্ত্রি। সে খুব সাধারণ একজন মানুষ। সংসার আছে, স্ত্রী আছে, আর আছে একটি ছোট মেয়ে যে তাকে কখনো ‘বাবা’, আবার কখনো ‘বাপজান’ বলে ডাকে।

জীবন খুব ছোট নয়; আমরা সময় পাই না বলেই ছোট মনে হয়। কখনও কখনও, পুরো জীবন ভেসে ওঠে মাত্র ১০ সেকেন্ডে।
পৃথিবীর সবচেয়ে বড় গল্পগুলো অনেক সময় খুব সাধারণ মানুষদের জীবনেই লুকিয়ে থাকে। আমরা এই মানুষগুলোকে প্রতিদিন দেখি রাস্তার পাশে, বিল্ডিংয়ের গায়ে, ভিড়ের মধ্যে। তবুও খুব একটা খেয়াল করি না।

'১০ সেকেন্ড' ঠিক তেমনই এক গল্প। একজন বাবার গল্প। খুব সাধারণ একজন মানুষের গল্প



মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শুভ কামনা রইলো।

১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:৫৩

সুম১৪৩২ বলেছেন: ধন্যবাদ

২| ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:২৬

সৈয়দ কুতুব বলেছেন: দেখি কিনবো ...

১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:৫৩

সুম১৪৩২ বলেছেন: ধন্যবাদ

৩| ১৩ ই জুলাই, ২০২৬ রাত ৯:৪৯

শায়মা বলেছেন: শুভকামনা!!! :)

১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৪

সুম১৪৩২ বলেছেন: ধন্যবাদ

৪| ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একজন বাবার গল্প। খুব সাধারণ একজন মানুষের গল্প
......................................................................................
প্রতিটা গল্পের একটা থীম থাকে, অবশ্যই আছে
আপনার সাফল্য কামনা করছি ।

১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৫

সুম১৪৩২ বলেছেন: ধন্যবাদ

৫| ১৪ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

গোবিন্দলগোবেচারা বলেছেন: ভালো থিম। পড়ার আগ্রহ থাকলো।

তবে এম্পেয়ার স্টেট বিল্ডিং থেকে নিচে পড়তে একজনের দশ সেকেন্ডের কম সময় লাগে। বাংলাদেশের ১০ ২০ তলা উচু বিল্ডিং থেকে পড়তে দুই তিন সেকেন্ডের বেশি লাগার কথা না। পড়ার সময় কোমরের দড়ি জট পাকালে বা এদিকে ওদিকে ধাক্কা খেলে তাও ৫ সেকেন্ডের বেশি লাগার কথা না।

১৪ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৭

সুম১৪৩২ বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর পর্যবেক্ষণের জন্য। আসলে “১০ সেকেন্ড” গল্পে সময়টাকে শুধু বাস্তব সময় হিসেবে নয়, শামসুর জীবনের শেষ মুহূর্তের অনুভূতি ও স্মৃতির প্রতীক হিসেবেও ব্যবহার করা হয়েছে। দুর্ঘটনার সেই মুহূর্তে মানুষের মস্তিষ্কে অনেক স্মৃতি খুব দ্রুত ফিরে আসতে পারে—এই মানবিক অনুভূতিটাকেই গল্পের মূল জায়গায় রাখা হয়েছে। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য আবারও ধন্যবাদ। আর বইটি পড়ার আমন্ত্রণ রইলো।

৬| ১৪ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩২

রাজীব নুর বলেছেন: বইটি অবশ্যই সংগ্রহ করবো।

১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:৫৪

সুম১৪৩২ বলেছেন: ধন্যবাদ আপনাকে , আশা করি ভালো লাগবে

৭| ১৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩২

শ্রাবণধারা বলেছেন: আপনার এই গল্পের কাহিনীটা আগে কোথাও পড়েছি।

ঘটনাটি এমন: একজন লোক একটি উঁচুতলার দালান থেকে পড়ে যাচ্ছেন, আর পড়তে পড়তে তাঁর মাথায় নানা ঘটনা ও চিন্তা ভেসে উঠছে। আপনার কাহিনীটি সেখান থেকেই ধার করা বলে আমার মনে হয়।

যাই হোক, আপনার প্রকাশিত বইটির জন্য আন্তরিক শুভকামনা রইল।

১৫ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৬

সুম১৪৩২ বলেছেন: আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি এই ধরনের কোনো বই পড়িনি, তাই বিষয়টি আমার জানা নেই। তবে এমন কোনো বই যদি থেকে থাকে, দয়া করে বইটির নাম শেয়ার করলে খুব উপকৃত হবো। আমিও বইটি পড়ার সুযোগ নিতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.