| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজপথে আজ বিএনপির অবস্থানের মধ্যে যারা নানাবিধ দোষ খুঁজে পাচ্ছেন তারা কি একবারও ভেবেছেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আওমীলীগের কেন এত টালবাহানা? তারা কেন বিএনপির এই দাবী মেনে নিচ্ছে না? কেন বিএনপি রাজপথে নামলেই বারবার বলা হচ্ছে তারা যুদ্ধাপরাধীর বিচার বানচালের জন্য রাজপথে নেমেছে? বিএনপি রাজপথে নেমে যদি দোষ করে তাহলে রাজপথে নামাতে বাধ্য করে আওমীলীগ কি দোষটা আগে করেনি? যুদ্ধাপরাধীদের বিচারের নামে আওমীলীগ ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে আর বিএনপি তার দাবী নিয়ে মাঠে নামলেই কি দোষ?
০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:২৭
সান কিং-১ বলেছেন: আর আজ বিএনপি রাজপথে নামলেই যত দোষ।
২|
০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৫৭
যোগী বলেছেন: তত্ত্বাবধায়ক সরকার ইসুটা অবশ্য বিএনপির একটা যোক্তিক ইসু।
তাই বলে এই সময় যখন রাজাকারের দোসররা সারা দেশে তান্ডব শুরু করে নির্বিচারে সাধারন জনতা পুলিশ সংখ্যালঘু মারছে। তখন বিএনপি কিছুতেই জামাত-শিবির কে সঙ্গে নিয়ে শেলটার দিয়ে রাজপথে নামতে পারেনা।
০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩০
সান কিং-১ বলেছেন: যুদ্ধাপরাধী ইস্যু দিয়ে আওমীলীগ যখন ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে তখন বিএনপির করণীয় কি বলতে পারেন কি?
৩|
০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৫৯
জামান2021 বলেছেন: বাংলাদেশ জিন্দাবাদ।
জাতীয়তাবাদী শক্তি এক হও।
০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩১
সান কিং-১ বলেছেন: বাংলাদেশ জিন্দাবাদ।
জাতীয়তাবাদী শক্তি এক হও।
৪|
০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:০৪
খইকাঁটা বলেছেন: যোগীকে বলছি, আপনার কথা ঠিক। কিন্তু আপনারা এমনভাবে ঘটনাগুলোকে সময়ের সাথে বেঁধে দিয়েছন, এখন বিএনপি-তো ফাপরে পড়ে গেল। আর এটাযে আপনাদের চালাকি এব্যাপারটা আমাকে অবিশ্বাস করতে বলবেন না, প্লীজ।
০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩২
সান কিং-১ বলেছেন: বিএনপিকে ফাপরে ফেলার জন্যই আওমীলীগের এই চাল।
৫|
০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:২২
লিঙ্কনহুসাইন বলেছেন: বিএনপির উচিৎ ছিল এরকম একটা পরিস্থিতিতে আওয়ামীলীগ এবং জামাতকে এক সাথে বসিয়ে একটা মীমাংসা করার , কিন্তু তারাও এইটা না করে জামায়াতের সাথে যোগ দিয়ে দেশে আরো পরিস্থিতি ভয়াবহ করে দিলো । তারা কেউ দেশের কথা চিন্তা করেনা , ক্ষমতার কথাই ভাবে , আরেকটা ১-১১ আসল খুশি হমু
০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩৫
সান কিং-১ বলেছেন: আওমীলীগের মিমাংসার ইচ্ছাই যদি থাকত তাহলে তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে জল ঘোলা করত না। যেকোন ভাবে আরেকবার ক্ষমতায় যাওয়াটাই তাদের মূল উদ্দেশ্য। আওমীলীগ এক ঢিলে সব কয়টা পাখি মারতে চাইছে।
৬|
০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:২৪
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
সরকার আজ খুবই ভুল চাল চাললো -- এর খেসারত বইবে জনগন
০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৪০
সান কিং-১ বলেছেন: সরকার ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে।
৭|
০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩১
বুনো বলেছেন: এতোদিন বলিয়া খুব সুখ পাইতেছিল, 'বিএনপি জামাতে বিলীন হইয়া গেছে'।
আজকে যখন বিএনপি জামাতের হরতালের কোনরূপ সমর্থন না দিয়া নিজেরাই হরতাল দিল, তখন একেক জনের ডায়রিয়া ছুটছে। মোয়াজ্জেম হোসেন আলাল'রে গুলি করছ! বিএনপি কি জিনিস এখন হাড়ে হাড়ে টের পাবা।
০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৪৫
সান কিং-১ বলেছেন: 'বিএনপি জামতে বিলীন হয়ে গেছে' এটা সাধারণ মানুষকে আওমীলীগের ছেলে ভোলানো গল্প। আওমীলীগ পরিকল্পিত ভাবে দেশকে সংঘাতের মুখে ঠেলে দিয়ে নির্বিচার গণহত্যা চালিয়ে আরেকবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে।
৮|
০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩৭
রাসেল ভাই বলেছেন: ওয়েলকাম ব্যাক ।
০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৪৬
সান কিং-১ বলেছেন: ধন্যবাদ।
৯|
০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৪৩
htusar বলেছেন: বুঝলাম , কিন্তু ভাই; আমাদের দাবি যুদ্ধপরাধের ফাঁসি। এক্ষেত্রে কিন্তু প্রথম দিকে বিএনপি সঙ্গে ছিল না; বরং ফ্যাসিবাদ বলসে। ৮ম দিনে তারা এর পক্ষে কথা বলসে। আর এখনো কিন্তু তারা জামাতের মত রাজাকারের দলটার সঙ্গ ছাড়ে নাই। তত্ত্বাবধায়ক অবশ্যই বড় ইস্যু কিন্তু তার চেয়েও বড় ইস্যু রাজাকারের ফাঁসি।
০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫৫
সান কিং-১ বলেছেন: তাহলে বুঝুন যত সুযোগই আওমীলীগকে দেয়া হোক তাদের লেজ কখনও সোজা হবেনা। আর বিএনপি জামাত ছাড়ে নাই শুধু এটা দেখলেই হবে আওমীলীগ জামাতকে নিষিদ্ধ করল না সেটা দেখলেন না? নিরপেক্ষ কথা বললে সবই বলতে হবে।
স্বাধীন দেশের নাগরিক হিসেবে আইনের শাসনের প্রতি যদি শ্রদ্ধাশীল হোন তাহলে সুষ্ঠ বিচার দাবী করতে পারেন, বিচারে কি সাজা হবে সেটা নিশ্চিত করে দিতে পারেন না।
১০|
০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫৬
যোগী বলেছেন: যুদ্ধাপরাধী ইস্যু কে কেন বলছেন আওমীলীগের ঘোলা পানিতে মাছ শিকার করা?
এই ইসুতো আজকের না, এই অঙ্গীকার আওয়ামিলীগ করেছে গত নির্বাচনের আগে, আর তাই আওয়ামিলীগ ক্ষমতায় আসতে পেরেছে। এটা তাদের নির্বাচনি ওয়াদা। আর এই ওয়াদা পুরন করতে আওয়ামিলীগ জনগনের কাছে বাধ্য।
যদি এটা বিএনপির মতে ঘোলা পানিতে মাছ শিকারই হয়, তাহলে যখন আওয়ামিলীগ সেই মাছ শিকার করার অঙ্গিকার করেছিল তখন বিএনপি কোন কথা বলেনি কেন?
০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:০৩
সান কিং-১ বলেছেন: এটা ঘোলা পানিতে মাছ শিকার নয়। এটাকে পুঁজি করে তত্ত্বাবধায়ক সরকার বিহীন একপাক্ষিক নির্বাচন করে দ্বিতীয়বার ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার। সরকার এক ঢিলে সব পাখি মেরে দ্বিতীয়বার ক্ষমতার পথ পরিষ্কার করতে চাইছে।
১১|
০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:১০
যোগী বলেছেন: সরকার যদি সেই পাঁয়তারাই করে তাহলে, বিএনপিও অঙ্গিকার করুক যে তত্বাবধায়ক সরকার ব্যাবস্তা চালু করলে তারা যুদ্ধাপরাধীদের বিচারে সরকার কে পূর্ন সহযোগিতা দিবে।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:০৩
সান কিং-১ বলেছেন: প্রস্তাবটা আওমীলীগকে দিতে বলুন। সমস্যাটা তৈরী করেছে আওমীলীগ এর সমাধানের প্রস্তাবও আওমীলীগকেই দিতে হবে। আরো বলুন জামাতকে নিষিদ্ধ করতে, সমস্যা কোথায়! জামাত শিবির বা যুদ্ধাপরাধী ইস্যুতে কি বিএনপির তৃণমূল কর্মীরা এতদিন কিছু বলেছে, এরা কি যুদ্ধাপরাধীদের মুক্তির দাবীতে মাঠে নেমেছে? মির্জা ফখরুল কি বলেছিল যুদ্ধাপরাধীদের ছেড়ে দিতে হবে? তাহলে সরকার তাকে দিনের পর দিন জেলে পুরে রেখেছিল কেন? সব একত্রে মিশিয়েছে আওমীলীগ তাই তার সমাধানের শুরুটাও আওমীলীগকেই আগে করতে হবে। বিএনপি অনেক ধৈর্য ধরেছ কিন্তু রাজপথ ছাড়া বিএনপির জন্য অন্য কোন পথ আওমীলীগ খোলা রাখেনি।
১২|
০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:১২
শিপু ভাই বলেছেন:
বিম্পি চাইলেই আম্লীগ তত্ত্বাবধায়ক দিবে কেন???
১৩|
০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৩৪
যোগী বলেছেন: @শিপু ভাই তত্ত্বাবধায়ক সরকার ব্যাবস্তা জনগনের একটা অংশের দাবি, সাথে বিএনপিরও দাবি। আবার বিএনপি বলছে তারাও সাধারন জনতার সাথে যুদ্ধাপরাধীদের বিচার চায়।
যদি এই সবই সত্যি হয়, তাহলে এই বিষয় গুলা নিয়ে একটা ট্রেডিং এর প্রস্তাব কেন বিএনপি সরকার কে দিচ্ছে না?
১৪|
০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৫০
বিপদেআছি বলেছেন: যোগী ঠিকই বলেছে , মানলাম সরকারের কিছু কুবুদ্ধি আছে , তাই বলে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিএনপির টালবাহানা গ্রহনযোগ্য নয়।বিএনপির জামাতপ্রীতি একে আরো জনবিচ্ছিন্ন করবে।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:০৯
সান কিং-১ বলেছেন: তত্ত্বাবধায়ক সরকার দাবী মেনে নিতে বলুন। তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্ধ করতে বলুন। বিএনপি এতদিন ধৈর্য ধরেই ছিল।
১৫|
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪০
বিপদেআছি বলেছেন: লেখক বলেছেন: তত্ত্বাবধায়ক সরকার দাবী মেনে নিতে বলুন। তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্ধ করতে বলুন। বিএনপি এতদিন ধৈর্য ধরেই ছিল।
ভাই আমি লীগ , বিএনপি করিনা ।আমার মেনে নেওয়া না নেওয়ায় কিছু আসে যা্যনা।
১৬|
০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:২৫
আশিকুর রহমান ১ বলেছেন: আইয়ুব ইয়াহিয়া এরশাদের পরিনতি কি হয়েছিলো?
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৫৬
রিওমারে বলেছেন: আওয়ামীলিগ নিজের পতন নিজেই ঢেকে আনতেছে।। কারন পাপী যখন পাপে নিমজ্জিত হতে থাকে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না।। হাসিনার অবস্থাও হয়েছে তাই।।