নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নভেলার মাঝি...

সুপান্থ সুরাহী

কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...

সুপান্থ সুরাহী › বিস্তারিত পোস্টঃ

ব্যস্ততা খুব বেশি

০৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৮



মেসেজ দিবে রাত বারোটায়
চলবে আলাপ দু'চার ঘন্টা ধরে
খুব ভালো আজ হয়েছে ভাই
বলবে তখন ভাবের বিনয় করে।
যেই না কোনো কাজের জন্য
মেসেজ দিয়ে বলব শুনেন দেশি
বলবে হেসে—ভাইয়া জানেন-
আমার না আজ ব্যস্ততা খুব বেশি...

মঞ্চে উঠেই বিরাট আওয়াজ
দেশ বাঁচাতে তারুণ্য সব জাগো
ন্যায়ের জন্যে জীবন জাগাও
শপথ করে জাতির কাজে লাগো
ডাকলে তাদের করতে লড়াই
আসলো আসল যোদ্ধা ছদ্মবেশী
বলবে হেসে—ভাইয়া জানেন-
আমার না আজ ব্যস্ততা খুব বেশি...

পকেট উজার ভাইয়া দেবেন
মাসের জন্য হাজার দশেক টাকা
প্রমিজ দিলাম পাঠিয়ে দেবো
আপনি যখন যাবেন কাজে ঢাকা
ফোন হবে রোজ ধরবে না সে
বাক বিতাণ্ডায় বাড়লে রেষারেষি
বলবে হেসে—ভাইয়া জানেন-
আমার না আজ ব্যস্ততা খুব বেশি...

একটা ফোনেই সব ফেলে যান
দোস্তি বড়োই দাম দিয়ে ভাই কেনা
আকাশ পাতাল এক করে দেন
এমন ব্যাপার এই দেশে বেশ চেনা
আপনি যে দিন থাকেন আশায়
ডাকেন তাদের দরকারে খুব বেশি
বলবে হেসে—দোস্ত জানিস-
আমার না আজ ব্যস্ততা খুব বেশি...

কাজের আগে—লাগবে আজই
দাও প্রিমিয়াম মান কোন কম নাই
তোমার কাছেই কাজের আসল
কোয়ালিটির ফ্লেভার আমরা পাই
এর পরে ভাই বিল পেতে রোজ
বললে কথা দেখিয়ে রাগের পেশি
বলবে হেসে—ভাইয়া জানেন-
আমার না আজ ব্যস্ততা খুব বেশি...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.