নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুক্তিই হোক মুক্তির হাতিয়ার।

সুরথ সরকার

সমস্ত অবিশ্বাসকে পিছনে ফেলে এমন একটি সমাজ গড়বো,যে সমাজ সমস্ত অবিশ্বাসকে দূর করবে যুক্তি দিয়ে।

সুরথ সরকার › বিস্তারিত পোস্টঃ

জাগ্রত বিবেক

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

আমি আবার ফিরে এসেছি

এসেছি, বিবেকের দরজায় প্রবল করাঘাত করতে

অন্যায়ের বিপুল সমারোহ দেখেও যারা অসচেতন

এখনও যারা অচেতন হয়ে ঘুমের মধ্য বিস্মৃতির প্রান্তরে দাড়িয়ে

তারা মুগ্ধভাবে চেয়ে আছে স্মৃতির ক্যানভাস।

আমি তাদের বিবেকের দরজায় করাঘাত করতে এসেছি

আমি এসেছি স্বপ্নমমতায় ঢাকা বিবেককে জাগিয়ে

মনুষ্যত্বের আবেশে রাঙ্গিয়ে দিতে।



আমি আবার ফিরে এসেছি

এসেছি, অনেক দূরের পথ মাড়িয়ে

নতুন সে দেশে, নতুন সময়ে।

এখানে অবিশ্বাসের কালো ধোঁয়ায় ছেয়ে আছে আকাশ

নিচে বিপুলা পৃথিবী;

চরাচরে অসীম নির্জনতা।

এখানে মনুষ্যত্ব বিক্রি হয় খোলা বাজারে

মনুষ্যত্বহীন ছায়া মানুষের দল

এ ওর বিকৃত রুপ নিয়ে দারুন রকমের আনন্দে মেতে উঠেছে।

ফাঁকা আওয়াজ যেমন সহজে হারিয়ে যায় বিশাল মরুভূমিতে

তেমনি অস্তিতের শূন্য দুয়ারে মমতা ও মনুষ্যত্বহীনের কান্না

ভাঙ্গা বাঁশির মত বেজে চলে আমৃত্যু কাল।



আমি আবার ফিরে এসেছি

এসেছি, কালো কাবিনে মোড়া সময়কে

প্রভাত আলোয় রাঙ্গাতে।

যারা নিজের অতীত ভুলে বসে আছে

আমি তাদের সামনে সোনালী অতীত থেকে

গুচ্ছ গুচ্ছ রক্ত আর রুপের বর্ণীল ঝর্ণার মধ্য ভাসমান

রক্ত কবরী তুলে ধরবো।

জাগিয়ে তুলবো অন্তবোধের বিগ্রহ।

যে বিগ্রহ মনে করিয়ে দেয়

সম্মুখ সমরের সেই দুর্জয় সাহস

অন্যায় আর শোষণের বিরুদ্ধে

ঝাঁঝালো মিছিলের গগনচুম্বী আওয়াজ

ভয়হীন মানুষের দুর্দম এগিয়ে যাওয়ার ভঙ্গি।



যাদের বিবেক এখনও মরে যায়নি ভয় নামক ভয়ানক ক্যান্সারে,

জানি তারা জেগে উঠবে

জেগে উঠবে সময়ের শ্রেষ্ঠ সন্তন হয়ে

তারা অতীত থেকে রং নিয়ে বর্তমানের তুলি দিয়ে

ভবিষ্যতের ক্যানভাসে এঁকে তুলবে সেই ছবি

যা দেখার জন্য আমি বারবার ফিরে আসি।



জাগ্রত বিবেক

(সুরথ সরকার)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.