| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুরথ সরকার
সমস্ত অবিশ্বাসকে পিছনে ফেলে এমন একটি সমাজ গড়বো,যে সমাজ সমস্ত অবিশ্বাসকে দূর করবে যুক্তি দিয়ে।
তুমি আমাকে বিয়ে করে ঘর দিয়েছ
তোমার নামের সাথে নাম মিলিয়ে পূর্ণ করেছ আমার নাম
সমাজের ক্যানভাসে।
তাই কি আমাকে মানতে হবে তোমার নিয়ম, কানুন, আদেশ
তোমার উপদেশ, অবহেলা, নির্যাতন
তোমার ভোগ্যবস্তু হিসাবে মেনে নিতে হবে
তোমার দেহের অবৈধ্য কসরত
তাহলে আমি বলবো,
না আমি মানতে পারবো না, মানবো না
তোমার মুখ থেকে অবজ্ঞায় ছিটান থুথু গায়ে মাখতে।
যখন ইচ্ছা তোমার পুরুসাঙ্গ আমার ভেতরে ঠেসে দেবে
আমাকে নিয়ে মেতে উঠবে সর্বনাশের জল খেলায়
আমাকে বাধ্য করবে তোমার ঔরসজাত সন্তানকে বহন করতে।
তাহলে আমি বলবো,
না আমি মানতে পারব না, মানবো না।
তুমি যদি মনে কর তুমি পুরুষ
পুরুষ মানে কর্তৃত্ব
পুরুষ মানে নারীকে যেমন ইচ্ছা ব্যাবহার করা
আর পুরুষ বলে তুমি সমাজ
সমাজের আইন কানুন নীতি
তাহলে আমি বলবো,
আমি ঘৃণা করি সেই পুরুষকে, সমাজকে
আমি ঘৃণা করি সেই নিয়ন কানুন নীতিকে।
আমি নারী ও স্ত্রী হবার বহু আগে আমি মানুষ
হাত , পা, মাথা, চোখ সবমিলিয়ে আমি পরিপূর্ণ মানুষ
আর মানুষ বলেই আমি আজ তোমাদের সমাজের কেন্দ্রবিন্দুতে দাড়িয়ে
মাথা উচু করে এক গাল থুথু ছিটিয়ে বলতে চাই
আমি একজন নারী এবং সর্বোপরি একজন মানুষ
আর মানুষ বলেই আমারও অধিকার আছে
ইচ্ছা অইচ্ছা মত প্রকাশের
ভালোকে হ্যাঁ খারাপকে না বলার।
আমারও অধিকার আছে নিজকে জানার চেনার
এবং গ্রহন করার।
তুমি যদি মনে কর তুমি আমাকে বিয়ে করেছ
তাই আমকে মানতে হবে তোমাকে
মানতে হবে তোমার তৈরি জগতের বর্বর অমানবিক শোষণ শাসন।

মানবো না
(সুরথ সরকার)।
©somewhere in net ltd.