| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুরথ সরকার
সমস্ত অবিশ্বাসকে পিছনে ফেলে এমন একটি সমাজ গড়বো,যে সমাজ সমস্ত অবিশ্বাসকে দূর করবে যুক্তি দিয়ে।
যে প্রশ্নের উওর খুজতে গিয়ে
আমি উৎভ্রান্ত পথিকের মত
কেবলই ঘুরে বেড়িয়েছি জীবন পথে
যে হিসাব মেলাতে গিয়ে আচরে পড়েছি
ঘূর্ণি বাতাসের মাতাল হাওয়ার দমকা টানে
সে উত্তর, সে সহজ হিসাবের ভেল্কিবাজী
অজানাই রয়ে গেল।
আজও অন্ধকারেরই পড়ে রইল
৫১ টি সতত সবুজের মত দুলতে থাকা
স্বপ্নিল হৃদয়ের কুসুমিত বাসনা।
মাতৃ জঠরের অন্ধকার দুয়ার ভেদী আলো
যেদিন প্রথম স্পর্শ করলো
আমার রক্তে মোড়ানো সাষ্টাঙ্গ শরীর
সেইদিনই প্রানের দীপ্তি, আলো হয়ে
দেখা দিল বিদ্যুৎ রেখায়।
নির্মল বাতাসে সঞ্চারিত প্রানের ঢেউ
মুখরিত করলো দশদিক ।
সেদিনই প্রথম প্রশ্নে বিদগ্ধ হল মন
কুসুম কমল মনের উপর বিষের ফলা হয়ে
কেবলই বিধেছে প্রশ্নবান।
যন্ত্রণায় কাতর ব্যাথিত মনের
আর্তনাদের খবর ধরে রেখেছে দিস্তে দিস্তে দলিল।
দিবসের শেষ আলোয়, ক্লান্ত ডানার যন্ত্রণায়
ভগ্ন হৃদয় যখন আবসাদে আছন্ন
যখন স্মৃতির দুয়ার একটার পর একটা
অবরুদ্ধ হয়ে চলেছে
যখন দুয়ার ভেদী আলো
নরম কাদামাটির সহজ আস্তরণ স্পর্শ করতে ভয় পায়
তখন সায়াহ্নের অস্তমিত দীপশিখা
ভারাক্রান্ত মনের উপর একটানা
শুধু একটি প্রশ্নই রেখে যায়
যার আর্তনাদে মুর্ছে যায় হৃদয় আমার।
সেই প্রশ্নটা এই “ আমি কে,
কেন তাল ভাঙ্গাতে এসেছি পৃথিবীর” ।
প্রশ্ন
(সুরথ সরকার)
©somewhere in net ltd.