| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুরথ সরকার
সমস্ত অবিশ্বাসকে পিছনে ফেলে এমন একটি সমাজ গড়বো,যে সমাজ সমস্ত অবিশ্বাসকে দূর করবে যুক্তি দিয়ে।
যাওয়া কি শুধুই যাওয়া
ফিরে কি আর নাহি আসা।
নদীর পানি সেও তো
বাষ্প হয়ে উড়ে যায়
আবার ফিরে আসে বৃষ্টি হয়ে।
দিনের রাজার শাসন শেষে
রাতের রানী হেসে ওঠে।
রুপকথার পরীর মত রাতে নামে
নীল পরী, লাল পরী
পায়ে তার ঘুঙুর বাজে
ঝর্ণার উৎচ্ছল কলকল তানে
মুখর হয়ে ওঠে চারিধার।
তারপর ডেকে ওঠে রং বেরঙ্গের পাখি
সূর্য মামা উঁকি দেয় ভাঙ্গা বেড়ার ফাঁকে
চুল ছড়ানো মেয়ের
প্রতিদিনের মত ঘুম ভাঙে।
আবার জীবন যুদ্ধে ঝাপিয়ে পড়ে
পাতা কুঁড়ানিয়ার দল।
মধ্য গগনে সূর্য
ললাট বেয়ে ঘাম ঝরে কৃষাণের
আবার আধারে ঢেকে যায় পৃথিবী
আলো আর আঁধারের লুকোচুরি
সেও আসা আর যাওয়ার মাঝে
প্রত্যহ সত্য।
শুধু সত্য নয় তোমার আমার
আর আমাদের ক্ষেত্রে
আমাদের যাওয়া হলে শুধুই যাওয়া
আর কভু নাহি ফেরা।
পথের ক্লান্তি শেষে ঘরে ফেরে
অতিথি পাখি।
টিপটাপ বৃষ্টি তাও ফিরে আসে
কদম ফুল তেমনি পাপড়ি ঝরায়
ঝরা পালকের মত চোখের পলক পড়লে
মানুষ আর আসে না ফিরে।
মানুষ ফিরে আসে না।
(সুরথ সরকার)
©somewhere in net ltd.