| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুরথ সরকার
সমস্ত অবিশ্বাসকে পিছনে ফেলে এমন একটি সমাজ গড়বো,যে সমাজ সমস্ত অবিশ্বাসকে দূর করবে যুক্তি দিয়ে।
তোমার চোখে যখন ঘুম হানাদেয়
তুমি যখন ঘুমের মধ্যে বিস্তর
সীমানা পেরিয়ে রঙ্গিন সাম্পান ভাসাও আকুল গাঙ্গে ।
তখন তোমাকে জাগায় সেই পুরুষ
যে তোমাকে গ্রহন করেছে
মাত্র তিনটি শব্দের মধ্য ।
যোজন যোজন দুরের সেই অচেনা পুরুষ
আজ তোমার উপর কর্তৃত্ব ফলায়
তোমার শরীর, মন, নাক কান গলা স্তন
তোমার কিশোরী বয়সের অক্ষত যোনি দেশে
সে সাপল চালায় দিনের পর দিন ।
তুমি জেগে ওঠো হে স্ব শরীরী নারী
বিছানা থাকে ওঠো, দেখ
তোমার মুখের দিকে ঝুকে আছে
একটি তৃষ্ণার্ত মুখ।
হঠাৎ কাল বৈশাখীর দুরন্ত ঝড়ের মত
আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার মত
ছুটে আসে তার উত্তপ্ত ঠোঁট
তোমার চোখে, ঠোঁটে, চিবুকে
একটার পর একটা জ্বালিয়ে দেয় ভালোবাসার দীপশিখা ।
দুই হাতে মুঠো করে ধরে তোমার স্তন
স্তন থেকে আঙ্গুলগুল খেলা করেতে করতে
নামে তোমার জঙ্ঘায়
হে নারী তখন তৃষ্ণায় তোমার রোমকূপ জেগে ওঠে
এক নদী জলের আশায়, তোমার শরীর
তুমি আচ্ছা করে মেলে ধর
সেই অচেনা অজানা পুরুষের কাছে ।
আর তখনই শুরু হয় কৌশর থেকে
যৌবনে বয়ে আনা শিল্পের নিদারুণ পরিণতি ।
জাগিয়ে তোমাকে হে নারী
(সুরথ সরকার)
©somewhere in net ltd.